কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে - প্রিয় ভাহ, আজ তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করবো। তোমার ইলম হাসিলের পদ্ধতি কি হবে সেটি খুবই গুরুত্ববহ প্রশ্ন। প্রাতিষ্ঠানিকভাবে ইলম হাসিলের সুযোগ তোমার হয় নি| ফলে ইলমের ক্ষেত্রে তোমার মাঝে বিরাট ঘাটতি রয়ে গেছে। ধীরে ধীরে তোমাকে এ ঘাটতি পূরণ করতে হবে। কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি ইলম কার কাছ থেকে নেবে।| মাসায়েলে ইলমের ক্ষেত্রে আমাদের বড়গন কেবল এতটুকু বলেন, মাসায়েল ওলামায়ে কেরামের কাছে গিয়ে শিখতে হবে। কিন্তু নামেমাত্র আলেম হলেই, কিংবা কিছু মুখস্ত কোরআন হাদীস আওড়ালেই কি তুমি তাকে নির্ভরযোগ্য মনে করবে? কাজেই নিশ্চিত হওয়ার জন্যে তুমি অবশ্যই হজরত মুহাম্মাদ ইবনে সিরীন রহঃ এর নীচের উক্তিটি সামনে রাখবে। তিনি বলতেন, FE 1S Ac 1G 0m blll 0, নিশ্চয়ই এই ইলম হচ্ছে দ্বীন, সুতরাং তোমরা ভাল করে খেয়াল করে দেখো কার কাছ থেকে দ্বীন শিখছো। কাজেই তোমাকে ভাল করে দেখতে হবে, এই ব্যক্তি থেকে দ্বীন শেখা আমার জন্য ঠিক হবে কিনা। প্রথম জামানায় কোন ব্যক্তির কাছ থেকে দ্বীন নেয়ার সময় দুটি জিনিস অবশ্যই দেখা হতো।| দেখা হতো এই ব্যক্তি কতটুকু ন্যায়পরায়ণ, তার মাঝে তাক্বওয়া পরহেজগারি কতটুকু আছে, সে ব্যক্তিজীবনে কতটুকু দ্বীন মানে। এ বিষয়টিকে বলা হয় আদালাহ | দ্বিতীয় যে বিষয়টি তারা দেখতেন, এই ব্যক্তি দ্বীনের ইলম কতটুকু সংরক্ষণ করেছে। অর্থাৎ সে যা বলছে, তা কি সে ভালভাবে জেনে বলছে। বর্তমানে দেখতে হবে, সে যা পৌছাচ্ছে তা সে ভাল করে রপ্ত করে তারপর বর্ণনা করছে কিনা তারা দেখতেন, তার এই বর্ণনা সনদের সাথে কিনা। অর্থাৎ তার এই ইলম সনদ পরম্পরায় অর্জিত কিনা। বর্তমান জামানায় দেখতে হবে, সে ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে দ্বীন শিখেছে, না নির্ভরযোগ্য উত্তাদের কাছে লম্বা সময় অতিবাহিত করে শিখেছে। তারা এটিও দেখতেন, দ্বীনের এই ইলম তার কাছ থেকে আর কে বর্ণনা করেন। অর্থাৎ সমসাময়িক আহলে ইলমের কাছে সে নির্ভরযোগ্য কিনা | তুমি কোন ওয়েবসাইটে ক্লিক করে কোন ইনফরমেশন পেয়ে গেলে। সাথে সাথেই তা গ্রহন করে নিলে। তুমি জানলে না, এই ওয়েবসাইটের পেছনের ব্যক্তিটি কতটুকু ন্যায়পরায়ণ, তাক্বওয়ার বিচারে সে কতটুকু উত্তীর্ণ। সে আদো নির্ভরযোগ্য উস্তাদের সংসবে থেকে ইলম শিখেছে কিনা| কোন টিভি চ্যানেলে প্রোগ্রাম করতে পারাই কারও নির্ভরযোগ্য হওয়ার জন্যে যথেষ্ট নয়। কাজেই তোমাকে দ্বীন নেয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। কারণ তোমার পূঁজি বড় কম। তোমার মাঝে যাচাই করার যোগ্যতা আসে নি| কোন পেইজে কোন লিখা পেয়ে গেলে, কোথাও কোন মাসআলা শুনলে, সাথে সাথে যাচাই না করে আমল করা শুরু করলে এমন যেন না হয়। দ্বীনি কিতাব পড়ার ক্ষেত্রেও তোমাকে নীচের মূল্যবান কথাটি মনে রাখতে হবে। আল্লামা শাতেবী রহঃ তাঁর আল মুয়াফাকাত এ যথার্থই বলেছেন, Je) 3 aia boy CY dl IES JM sda 8 US lal Ol, ইলম ছিল ওলামাগনের সীনায় সংরক্ষিত, তারপর তা স্থানান্তরিত হলো কিতাবে, কিন্তু তার চাবিসমুহ এখনও রয়ে গেছে ওলামাগনের হাতে। কাজেই তুমি কখনই কিতাবকে আলিমের বিকল্প মনে করবে না| মাসায়েল অবশ্যই ওলামাগনের দরবারে সরাসরি গিয়ে হাসিল করবে। দ্বীনের ব্যাপারে কোন খটকা এলে নির্ভরযোগ্য আলিমের কাছে গিয়ে সন্দেহ দূর করে নেবে। মাসায়েল ফোনে জানার চেয়ে সরাসরি গিয়ে জানাই মুনাসিব। মোটামুটি এ কথা পরিস্কার হতে হবে, কোন আলিমের কাছ থেকে মাসায়েল জানা যাবে, কার কাছ থেকে জানা যাবে না| কাজেই নির্ভরযোগ্য কোন মুত্তাকী মুফতি সাহেবের সাথে সম্পর্ক তৈরি করে নাও। দ্বীনি মাদ্রাসাগুলোতে গিয়ে মাঝে মাঝে ওলামা হজরতগনের কাছে গিয়ে ধর্ণা দাও। কারণ তুমি ইলমের জন্য তাদের মুহতাজ। তাদের সম্মান করা ব্যতীত ইলমের ঘ্রাণ তৃমি কখনও পাবে না|
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।