ব্যস, ইলম হাসিলের জন্য এতটুকুই যথেষ্ট । আর একটি কথা, কখনও তোমার মাঝে এই জোশ আসতে পারে, সব ছেড়ে ছুঁড়ে কোন মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যাই। খবরদার, বড়দের সাথে পরামর্শ ছাড়া কখনও তা করবে না। তুমি তোমার পড়াশুনা চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় হলম শিখে নিতে পারো| আর তুমি যা পড়ছো, তাও কিন্তু জরুরী | তাই এমন যেন না হয়, কোন ভূল সিদ্ধান্ডের কারনে তুমি দুদিকই হারালে| তাছাড়া তোমার পরিবারের হালতও তোমার চিন্তা করতে হবে। তাদের দ্বীনের উপর উঠা কিন্তু তোমার ব্যালেসড মেহনতের উপর নির্ভরশীল। কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে -৮ প্রিয় ভাহ, তুমি কি কখনও এভাবে চিন্তা করো যে, ডিজিটালাইজেশনের এই যুগে কেন দ্বীন শেখার জন্যে এত কষ্ট করা, এখন কত সহজে মানুষ দ্বীন সম্পর্কে জেনে যাচ্ছে| কোন টিভি চ্যানেলের সামনে বসলে, কিৎবা কোন ওয়েবসাইটে ক্লিক করলেই তো কতকিছু জানা যায়| কেন অহেতুক এত ঝামেলা করা, কেন এত কস্ট করে ঘর ছেড়ে বের হওয়া? থাকার কস্ট, খাওয়া-দাওয়ার কস্ট! ভাই, তুমি যদি কিছু জ্ঞান অর্জনকেই যথেষ্ট ভাবো, এটাকেই দ্বীন শেখা বুঝো, তবে তো মারাত্মক ভ্রান্তিতে তুমি নিপতিত | কোন বিষয় জেনে ফেলা, আর তা আমলে নিয়ে আসা দুটি একই জিনিস নয়। তুমি তোমার চারপাশে খেয়াল করলেই দেখবে, তোমারই পরিচিত বন্ধু তার ল্যাপটপে ঘন্টার পর ঘন্টা কোন স্কলারের লেকচার শুনে যাচ্ছে। শুধ তাই না, তোমাকে রীতিমতো এসব নিয়ে কটাক্মষপাতও করে। তোমার সেকেলে পন্ধতির মেহনত নিয়ে হাসাহাসি করে। অথচ তুমি দেখবে, যখন মসজিদে আযান হয়, লেকচার শুনা বন্ধ করে মসজিদে যেতে তার হচ্ছে করে না। সে ঘন্টার পর ঘন্টা তোমার সাথে বাহাস করতে রাজী হবে, কিন্তু একটু কষ্ট হবে, কিংবা মানুষ হাসাহাসি করবে অজুহাতে অনেক দ্বীনি কাজেই সে রাজী হবে না। সামান্য সুন্নতকে আঁকড়ে ধরতে তার কষ্ট লাগবে, আমল না করার জন্যে হাজারো যুক্তি সে খাড়া করবে। দেখবে তার বেশিরভাগ যুক্তি আমল না করার জন্যে ভালো করে বুঝে নাও, কিছু জ্ঞান হাসিল হওয়া আর হেদায়াতপ্রাপ্ত হওয়া দ্রটি একই কথা নয়। তুমি দেখবে, লেখাপড়া একদম জানে না এরকম লোকও যখন মাত্র তিনটা দিন আল্লাহর রাস্তায় দেয়, তাকে নামাজের জন্য বলতে হয় না, সে আযান হলে আর বসে থাকতে পারে না। মিসওয়াক খুঁজে না পেলে তার কষ্ট হয়, ঢিলা কুলুখ সাথে না থাকলে হস্তিঞ্জা করতে তার কেমন কেমন লাগে| দ্বীনের যে কোন কথা সে আমলের জন্য তৈরি। অথচ সে কোন ইসলামিক প্রোগ্রাম নিয়মিত দেখার সুযোগ পায় নি, দ্বীন সম্পর্কে লম্বা বিতকরও সে করতে জানে না। এই যে উভয় ধরনের মানুষের মাঝে পার্থক্য, তার কারন হলো একজন অল্প কিছু যা শিখেছে কষ্ট করে শিখেছে, এর জন্য সে মুজাহাদা করেছে। অন্যজন বিনা কষ্টে অনেককিছু জেনে গেছে ঠিক, কিন্তু তা জেনেছে আরামে আয়েশে, এসি রুমে সোফায় গা এলিয়ে দিয়ে| আসলে দ্বীনের জন্য কষ্ট করা চাই, মুজাহাদা চাই| হেদায়াত পাওয়ার জন্যে নববী তরীকা চাই। এজন্যই ইমাম মালিক রহঃ যথার্থই বলেছেন, Ws cial YAY Al cla এই উন্মতের শেষ অংশের সংশোধন হবে না এ পদ্ধতিতে মেহনত ব্যতীত,যে পদ্ধতি সংশোধন ঘটিয়েছে উন্মতের প্রথম অংশের। যতই তুমি বলো এখন আধুনিক যুগ, সেকেলে পদ্ধতি এখন বেকার, কেন এই হন্টারনেটের যুগে এত কষ্ট করা, বাস্তবে নববী পন্ধতির সেই মেহনত ছাড়া হেদায়াত আসবে না| তুমি হয়তো অনেক জানবে, কিন্তু আমল করতে পারবে খুব কম।
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।