কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে
/ ১৬
📝 লেখা 📖 পিডিএফ

কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে -১২ প্রিয় ভাহ, আজকের লিখাটি পড়ার আগে অবশ্যই তোমাকে গত দুটি পোস্ট সামনে রাখতে হবে। শয়তান কিভাবে তোমার দুনিয়া নষ্ট করে তোমাকে দ্বীন থেকে, দ্বীনের মেহনত থেকে বিচ্ছিন্ন করতে চায়, তারই আলোচনা করা হয়েছিল সেখানে। আজ আমি আলোকপাত করার চেষ্টা করবো শয়তানের সেই ভয়ানক চক্রান্ত থেকে নিজেকে বাঁচানোর উপায় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাই তৌফীকদাতা| আমাদের বড়গন বলেন, শয়তানের এই চক্রান্ত থেকে বাঁচার সবচেয়ে বড় রক্ষাকবচ নিজেকে পরামর্শের পাবন্দ বানানো।| আমাদের মেহনতের ইজতেমায়ী দিকগুলো যেমন পরামর্শ ছাড়া চলতে পারে না, তেমনই ব্যক্তিগত বিষয়গুলোও পরামর্শের অধীনে না আনলে পথচলা কঠিন। এজন্য নিজের কোন সিনিয়রকে নিজের মুশীর বানানো। নিজের ব্যক্তিগত বিষয়গুলো তাঁর সাথে পরামর্শ করে ঠিক করা| নিজে নিজে সিদ্ধান্ত নিতে গেলেই বিপদ | মুশীর বানানোর জন্যে যে অনেক বড় কাউকে ঠিক করতে হবে তেমন নয়। তোমার সবদিক যার সামনে আছে, যিনি তোমার উপর কিছু মেহনতও করেছেন, তোমার কাজে জুড়ার পিছনে যার মেহনতের অংশ আছে, যিনি নিজেও পরামর্শ করে চলেন, যিনি দ্বীনকে প্রাধান্য দিয়ে চলেন, তেমন একজন হলেই ভালো হয়। নিজের ক্যাম্পাসের কোন সিনিয়র ভাই, যিনি তোমার জন্য অন্তর থেকে মহব্বত রাখেন তেমন কেউ হলে তোমার জন্যও তাকে সবসময় কাছে পাওয়া সহজ। তুমি কখনও এ কথা মনে করতে যেও না, তিনি তো অনেক বড় বুজুর্গ কেউ নন। মুশীর হওয়ার জন্য দ্বীনি মেজাজ রাখেন, দাওয়াতের কাজের সাথে মুনাসাবাত রাখেন এবং যে বিষয়ে পরামর্শ চাওয়া হচ্ছে সে ব্যাপারে ধারনা রাখেন এ রকম কেউ হলেই চলবে। আমি নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, এই সকল নিবেদিতপ্রাণ সিনিয়র অনেক ক্ষেত্রে বড় বড় শায়খ থেকেও বেশি উপকারী হয়ে থাকেন। কোন বড় সমস্যা হলে বা নিজেকে অপারগ মনে করলে তাঁরা নিজেরাই তোমাকে আরও বড় যারা আছেন তাদের কাছে সোপর্দ করবেন। যখন কোন ব্যাপারে তারা নিজেকে অনুপযুক্ত ভাববেন, নিজ থেকেই তা বলে দেবেন। নিজের ক্যাম্পাসের কোন সিনিয়র হলে এ জন্যই সুবিধা যেহেতু তিনিও একই পথের পথিক, তিনিও যেহেতু একই সমস্যা ফেইস করে এসেছেন। বিষয়টি যেন তোমার সহজে বুঝে আসে, সে জন্য আমার নিজেরই কিছু ঘটনা এখানে পেশ করছি। আমার একদম মেডিকেলের ফাস্টইয়ারে যখন আমি মাত্র তিনদিন লাগিয়েছি সে সময়ের ঘটনা। আমি তখন মামার বাসায় থেকে পড়াশুনা করি| সামনে হোস্টেলে উঠে যাওয়ার চিন্তা করছি| বাবার আটারো শত টাকার পেনশন আমাদের ভাইবোনদের সবার খরচ চালানোর জন্য যথেষ্ট নয়। সবাই পরামর্শ দিচ্ছে টিউশনি করার জন্য | অনেকেই টিউশনির বিভিন্ন অফার পেশ করছে। আমি বিষয়টি নিয়ে পরামর্শের জন্য আমাদের মেডিকেলের মেহনতের জিন্মাদার মুহতারাম ডাক্তার ফরিদ ভাইয়ের কাছে চললাম। ভাইয়া তখন ফিফথ ইহয়ারে। পুরো বিষয়টি ভাইয়া মনোযোগ দিয়ে শুনলেন। এরপর খুবই দরদের সাথে ভাইয়া টিউশনি করার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করলেন। পড়াশুনা, দ্বীনের মেহনত, দ্বীনদারী সম্পর্কিত বিষয় সবকিছুই সামনে আনলেন| টিউশনি, নিজের পড়াশুনা আর মেহনত - তিনটা এক সাথে চালাতে গেলে যে কোন না কোন ক্ষেত্রে কমজোরি এসে যায় তা বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝালেন| টিউশনিগুলো সাধারণত ডিল করেন ঘরের ভদ্রমহিলারা, ফলে পর্দা রক্ষা করতে না পারা ও নজরের হেফাজতে সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। এরপর আসে ছুটির সময়গুলো আল্লাহর রাস্তায় দেয়ার মাসআলা। প্রায় সময়ই টিউশনি বাধা সৃষ্টি করে, অথচ দ্বীনের ক্ষেত্রে আগে বাড়ার জন্য সময় লাগানোর বিকল্প নেই। আবার পড়াশুনা ঠিক রেখে প্রতিদিনকার মেহনতে সময় দেয়াও কঠিন হয়ে পড়ে। ভাইয়া এই সব দিক আলোচনা করে আমাকে বললেন, আমার তো মনে হয়, টিউশনি করার চেয়ে প্রয়োজনে আলু ভর্তা খেয়ে দিন গুজরান করা উত্তম হবে। কয়েকদিন কস্ট করলে এবং আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাইলে ইন শা আল্লাহ তিনিই রাস্তা খুলে দেবেন। প্রথমে এই ছিল ভাইয়ার রায়। আমার উচিত ছিল এর উপরই উঠে যাওয়া | কিন্তু আমি ছিলাম একদম নতুন সাথী টিউশনি না করে এভাবে পরিস্থিতি মুকাবিলা করা আমার পক্ষে কঠিন মনে হলো। আর লোকজনও আগে থেকেই আমার মাথায় টিউশনির পোকা ঢুকিয়ে দিয়েছে।

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।