কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে
/ ১৬
📝 লেখা 📖 পিডিএফ

কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে (২) প্রিয় ভাই, গতকাল আলোচনা করছিলাম মেহনতের মাধ্যমে নিজের তরঙ্কী অনুভূত না হওয়ার কারন প্রসংগে| বলছিলাম, অনেক সময় আল্লাহ তায়ালাই আমাদের হেফাজতের জন্য তরক্কীর উপর পর্দা ঢেলে দেন| তরক্কী অনুভূত না হওয়ার দ্বিতীয় কারণ হলো, একজন সাথী যখন প্রথম কাজে লাগে, সে তো একপ্রকার শুন্য থেকে শুরু করে| আগে নামাজ পড়া হতো না, এখন নামাজ পড়া হয়| আগে দাড়ি ছিল না, এখন মা শা আল্লাহ সুন্দর দাড়ি এসেছে| আগে গুনাহকে গুনাহই মনে হতো না, এখন মা শা আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফীক হয়। তো, প্রথম দিকের আগে বাড়া ছিলো এমন যেমন একটা খালি গ্লাসে পানি ভরতে থাকা| এটা তো একদম স্পষ্ট দেখা যায়, গ্লাসে ধীরে ধীরে পানি বাড়ছে।কিন্তু যখন সাথী মা শা আল্লাহ মোটামুটি আমলের একটা স্থ্যাকচারের উপর উঠে গেছে। এরপর আগে বাড়ার যে স্টেজ শুরু হয়, সেটি হলো গুনগত দিক দিয়ে আগে বাড়া| যেমন কিনা গ্লাসভর্তি পানিকে চিনি মিশিয়ে শরবত বানানো। তো স্বাভাবিক ভাবেই পানি যে শরবতে পরিণত হচ্ছে তা তো বাহির থেকে দেখা যায় না। ঠিক এমনই গুনগত আগে বাড়াটা বাহির হতে অনুভূত হয় না| আগে ছিল কেবল নামাজী হওয়ার মেহনত, যা অনেকটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসার মতো। এখন হচ্ছে নামাজে খুশুখুযু পয়দা করার মেহনত | আগে ছিল আমল বাড়ানোর মেহনত, এখন চলছে আমলে ইখলাস আনার মেহনত। তো স্বাভাবিক ভাবেই গুনগত তরক্কী যেটি, সেটি হতে সময় লাগে| আর বাস্তব কথা হচ্ছে, প্রথম স্টেজে উঠার জন্য যে পরিমাণ কোরবানি লাগে, দ্বিতীয় স্টেজে আগে বাড়ার জন্য আরও বেশি কোরবানি করতে হয়। আর এটিই সাধারণত বেশি হয়, কোরবানি আগের চেয়ে কমে গেছে| মেহনত অনেকটা আদত বনে গেছে। প্রথমদিকে নানাজন নানা কথা বলতো, ফলে দিলে আঘাত লাগতো, এখন মানুষও আগের মতো কথার ছোবল হানে না। সর্বদিক দিয়ে কোরবানি কমে আসে| ফলে কোরবানি না বাড়ার কারনে অগ্রগতি ধীর হয়ে পড়ে। যেটাকে তুমি ভাবতে থাক, কই মেহনতের দ্বারা আর তো ইসলাহ হচ্ছে না| বাস্তবে কিন্তু এখনও আগে বাড়ছো, কিন্তু অনুভব হচ্ছে না। কাজেই হতাশ হওয়ার কিছু নেই।মেহনত করতে পারা, আমলের উপর টিকে থাকতে পারা এটিও এক ধরনের তরক্কী কলেজ ও ভার্সিটি অধ্যয়নরত তাবলীগি ভাইদের উদ্দেশ্যে ৩ প্রিয় ভাই, যদিও তোমাকে উপলক্ষ বানিয়েছি, কথাগুলো আসলে নিজেকেই বলা। কারন আমি নিজেই তো সবচেয়ে বেশি মুহতাজ।| আজ আমি বলতে চাই কেন তোমার ও আমার জন্যে তাবলীগের কাজই বেশি কার্যকরী অন্য কোন পথ ও পন্থা কেন তোমার ও আমার ইসলাহের জন্য দাওয়াতের মেহনতের বিকল্প নয়। দেখো, প্রতিমাসে তিনদিন লাগিয়ে যখন তুমি ফের, সেই মূহুর্তে অন্তরে যে পবিত্রতা তুমি অনুভব কর, বলো তার কোন তুলনা হয়? কিংবা বৎসরের নিসাবী চিল্লা দিয়ে যখন ফিরতি হেদায়াত নিয়ে তুমি কাকরাইল থেকে রওয়ানা করো, সেই মূহুর্তের ঈমানের স্বাদ তুমি আর কোথাও পেয়েছ? বলো, যে সমুদ্র দেখেছে, সে কি কোন কুয়া দেখে সন্তুষ্ট হবে? প্রতিমাসে চারটা শবগুজারী, মাসে একবার বাহাত্তর ঘন্টা একটানা দাওয়াতের ময়দানে কাটানো, মাসে টোটাল আটটা উমুমী গাশত, ষাটটি তালীম, প্রতিদিন আড়াই ঘন্টা ঈমানের দাওয়াত দেয়া, এর সাথে প্রতিদিনের তাসবীহাত ও তেলাওয়াতে তোমার তরক্কী না হয়, তবে আর কোন অধযীফায় তোমার উন্নতি হবে? আমি তো মনে করি না, তোমার মতো এক ছাত্রকে কোন শায়খ এর চেয়ে শক্তিশালী কোন অধীফা দেবেন। তুমি যদি কোন শায়খের হাতে বায়আত ও কিছু অধীফা আদায়কেই হসলাহ বুঝো, তাহলে কিন্তু সঠিক বুঝো নি। বরং ইসলাহ চার জিনিসের নাম|

— পৃষ্ঠা ২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।