কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে -১৪ প্রিয় ভাই, আজ খুব খুশী লাগছে টানা তৃতীয় সপ্তাহে শবশগুজারীর উদ্দেশ্যে রওয়ানা হতে পেরে। ছাত্রজীবনে যখন হোস্টেলে থাকতাম, জুমারাত মারকাজে যেতে না পারলে ঘুমই হতো না| কিন্তু যেদিন থেকে হাটহাজারী চলে এসেছি, আগের মতো প্রতি সপ্তাহে হিন্মত করতে পারি না| পথের দূরত্ব, রাস্তার অসহ্য জ্যাম আমাকে অক্ষম করে দেয়| এখনও দূরত্ব আগের মতোই আছে| আগের চেয়ে বেড়ে গেছে রাস্তার জ্যাম| পৌনে ঘন্টার পথ কখনও কখনও তিনগুন হয়ে যায়। তারপরও এক ধরনের ভাললাগা মনকে আচ্ছন্ন করে রাখে। সেই নূরানী পরিবেশের হাতছানি পথের সমস্ত কষ্টকে হালকা করে দেয়। মারকাজে ঢুকতেই নিজের অস্তিত্বকে যেন টের পাই| আর যখন আমাদের সিএমসির ছাত্রদের সাথে বসি, আমার বয়সই কমে যায় পনের বছর। এই ফেতনার সর্বগ্রাসী ডলের মাঝে মারকাজের এই পরিবেশ আমাকে আশাবাদী করে তোলে। মনে হয়, স্রোতের বিপরীতে নৌকা ছেড়ে দেয়া মাঝি কেবল আমি নই। ভাই, ছাত্রজীবনের এই বন্ধনহীন মৃহুতরগুলোতে তুমি কিছুতেই এই নিয়ামতকে অবহেলা করো না| যাক না কেটে জীবনের কিছু রাত এভাবে এই নূরানী শামিয়ানার নীচে, কিছু দ্বীন পাগল মুমিনের সান্নিধ্যে অসংখ্য আল্লাহওয়ালার এমন সমাগম তুমি আর কোথায় পাবে! ছাত্রজীবনের কথা মনে পড়ে। যখন পরীক্ষার ঝামেলা থাকতো, তখনও পড়াশুনা শেষে রাত বারোটায় হলেও মারকাজে হাজিরা দিতাম। সামান্য ঠান্ডা হয়ে যাওয়া পাতিলের তলানীর সেই বিরিয়ানী অমৃত মনে হতো।যখন পড়াশুনার চাপ থাকতো না, তখন তো জোর করেও পড়ায় মন বসাতে পারতাম না| মনে হতো, আমি হোস্টেলে, না জানি মারকাজে নবীর কোন মীরাছ বন্টন হয়ে যাচ্ছে, আর আমি হয়ে আছি মাহরুম। মাঝে মাছে প্রফের সময়গুলোতেও মন দিওয়ানা হয়ে উঠত। বই-খাতা ছেড়ে ছুঁড়ে, আমাদের গর্বের বেডিং কাঁধে ঝুলিয়ে কখনও লুঙ্গি পড়েই রওয়ানা হয়ে যেতাম| আজও তাই লুঙ্গি পরেই রওয়ানা করেছি সেই হারানো স্বাদ আস্বাদনের আশায় পুরো সপ্তাহের সমস্ত জুলুমাত যেন এক লহমায় ধৃয়ে যেত।জং ধরা রুহখানা এশী গোসল শেষে পবিত্রতার আমেজ মেখে পরদিন হোস্টেলে ফিরতো। তোমাকে আমি কিভাবে বুঝাই সেই পবিত্র বিনোদন। তুমি যদি হোস্টেলে থাকো, কাছেই যদি পেয়ে যাও কোন মারকাজ, তবে নিজেকে মাহরুম করো না| নিজেকে কল্পনা করো সাহাবাদের কাফেলায়| তাদের সাথে যেন তুমিও চলছো সারা পৃথিবীর আলো বঞ্চিত মানুষগুলোকে লুন্ঠন হাতে আলো বিলাবে বলে। তোমার এই কদমগুলো চলে যাক জান্নাত অভিমুখে |আকাশের ফেরেস্তারাও নর্ষা করুক তোমার এই হরকতে |
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।