কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে
/ ১৬
📝 লেখা 📖 পিডিএফ

কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে -৬ প্রিয় ভাহ, আমি সাধারণ একজন তাবলীগের সাধী। এই মোবারক মেহনত নিয়ে ভাবতে গিয়ে যে চিন্তাগুলো মাথায় উকি দেয়, সেগুলোই তোমার সাথে শেয়ার করি। গাশতে কিংবা পুরোনো সাথীদের সাথে প্রতিদিনের মুজাকারায় যে কথাগুলো বলার তৌফীক হয়, সেগুলোই তোমাকে শুনিয়ে দিহ| হয়তো এভাবে বলতে গিয়ে আমার ভাবনাগুলো এক জায়গায় জমা হবে, হয়তো কারও অন্তরে দুঁয়েও যেতে পারে কোন মুজাকারা| হয়তো নতুন করে মেহনত শুরু করে দেবেন কোন ভাই। আমাদের সাধারনের জন্য এর চেয়ে সহজ কোন মেহনত আমি দেখি না| মাদ্রাসার তালীমের যে পদ্ধতি, এ পদ্ধতি এক বিশেষ শ্রেণীর জন্য। সবার পক্ষে সেখানে থেকে উপকৃত হওয়া সম্ভব নয়। কোন শায়খের কাছ থেকে উপকৃত হওয়ার মেজাজও সবার থাকে না। যার মধ্যে ইসলাহের তলব আসে নি, সে কোন শায়খের কাছে যাওয়ার চিন্তাই করবে না| বুজুর্গানে দ্বীনের সাথে হয়তো সম্পর্ক রাখবে কেবল দুনিয়াতে বরকত পাওয়ার জন্য| ব্যবসায় বরকত হওয়ার জন্য দোয়া করানো, ছেলের পরীক্ষা ভালো হওয়ার জন্য একটু ছেলের মাথায় ফু দেওয়ানো, রোগ ভালো হওয়ার জন্য পীর সাহেবের পানিপড়া নেয়া আজকাল এসব উদ্দেশ্যেই মানুষকে বুজুর্গদের সাথে সম্পর্ক রাখতে দেখা যায়| নিজের রুহানি তরক্কীর জন্য শায়খের সোহবতে যায় এমন মানুষের সংখ্যা শুন্যের কাছাকাছি। সবকিছুর মূলে কারন একটাই তলবের সমুদ্রে পানি শুকিয়ে গেছে। মানুষের দুয়ারে দুয়ারে নক করা ছাড়া দ্বীনের জন্য তলব সৃষ্টি করা কঠিন|। কোন মাহফিলে গিয়ে দ্বীনের কথা শুনতেও মানুষ আজ তৈরি না। এটিই বাস্তবতা| তাই নবীদের মেহনতের অনুসরণে মানুষের কাছে পৌছার বিকল্প নেই। হজরতজী রহঃ তাই বলতেন, তালেবে ইলমকে ইলম শেখানো মাদ্রাসার কাজ। যার মধ্যে হসলাহর তলব এসেছে, তাকে ইসলাহের সবক দেয়া খানকাহ'র কাজ।| কিন্তু যার মধ্যে কোন তলব নেই, তার মাঝে তলব সৃষ্টি করা এটিই তাবলীগের কাজ | যদি তলব শেষ হয়ে যায়, মাদ্রাসাগুলো পড়ানোর জন্যে ছাত্র পাবে না, খানকাহগুলো মুরীদ পাবে না| এজন্যই মুফতিয়ে আজম ফয়জুল্লাহ রহঃ বলেছেন, তাবলীগ হলো উন্মুল ফারায়েজ| যদি দাওয়াতের সমুদ্রে পানি থাকে, তালীম, তাযকিয়ার সমূদ্রেও পানি থাকবে। তাই মানুষের দরজায় পৌছার বিকল্প নেই| নববী দাওয়াতের এটিই বৈশিষ্ট্য। তাঁরা মানুষের কাছে যেতেন| মানুষ চেহারা ঢেকে ফেলতো, কানে আঙ্গুল দিতো, মুখ ফিরিয়ে নিত। নবীগন তারপরও যেতেন। এজন্য গিয়ে দাওয়াত দেয়াই সুন্নতের সবচেয়ে বেশি কাছাকাছি। কিতাব লিখা, দ্বীনি পোস্ট দেয়া এগুলোও দাওয়াতের প্রকার। কিন্তু যার মাঝে তলব আছে, সে এগুলো পড়বে। যার মাঝে কোন তলব নেই, সে ঠিকই এড়িয়ে যাবে। আর সামনাসামনি দাওয়াত দিলে শ্রোতার রেসপন্স সহজে বুঝা যায়। দূর থেকে কিছুই আঁচ করা যায় না| তাই কাছে গিয়ে তাশকীল করা জরুরী| তাকে পরিবেশে নিয়ে আসা জরুরী | তাবলীগের সাথীরা ইহাই করে থাকে| কেবল পৌছে দিয়েই দায়িত্ব শেষ করে না| তাকে পরিবেশে নিয়ে আসার চেষ্টা করে| আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তাশকীল করে। তাশকীলই আমাদের মেহনতের স্বাতন্ত্য। তাই কেবল দাওয়াত দেয়া নয়, তাশকীলও করা চাই| সময়মতো উসুলও করা চাই| এছাড়া মেহনতের ফলাফল স্পষ্ট হবে না। মানুষ দ্বীন মানতে চায়।| কিন্তু পরিবেশ তাকে সে সুযোগ দেয় না| সে দ্বীনের উপর চলতে ভয় পায়| হ্কতির আশংকা করে| যখন সে আল্লাহর রাস্তায় এসে কিছুদিন দ্বীনের উপর চলে, তার সাহস হয়। নিজের পরিবেশেও দ্বীন মানতে হিম্মত করে| আগে যে মানুষটা নামাজ পড়তেই তৈরি ছিল না, সে এখন তাহাজ্জুদ ছুটলে কাদে। কেন এ পরিবর্তন? কেবলই পরিবেশে নিয়ে আসার প্রভাব ব্যস আজ এ পর্যন্তই।

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।