কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে
/ ১৬
📝 লেখা 📖 পিডিএফ

কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে -১৩ প্রিয় ভাহ, গত কয়েকদিন ধরেই তোমাকে উদ্দেশ্য করে কিছু না কিছু লিখছি শুনতে যদিও নসীহতের মতো শুনায়, আমি কিন্তু খুব ভাল করেই জানি তুমি কেবলই উপলক্ষ আমার ভেতরের বেয়াড়া 'আমিটা'র জন্যেই আসলে এত কিছু বলা।আর তোমাকে যখন দেখি প্রচন্ড প্রতিকুলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দ্বীনের উপর চলো, আমার সেই সোনালী কলেজ জীবনকেই মনে পড়ে যায়। দিল থেকে আমার মাওলার জন্যে শোকরিয়ার বৃষ্টি নামে। আমার তখন খুব ইচ্ছে করে আবার সেই অতীতে ফিরে যাই।| হচ্ছে করে, আমার সে সময়ের অসঙ্গতিগুলো ঠিক করে নিই ইচেছ করে আরো সুন্দর করে সে জীবনটা আবার শুরু করি। কিন্তু মাওলা সময়কে কেবল সামনে চলার অনুমতি দিয়েছেন। তাই সে কেবল এগিয়ে চলে, পেছনে ফিরে তাকাতে সে জানে না| অতীতকে আবার নতুন করে বিনির্মাণে আমার এ অম্কমতায় কেবল তুমিই অবলম্বন| তাই তোমাকে সম্বোধন করে আমি নিজের আগামীকে ক্রটিমুক্ত করতে চাই। ভাই, আজ একটু নামাজের কথা বলি। যে কথাগুলি আমি বার বার নিজেকে শুনাতে চাই।| যে রকম নামাজী হতে পারা আমার আজীবনের স্বপ্ন আমার দাওয়াতের কিছু অসঙ্গতিহ আজ তুলে ধরি। চল্লিশ দিন তাকবীরে উলার সাথে নামাজের ফাযায়েল আছে যে হাদীসটিতে সেটির আবেদনকে ফিকে করে দেয়া নিয়ে কথা| মনে হয় অনেক সময় এভাবে দাওয়াত তুমিও দাও। চল্লিশদিন তাকবীরে উলার সাথে নামাজ পড়লে দুটি সার্টিফিকেট- মুনাফিকদের লিস্ট থেকে নাম কাটা যাবে, নাম কাটা যাবে জাহান্নামীদের লিস্ট থেকেও। হাদীসের মাফনুম তো এমনই কিন্তু আমরা এ হাদীস বলি চিল্লার তাশকীল করতে গিয়ে| বলার ঢঙ্গটা অনেকটা এমন, চল্লিশদিন তাকবীরে উলার সাথে নামাজ তো এলাকায় পড়া সম্ভব নয়। কিন্তু আল্লাহর রাস্তায় গেলে সহজ |ফলে দেখা যায়, আল্লাহর রাস্তায় গিয়ে ছত্রিশতম দিনে কারও তাকবীরে উলা মিস হলো।| তার কি যে আফসোস! কি যে কান্না! বিশাল সৌভাগ্য হাত ফসকে ছুটে গেছে| না, আমার ইশকাল এখানে নয় আমার অভিযোগ হলো, তাকবীরে উলার জন্যে কান্নারত এই ভাইটি যখন এলাকায় ফিরে আসে, নামাজের এই দরজার ইহতিমাম তার মাঝে আর থাকে না| বরং মাসবুক হওয়াটাই তার সাধারণ অভ্যাসে পরিণত হয়। আর তাকবীরে উলার জন্যে তার হা পিত্যেসই বা বাকী থাকবে কেন। তার ইয়াকীনই হলো মহল্লায় এক নাগাড়ে চল্লিশদিন সম্ভব নয়। কাজেই যা অসম্ভব তার জন্য কেন বৃথা চেষ্টা করা মানুষ তো এ জিনিসের জন্য চেষ্টা করে, যা হাসিল করা সম্ভব| যেটিকে আকাশের চাদের মতো নাগালের বাইরে মনে করে, তা ধরার চেষ্টা কোন বোকা করবে! হজরত সাঙ্দ ইবনে মুসায়্যিব রহঃ। বিখ্যাত তাবেয়ী| তিনি যয়তুন তেলের ব্যবসা করতেন। হাদীসের দরস দিতেন। মানুষের শত জিজ্ঞাসার জবাব দিতেন। তারপরও এত ব্যস্ত মানুষটি দীর্ঘ বিশ বছর আযানের আগেই মসজিদ হাজির হয়েছেন। প্রতিটি নামাজ প্রথম কাতারে পড়েছেন।এই হলো নামাজের ক্ষেত্রে তীর ইস্তিকামাত | বন্ধু, যদি নামাজের ক্ষেত্রেই আমি একটা সন্তোষজনক পর্যায়ে পৌছতে না পারি, তো আর কোন ক্ষেত্রে আমি পারবো? আমার নামাজের অসঙ্গতিহ বলে দেয় আমার দ্বীন কত অসম্পূর্ণ ইস্তিকামাতের কিছুই আমি হাসিল করতে পারি নি| অতএব, নামাজের ব্যাপারে আমি সিরিয়াস হই | যদি আমার তাকবীরে উলা ছুটে যায়, আমি মনে করতে থাকি আমার পেছনে একটা বাঘ লেগে গেছে। সেটি যে কোন মূহুর্তে আমার উপর হামলে পড়বে। আর যদি আমার জামাত ছুটে যায়, আমাকে মনে করতে হবে, আমার তো সব শেষ। আবার প্রথম থেকে শুরু করতে হবে। মেহনতের প্রাথমিক তাকাজাও যে আমার এখনও পুরো হয় নি। ক্লাস বলো, আর এক্সাম বলো, কোনটাই যেন তোমার জামাতে নামাজের প্রতিবন্ধক না হয়| প্রয়োজনে নিজেদের মধ্যে আগাম পরামর্শ করে নিতে হবে জামাত কখন, কোথায় পড়া হবে। প্রয়োজনে পরীক্ষার হলে, কিৎবা ওয়াডে, অথবা ওটি রুমে। যে নিজেকে দাঙ্গ মনে করে, সে কি অবহেলায় জামাত তরক করতে পারে? নামাজের সময় হলে তার তো সব ভুলে যাওয়ার কথা। আযানের ডাক তো সব ছাড়ার ডাক।| মাওলা তোমাকে ডাকছে। তুমি কাকে নিয়ে ব্যস্ত?

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।