হাদীস পড়ো জীবন গড়ো
/ ٤٩
📝 نص 📖 PDF

১০ হাদীস পড়ো জীবন গড়ো এ সময় কিছু লোক হাদীস লিখেও রাখতেন, আবার কিছু লোক মুখস্থও করে রাখতেন। এরপর খলীফা উমর ইবনে আবদুল আযীয হাদীসের শিক্ষকগণকে নির্দেশ 'দেন, যেখানে যার যে হাদীস জানা আছে, তা সব যেনো সং্খহ করে লিখে ফেলা হয়। ইসলামের বিজয়ের সাথে সাথে সাহাবীগণ ছড়িয়ে পড়েছিলেন দেশে দেশে সেই সাথে নবীর হাদীসও ছড়িয়ে পড়ে দেশে দেশে। তাই হাদীসের ছাত্র ও শিক্ষকগণ হাদীস সংগ্রহের জন্যে ছুটে বেড়ান দেশ থেকে দেশান্তরে। এভাবে তারা সীমাহীন কষ্ট স্বীকার করে বিশ্বময় ছড়িয়ে থাকা নবীর সমস্ত হাদীস সংগ্রহ করে ফেলেন। যিনি যেখানে যে হাদীস পেয়েছেন, তিনি তা সংগ্রহ ও সংকলন করে ফেলেন। | এভাবেই সংকলিত হয়ে যায় নবীর হাদীসের বিরাট বিরাট গ্রন্থ । তাঁদের সংকলন করা হাদীসের গ্রন্থগুলো আমাদের কাছে এখন ছাপা হয়ে মওজুদ রয়েছে। কয়েকজন বড় বড় হাদীসের উত্তাদ এবং তাদের সংগ্রহ ও সংকলন করা হাদীস গ্রন্থগুলোর নাম বলে দিচ্ছি ৪ ১. মালিক ইবনে আনাস (৯৩- তর নাম ‘মুয়াত্তা’ বা ‘মুয়াত্তায়ে ইমাম মালিক ২. ‘আহমদ ইবনে হাম্বল (১৬৪-২৪১ হিজরী গ্রন্থঃ মুসনাদে আহমদ । ৩. মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী (১৯৪-২৫৬ হিজরী) । গ্রন্থঃ ‘আল জামেউস সহীহ’ ‘সহীহ বুখারী’ নামে সুপরিচিত । 8. মুসলিম ইবনে হাজ্জাজ নিশাপুরী (২০২-২৬১ হিজরী) । গ্রন্থঃ সহী মুসলিম । ৫.. আবু দাউদ আশআস ইবনে সুলাইমান (২০২-২৭৫ হিজরী) । গ্ৰন্থঃ সুনানে আবু দাউদ । ৬. আবু ঈসা তিরমিযী (২০৯-২৭৯ হিজরী) । গ্রন্থঃ সুনানে তিরমিযী । ৭ যক যক কত ত যাতযাদে | www.amarboi.org

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.