কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে
/ ১৬
📝 লেখা 📖 পিডিএফ

ভাইয়া আমার পরিস্থিতি বুঝলেন| এরপর বললেন, তাহলে আপাতত সাময়িক করা যেতে পারে, কিন্তু উপরে যা আলোচনা করা হলো তা সামনে রাখতে হবে এবং যখন একটা বিকল্প ব্যবস্থা হয়ে যাবে টিউশনি ছেড়ে দিতে হবে। পরামর্শ করার কারনে টিউশনির অনেক দিক আমার সামনে এলো।| আমি বাধ্য হয়ে টিউশনি শুরু করলাম। তবে তার জন্য সময় নির্ধারণ করলাম আড়াইটা থেকে আসরের আগ পর্যন্ত এবং অবশ্যই যেন আসর হোস্টেলে পড়তে পারি সেভাবে। দুপুর দুইটায় ক্লাস শেষ করে রেস্ট না নিয়ে টিউশনির উদ্দেশ্যে রওয়ানা হওয়া ছিলো আসলেই কষ্টকর। কিন্ত বিকল্প কিছু ছিলো না| কারন সিডিউল এমনভাবে মেইনটেইন করতে হবে যেন আসর থেকে মাগরিব প্রতিদিনের মেহনত বাদ না যায়, আর রাতে পড়াশুনার জন্য সময় দিতে পারি| ফলে যে কোনভাবে আসর হোস্টেলে এসে পড়তাম, কখনও কখনও সি,এন,জি, যোগে এসে হলেও আসরের আগে এসে পড়তাম। কোনদিন টিউশনির কারনে আসর হোস্টেলে এসে পড়তে পারি নি বলে মনে পড়ে না| ফলে কোনদিন আসরবাদ তালীমও ছুটে নি, প্রতিদিনের মেহনতও ছুটে নি। লোভে পড়ে একটার বেশি টিউশনি করার চিন্তাও কখনও মাথায় আসে নি|। টিউশনিতে ছাত্রী পড়ানোর কথা তো কল্পনাও করতে পারতাম না| অনেক সংকটের সময়ও বড় অংকের অফারে মেয়ে পড়াতে রাজী হই নি। ফাইনাল পরীক্ষাগুলোর পর লম্বা সময় লাগানোর জন্য প্রয়োজনে টিউশনি ছেড়ে দিয়েছি। আমার মনে আছে, প্রতিবারই আগের চেয়ে ভাল টিউশনি মিলেছে। ফাস্ট প্রফের পর চিল্লা দিতে গিয়ে দুই হাজার টাকার টিউশনি ছাড়তে হয়েছে| ফিরে এসে তিন হাজার টাকার টিউশনি পেয়েছি সেকেন্ড প্রফ শেষে আটারো দিন সময় লাগিয়েছি। ফলে আগের টিউশনি ছাড়তে হয়েছে। ফিরে এসে পাঁচ হাজার টাকার টিউশনি পেয়েছি। আল্লাহ তায়ালা কখনও সমস্যায় ফেলেন নি। আমার তো মনে হয়, এসব পরামর্শেরই বরকত ছিলো।| অনেক সময় এমন কঠিন পরিস্থিতিও আসে, যা একা সমাধান করা যায় না। আমার ফাইনাল প্রফের সময় এমন এক কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম| আমার মনে হচ্ছিল মাথার উপর আকাশ ভেঙ্গে পড়েছে| সৌভাগ্যক্ৰমে তখন আমাদের হাসপাতালে পূনরায় পোস্টিং হয়েছে সিএমসির দাওয়াতের মেহনতের দুই কিংবদন্তী মুহতারাম ডাঃ ফরিদ ভাই ও ডাঃ রোকনোজ্জামান সেলিম ভাইয়ের | ডাঃ নুরুল হক ভাইয়ের তখন হন্টার্ণশীপ চলছে| ফরিদ ভাই, সেলিম ভাই আমার এই সমস্যা সমাধানের জন্য প্রানাক্তকর চেষ্টা করেছেন। নুরুল হক ভাই সাহস দিয়েছেন। হাসমত ভাইয়ের সাহায্যের কথাও মনে আছে| সেদিন যদি আমার এই বড় ভাইগন কাছে না থাকতেন, না জানি কোন অকুল পাথারে পড়তাম কঠিন হতাশা তখন আমাকে গ্রাস করেছে। বিভিন্ন নেগেটিভ চিন্তা মাথায় ভিড় করেছে। আল্লাহ তায়ালা আমার এই বড় ভাইগনের পরামর্শ ও নিগরানীর বদৌলতে আমাকে উদ্ধার করেছিলেন। তীরা পাশে না থাকলে হয়তো আমি এমন কোন সিদ্ধান্ত নিয়ে নিতাম, যা আমার ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাড়াতো। কাজেই কখনোই একা সিদ্ধান্ত নিতে যেও না। বড়দের পরামর্শ ও তত্ত্বাবধানে চলতে অভ্যস্ত হও। আল্লাহ তায়ালা পদস্থলন থেকে হেফাজত করবেন।

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।