তোমার বাতাসে উড়ে যাওয়া পাগড়ির শামলা, তোমার লম্বা জামা, তোমার চেহারার নূরানী দাড়ি, তোমার অবনত দৃষ্টি কতজনকে যে প্রভাবিত করে তুমি জানো না। এই যে পৃথিবীর মিথ্যা জৌলুসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তোমার সুন্নাহর রঙে রঙিন হওয়া, তা অনেক দিলেই আফসোসের রক্তক্ষরণ ঘটায়। এক গাফেল পরিবেশে এই যে তোমার ফিকরমান্দ চলা, এ তো অনলাইনের হাজারো ইসলামিস্তের কলম জিহাদের চেয়ে লক্ষগুন শক্তিশালী| তোমার যে বন্ধুকে ডাকলে এখনও মসজিদে আসে না, তার অন্তরেও তোমার জন্যে বিশাল ইজ্রত| আমার বাল্যবন্ধুদের কয়েকজন চউ্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তো।| আল্লাহর রাস্তায় সময় লাগানোর সুযোগ তখনও তাদের হয় নি| তো তারা আমাকে প্রায়ই বলতো, ভার্সিটিতে যখন দ্র'পক্ষের মাঝে হঠাৎ গোলাগুলি শুরু হয়, আমরা তালাশ করতে থাকি, তাবলীগের ভাইয়েরা কোন পথে যাচ্ছে। আমরা তাদের পিচ্কু নিহ| আমাদের বিশ্বাস, বন্দুকের গুলি সে পথে যাবে না| দেখো, তোমার ব্যাপারে তোমার দ্বীনবিমুখ ভাইদের কি ধারনা! অতএব, কখনোই হীনমন্যতায় ভুগো না| নিজেকে ছোট ভেবে চলো না। বরং এই ক্যাম্পাসে দ্বীনের দাওয়াতের জন্য তোমাকে সিলেক্ট করা হয়েছে ভেবে আনন্দিত হও। তোমার হাসিমুখে একটা সালাম, তোমার একটু মুসাফাহা কত অক্তরে যে আফসোস জাগাবে তার শেষ নেই। প্রতিদিনের একটা সালামও কারও না কারও দিল ঘুরিয়ে দিতে পারে। আরে আমি বাড়িয়ে বলছি না| এর পক্ষে কত কারগুজারি যে আছে কি বলবো। নিজেকে তুমি ইমপটেন্ট ভাবা শেখো।| এই ক্যাম্পাস বাস্তবে তোমার উপস্থিতির কারনেই নিরাপদ | নইলে অজস্ব পাপের ছড়াছড়ি কত আযাব ডেকে আনতো। আল্লাহর নাফরমানির কারনে তোমার কপালের ভাজ, তোমার চোখের নীরব অশ্রু, হিকমতের সাথে বন্ধুকে তোমার ফেরানোর চেষ্টা, তোমার আল্লাহর জন্য ভাইয়ের প্রতি মহব্বত, তোমার শেষ রাতের নামাজ প্রতিনিয়তই শত আযাবকে ঠেকিয়ে রাখছে। তোমাকে নববী ইফোটের জন্যে কবুল করা হয়েছে। এই মেহনতকে তোমার ইসলাহের জন্যে যথেষ্ট ভাবো| এটিই হচ্ছে অন্তর্দৃষ্টি নিয়ে কাজ করা| কোরআনের ভাষায় এর নামই বাসীরাত| মাওলানা সা'দ হাফিজাহুল্লাহ বলেন, এই অক্তদৃষ্টির সাথে দাওয়াতের কাজ করা - এটি আমার তরবীয়ত, ইসলাহ, হেদায়াত ও তায়াল্লুক মা'আল্লাহর জন্য যথেষ্ট, বরং সমস্ত মানুষের হেদায়াতও দাওয়াতের সাথে সংস্তিষ্ট - এ কথা মনে করাই দাওয়াতের কাজের বাসীরাত। হজরতজী মাওলানা ইলয়াস রহঃ একবার বলছিলেন, " হে ইউসুফ! তুমি ইয়াকীন করো, কেয়ামত পর্যক্ত আনেওয়ালা সমস্ত মানুষের হেদায়াত দাওয়াতের কাজের মাঝে লুকিয়ে আছে। " তাহলে কেন তুমি এ কথা ভাবতে যাবে, দাওয়াতের কাজের দ্বারা তোমার সংশোধন হবে না? হজরতজী আরও বলতেন, মানুষ এ জন্য আমাদের এ কাজ করতে চায় না, তারা ভাবে, তাবলীগ মানে মানুষের নামাজ শুদ্ধ করা, কালিমার আলফায শুদ্ধ করা। তারা নিজের নামাজ ও কালিমা শুদ্ধ হওয়ার কারনে নিজেকে এ কাজের অমুখাপেক্ষী ভাবে। বাস্তবে কালিমার আলফায শুদ্ধ করা, নামাজ শুদ্ধ করা তো এ কাজের আলিফ- বা- তা। বরং ঈমান ও আমালের পরিপূর্ণতার সকল দরজা এ কাজের মাঝে বিদ্যমান। মানুষ ঈমান ও আমালের যত উচু জায়গায় পৌছতে চায়, দাওয়াতের কাজের দ্বারাই তা সম্ভব
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.