কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে
/ ١٦
📝 نص 📖 PDF

কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে ৫ প্রিয় ভাহ, সম্বোধনেই বুঝে ফেলেছ তোমাকেই বলছি। আজ হজরতজী মাওলানা ইলয়াস রহঃ এর এক কারগুজারি তোমাকে শুনাবো| একবার এক জামাত মেহনত করে ফিরলো। তিনি হালত জানার জন্যে তাদের নিয়ে বসলেন। জিজ্ঞেস করলেন, সময় লাগিয়ে কি লাভ হলো তোমাদের? সাথীদের জবাবগুলো এমনই ছিলো, -হজরত, আগে সুরা ফাতিহাটা শুদ্ধ করে জানতাম না, এবার আলহামদুলিল্লাহ শুদ্ধ করে নিলাম। - হজরত, খাওয়ার সুন্নতগুলো এবারই বিস্তারিত শিখলাম| - হজরত, পদার গুরুত্ব আমার ছিলো না| এবার মজবুত নিয়ত করে এসেছি। - হজরত, কামাইয়ের ব্যাপারে স্বচ্ছতা ছিল না| এবার নিয়ত করেছি প্রয়োজনে উপোস থাকবো, কিছুতেই হারাম খাবো না| হজরতজী বললেন, আমি তোমাদের পাঠিয়েছিলাম স্বর্ণকার হওয়ার জন্যে, তোমরা সবাই অলংকার বনে ফিরে এসেছ। হজরতজী এই এক বাক্য্যে মেহনতের উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় সময় দিয়ে দ্বীনদার বনে গেল| কিন্তু তার মধ্যে এলো না দাওয়াতের জজবা, এলো না উম্মতের দরদ, স্বতঃস্ফতভাবে দাওয়াত দেয়ার অভ্যাস তার মাঝে গড়ে উঠল না। সে যেন অলংকার বনলো। কিন্তু তার হওয়া দরকার ছিলো স্বর্ণকার। স্বর্ণকার হাজারো অলংকার গড়তে জানে, আবার তালীম দিয়ে তৈরি করতে পারে স্বর্ণকারও। এক ব্যক্তি নিজে হবাদতগুজার হলো। কিন্তু তার ইবাদত তো অন্যকে হইবাদতগুজার বানাবে না| যেমন অলংকারের পরশে অলংকার তৈরি হয় না। অলংকার তো গড়ে উঠে সর্ণকারের হাতের পরশে কাজেই তুমি খুব করে ভেবে দেখো, তুমি দান হয়েছো কিনা| তুমি হয়তো মাসে তিনদিন লাগাও, সাপ্তাহিক গাশত তোমার মিস হয় না| শবগুজারীও নিয়মিত করো। কিন্তু তোমার মাঝে দাওয়াতের জজবা তৈরি হয় নি| কোন ভাইয়ের দেখা পেলে তাকে কৌশলে দাওয়াত দেবার জন্যে তোমার ভেতরটা হা পিত্যেশ করে না| দাওয়াত দিতে না পারলে তোমার সবকিছু বিস্বাদ ঠেকে না| দাওয়াত দেবার জন্যে তুমি বাহানার আশ্রয় নাও না| যদি তাই হয়, বুঝে নাও তুমি কেবল অলংকার বনেছ। দান তুমি বনতে পারো নি। অথচ দাওয়াতের জজবাই তোমাকে দ্বীনের ক্ষেত্রে আগে বাড়াবে| ভাল করে খেয়াল করে দেখো, যে সাখীটা তিনদিন দিয়ে দাওয়াত দিতে শুরু করেছে।| সে এখনও দাড়ি রাখতে পারে নি, জামার মধ্যে পরিবর্তন আসে নি। গুনাহও ছাড়তে পারে নি। কোন অসুবিধে নেই। তুমি অচিরেই দেখবে, সে যে সুযোগ পেলেই দাওয়াত দেয়, এই দাওয়াতই ধীরে ধীরে তাকে বদলে দেবে। কবে যে সে দ্বীনের উপর চলা শুরু করেছে, সুন্নাহর রঙে রঙিন হয়ে গেছে সে বুঝতেই পারবে না। দাওয়াতের এমন প্রভাব যদিও বাহ্যিকভাবে মনে হয় দাওয়াত অন্যের জন্য বাস্তবে দাওয়াত স্বয়ং দাঙঈ্গকে প্রভাবিত করে, দাঈকে ভেতর থেকে পরিবর্তন করে দেয়। দাঈকে কোন আমলের জন্য তারগীব দিতে হয় না| কোন কাজের জন্য তাশকীল করতে হয় না| দাওয়াতের প্রত্যক্ষ প্রভাবের চেয়ে পরোক্ষ প্রভাবই বেশি| একজন নামাজের দাওয়াত দিয়ে চলেছে। মাসের পর মাসের দাওয়াতে একজনও নামাজী হয় নি। কিন্তু দাওয়াতদাতা পাক্কা নামাজী বনে গেছে, জামাত তার ছুটে না, তাকবীরে উলা ছুটলে তার কান্না পায়| তার এ অবস্থা কেন জানো? কেবল দাওয়াতের তা'ছীর। কাজেই কাউকে দ্বীনের উপর তুলতে চাইলে তাকে দাওয়াতের সাথে লাগিয়ে দাও| অক্ততঃ নামাজের দাওয়াত হলেও দিক। তার বর্তমান হালতে কিছু যায় আসে না| দ্বীনের ক্ষেত্রে সে যত পিছনে হোক কোন পরওয়া নেই। কেবল তাকে দাওয়াতের উপর তোল| তোমাকে কিচ্ছু করতে হবে না| তার দাওয়াতই সবকিছু করবে। কদিন পর তুমি দেখবে সে কোথা থেকে কোথায় পৌছে গেছে। শয়তান তোমাকে কেন রোজানা দাওয়াত দিতে দেয় না বুঝতে পেরেছো? কারন সে ভালো করে জানে, তোমাকে পথ থেকে সরানোর জন্যে দাওয়াত থেকে সরানোই কাফী।| ব্যস, কোনদিন যেন তোমার দাওয়াত দেয়া না ছুটে। দাওয়াতের এই রহস্য বুঝতে পারার মাঝেই এ কাজের বাসীরাত।| খুব কম মানুষের সামনেই এ রহস্য উদ্ঘাটিত হয়| মাওলা যেন দাওয়াতের কাজের রহস্য আমাদের সামনে সূর্যের মতো স্পষ্ট করে দেন| এ জন্য খুব চোখের পানি ঝরানো চাই |

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.