আমলের যোগ্যতা সে ভিন্ন জিনিস| হেদায়াত পাওয়ার জন্যে কষ্ট করা লাগবে। যুগ ডিজিটাল হলে কি হবে সুন্নাতুল্লাহর তো পরিবর্তন ঘটে নি। এ আয়াত তো মানসুখ হয়ে যায় নি, Us seine Us Lal ols. আমার রাস্তায় যে মুজাহাদা করবে, নিশ্চয়ই হেদায়াতের রাস্তাসমূহ আমি তার জন্যে খুলে দেবো।| মেহনত মুজাহাদাই হেদায়াতের রাজপথ| এজন্য তুমি কওমী মাদ্রাসার ছাত্রদের দেখো, সে দ্বীন শেখার জন্যে কত কষ্ট করে। ফলে দ্বীনের উপর চলা তার স্বভাবে পরিণত হয়। তার জিন্দেগীই দ্বীন বনে যায়। অথচ কোরআন হাদীসের উপর এই পড়াশুনা আরও অনেক জায়গায় হয়, কিন্তু সে দ্বীনদারী তাদের মাঝে পাওয়া যায় না। মসজিদে তালীমের হালকায় তোমার দশ মিনিট বসতে ইচ্ছে করবে না, কিন্তু কোন টিভি চ্যানেল, কিংবা ল্যাপটপে ডাউনলোড করা স্কলারের লেকচার ঘন্টার পর ঘন্টা শুনলেও মন বিদ্রোহী হবে না। আসলে যেখানে নফস মজা পায়, সেখানে হেদায়াত অনেক দূরের বস্তু। আর যেখানে নফসের দলন হয়, সেখানেই এতেআ'তের বীজ রোপিত হয়। হেদায়াত পেতে হলে নববী তরীকায় মুজাহাদার রাজপথে নামতে হবে| কারণ এটাই সুন্নাতুল্লাহ DEAS Bl ALL SC. তুমি আল্লাহ তায়ালার সুন্নত বা নিয়মের মধ্যে কোন পরিবর্তন পাবে না। এজন্যই হজরতজী মাওলানা ইলিয়াছ রহঃ বলতেন, রেওয়াজী তরীকা সে রেওয়াজ তরক্কী করে গি, দ্বীন তরক্কী নেহী করে গি। রেওয়াজি পদ্ধতিতে মেহনতের দ্বারা রেওয়াজ উন্নতি লাভ করবে, দ্বীন উন্নতি করবে না| তাই হেদায়াত পাওয়ার জন্যে নববী পদ্ধতিতে মুজাহাদাপূর্ণ পুরোনো মেহনতই হতে হবে আমাদের অবলম্বন। কাজেই কেন অহেতুক এদিক ওদিক দৃষ্টি ফেরানো, মজবুতির সাথে ধরে থাকি এই হীরের টুকরো মেহনত| তবেই তো তোমার জন্যে খুলে যাবে সৌভাগ্যের আসমানী দুয়ার। কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি সাথীদের প্রতি -৯ প্রিয় ভাহ, কখনও কি এমনও হয় তুমি রিয়ার ভয়ে আমল করা ছেড়ে দাও? আজ ঠিক করেছি এ ব্যাপারেই বলবো।| নিশ্চয়ই ইখলাস অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা গুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ইখলাসকেই ঈমান বলেছেন। ইখলাস হাসিলের জন্য তাই সবসময়ই চেষ্টা করতে হবে। কিন্তু ইখলাস নেই মনে করে আমল ছেড়ে দেয়া কখনোই ঠিক নয়। এ ব্যাপারে এক বুজুর্গ খুব সুন্দর বলেছেন। সম্ভবত হজরত হাজী ইমদাদ উল্লাহ মুহাজিরে মক্কী রহঃ কথাটি বলেছিলেন। তিনি বলেন, মানুষ যখন কোন আমল শুরু করে তা রিয়াই হয়| কিন্তু যদি তা করতে থাকে, করতে থাকে, সেটি আদত বা অভ্যাসে পরিণত হয়। এরপরও তা ছেড়ে না দিয়ে যখন নিয়মিতভাবে করে, সেটি ইবাদতে পরিণত হয়। এরপরও যখন সে আমলটি ছেড়ে দেয় না, নিয়মিত করতে থাকে, সেটি ইখলাসে পরিণত হয়। কাজেই কেউ যদি প্রথম দিনই রিয়ার ভয়ে আমল ছেড়ে দেয়, সে তো কোনদিনই ইখলাসের নাগাল পাবে না| কাজেই যখন শয়তান বুঝায়, আরে তুমি তো রিয়াকার, তোমার আমলে কি হবে! তখন নিজেকে উদ্দেশ্য করে এ কথা বলা, আমি যে রিয়াকার তা তো আমি জানিই। মুখলিস হওয়ার জন্যেই তো আমি আমল করে যাচ্িছি| আমার মাঝে ইখলাস নেই বলে কি আমল করবো না? আজ বরং রিয়ার সাথেই করি। এরপর যখনই কোন আমল শুরু করি, নিজেকে শুধাই, কেন তুমি এ আমল করছো? মানুষকে দেখানোর জন্যে? কিন্তু তৃমি যেমন ফকির, সেও তো ফকির, সে তোমাকে এর কি বিনিময় দিতে পারবে?
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।