কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের প্রতি -১১ প্রিয় ভাহ, আজকের আলোচনাটি কালকের মুজাকারারই ধারাবাহিকতা |পড়াশুনার ক্ষেত্রে কেন কিছুতেই অবহেলা করা যাবে না সে ব্যাপারেই আলোচনা হয়েছে গতকাল। শয়তান যে যুক্তি দিয়ে পড়াশুনায় বিশ্ন ঘটায়, সে ধরনের আর কিছু খোঁড়া যুক্তি দিয়ে পেশাগত জীবনেও সমস্যা সৃষ্টি করে| অনেক ভাইকে দেখা যায়, হালাল উপার্জনে অলসতা করে।|যদি তাকে বলা হয়, ভাই ব্যবসা করো, সে বলে, মহিলা কাস্টমারদের সাথে লেনদেন করবো কিভাবে? চাকরীর কথা বললে মহিলা স্টাফের উপস্থিতিতে নজরের হেফাজতে সমস্যা হওয়ার কথা বলে| অথচ এখন সময়টা এমনই, সব জায়গায় বেপ্দা মহিলাদের সয়লাব। এখন তাই বলে কি চাকরী ব্যবসা বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে? শরীয়তকে না বুঝার কারনেই এ সমস্ত সমস্যার সৃষ্টি হয়। সাখীটিকে দেখা যায়, পর্দার সমস্যা হবে বলে চাকরী করতে চায় না, এদিকে হালাল উপার্জন না করার কারনে অন্যের গলগ্রহ হয়ে থাকতে হয়। অনেক সময় বড়ভাইয়ের কামাই খেতে থাকে, অথচ তিনি অসন্তম্টির সাথে তার খরচ বহন করছেন। অনেক সময় পিতার উপর বোঝা হয়ে থাকে| এভাবে তার পেটে হারাম প্রবেশ করতে থাকে| একদিকে সে সুফী, অন্যদিকে হারামভক্কক। সে অতিরিক্ত বুজুগীর কারনে হয়তো চাকরী করছে না, কিন্তু যে সব কাজে গুনাহর সম্ভাবনা নেই যেমন, মাটিকাটা, চাষাবাদ করা ইত্যাদি কেন সে করে না? এ সব করতে আবার তার আভিজাত্যে বাধে। আসলে বাস্তবে শয়তান তাকে ধোকা দিয়ে অকর্মন্য বানিয়ে দিচেছ। শরীয়ত এ কথা বলে নি, রাস্তায় বেপদা মহিলার আনাগোনা, সুতরাং রাস্তায় বের হওয়া যাবে না| বরং শরীয়ত বলেছে রাস্তার হক আদায় করতে, নজরকে নীচু রাখতে। এ কথা সব ক্ষেত্রে প্রযোজ্য | চাকরী আমাকে করতে হবে, কিন্তু সাথে দিতে হবে চোখের হেফাজতের পরীক্ষা। দোকানেও আমাকে বসতে হবে, সাথে করতে হবে নিজের নফসকে কঠোর নিয়ন্সন। আমাদের লম্বা সময় আল্লাহর রাস্তায় দেয়ার এটিহ তো মাকসাদ। যেন আমি সর্বত্র আল্লাহ তায়ালার হুকুমকে জীবিত করতে পারি| আমি যখন চাকরীতে, ব্যবসায়, কলেজে, ইউনিভার্সিটিতে, হাসপাতালে, চেম্বারে নজরের হেফাজত করে চলবো, তখনই তো তা দাওয়াত হবে। এটিই তো দাওয়াত ও আমালকে এক সাথে জমা করা| যেটিকে বলা হয়েছে আহসান তথা সর্বোত্তম দ্বীন। নীচের আয়াতের ব্যাখ্যা তো তাই We hc , dl al les aa Y # nl ns... মুফাস্সিরগন যাকে বলেছেন আহসানু দ্বীন। আর টাকাপয়সা খুবই জরুরী বস্তু টাকাপয়সা জরুরত পরিমাণ কামাই করা ছাড়া দ্বীনের উপর চলা কঠিন।এ জন্য আজ থেকে কত আগে ইমাম হজরত সুফিয়ান সাওরী রহঃ বলেছেন, আমাদের হাতে যদি দীনার দিরহাম না থাকতো, এই সব বাদশাহগন আমাদের হাতের রুমাল বানিয়ে ফেলতো।| সে যুগে যদি এ অবস্থা হয়, তাহলে এ যুগে কি রকম হবে? হজরত আব্দুল্লাহ হবনে জোবায়ের রাঃ সম্পর্কে এ কথা প্রসিদ্ধ আছে, যখন তিনি দ্নিয়ার কাজে মশগুল হতেন, মনে হতো এই ব্যক্তি দরনিয়া ছাড়া আর কিছু বুঝেন না| আর যখন আখিরাতের কাজে মশগুল হতেন, মনে হতো তিনি আখিরাত ছাড়া আর কিছু বুঝেন না| অতএব তুমিও খুবই ভারসাম্য বজায় রেখে চলো। তবে ব্যবসা বানিজ্য ও চাকরীর ক্ষেত্রে অবশ্যই শরীয়তের সীমারেখা ঠিক রাখবে।
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।