কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে
/ ١٦
📝 نص 📖 PDF

দ্বীনের গুরুত্ব অন্তরে বসে যাওয়া, শরীয়তের উপর ইস্তিকামাত হাসিল হওয়া, প্রতিটি আমলে মর্তবায়ে ইহসান অর্জন করা, প্রতিটি কাজে ইখলাস নসীব হওয়া - এ চার বস্তুর নামই ইসলাহ| মুফতিয়ে আজম ফয়জুল্লাহ রহঃ তা'হ বলেছেন। তুমি যে তরিকায় মেহনত করো না কেন, তোমাকে সাধনা করতেই হবে। ES 8 OLY Lal al, আমি মানুষকে সাধনা নির্ভর করে বানিয়েছি আল্লাহ তায়ালা এ কথা কসম খেয়ে বলেছেন। তুমি যদি মনে করো, কোন শায়খ তীর সীনা থেকে তোমাকে কিছু দিয়ে দেবেন আর তুমি বিনা সাধনায় অনেক উচ্চতায় পৌছে যাবে, তবে তুমি ভূল বুঝেছ।| এক ব্যক্তি হজরত আশরাফ আলী থানবী রহঃকে বলল, হজরত, আপনার সীনা থেকে কিছু দিয়ে দিন। হাকীমূল উন্মত বললেন, আমার সীনায় কিছু কফ আছে, চাইলে নিতে পারো। হজরত বুঝাতে চাইলেন, কিছু হাসিল করতে হলে তোমাকে সাধনা করতে হবে। বিনা সাধনায় হাসিল করার কোন শটকাট রাস্তা নেই। তুমি বা আমি এখনও দাওয়াতের পথের প্রথম শ্রেণীর ছাত্র | মানুষ আমাদের টুপি দাড়ি দেখে আমাদের ব্যাপারে অনেক উচু ধারনা করলেও তুমি ও আমি তো জানি, আমরা কত অপরিপক্ব | এখন মাত্র মেহনত শেখার সময় | কাজেই অন্য কোন দিকে দৃষ্টি না দিয়ে ভালভাবে এই মেহনতই করতে হবে| আমরা আমাদের চিকিৎসার জন্যে দাওয়াতের হাসপাতালে ভর্তি হয়েছি| দেখো নি, মানুষ যখন কোন হাসপাতালে ভর্তি হয় কেবল হাসপাতালের প্রেশক্রিপশনহই চলে, আগের সমস্ত বিশেষজ্ঞদের ট্রিটমেন্ট বন্ধ করে দেয়া হয়। কাজেই এই প্রেশক্রিপশন অনুসরণ করলেই কেবল আমাদের সুস্থতা আশা করা যায়| আর তুমি যে প্রতিষ্ঠানে আছো, এ প্রতিষ্ঠানের হাল হাকীকত তোমার ওখানকার সিনিয়র ভাইগনই ভালো বুঝবেন। কাজেই ওখানে নিজেদের হালতের উপর যে মূজাকারা হয়, সেটিই তোমার জন্যে বেশি হফেক্টিভ। কারন এ মূজাকারা কিন্তু অনেক দিনের অভিজ্ঞতার ফসল। তোমার এই প্রতিষ্ঠানের হালতের উপর যুগ যুগ ধরে তোমার সিনিয়রগন যেভাবে মেহনত করেছেন তার সারাংশহই তোমার সামনে পেশ করা হয়। এ কথা বললে বাড়াবাড়ি হবে না, পৃথিবীর সবচেয়ে বড় শায়খও যিনি এখানকার হালত সম্পর্কে ওয়াকিফহাল নন, তিনিও তোমার জন্যে এর চেয়ে ভাল প্রেশক্রিপশন দিতে পারবেন না। তুমি তোমার প্রতিষ্ঠানের জামাতের পরামর্শে চলতে থাকো। তুমি একা এখানে অন্য কোন শায়খের পরামর্শে চললেও হোচট খাওয়ার সম্ভাবনা কারন জামাতের সাথে থাকা রহমত, জামাত থেকে আলাদা হওয়া আযাব। তাই বুঝে বুঝে তুমি সাবধানে চলো| একা চলতে গেলেই তুমি পথ হারাবে। কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের প্রতি ৪ প্রিয় ভাহ, এটি তোমাকে লিখা আমার চতুর্থ পোস্ট| আমি জানি, এক বৈরী পরিবেশে তুমি দ্বীনের উপর চলার চেষ্টা কর। একজন মাদ্রাসা ছাত্র কখনও তোমার এ মুজাহাদা কল্পনা করতে পারবে না| সবার চেয়ে ভিন্ন পোষাকে, ভিন্ন অবয়বে এখানে তোমাকে চলতে হয়| তাই বলে তুমি কি নিজেকে আনস্মার্ট ভাবো? নিশ্চয় তুমি নতুন ফ্যাশনের শাট গায়ে দেয়া, প্রতিদিন শেভ করে নিজের চেহারাকে মসূন করে রাখা, আর হাল ফ্যাশনের স্টাইলিশ চুল রাখাকে স্মাটনেস ভাবো না| প্রথম যেদিন তিনদিন লাগিয়েছ সেদিনই তো তোমার ভূল ভাঙ্গার কথা। যে তার রবের সামনে দাড়াতে জানে, সেই তো স্মাট |

— صفحة ٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.