কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি সাথীদের প্রতি -১০ প্রিয় ভাহ, দ্বীনের উপর চলতে গিয়ে কখনও যেন তোমার মাঝে নিজের পড়াশুনাকে তুচ্ছজ্ঞান করার মানসিকতা তৈরি না হয়| শয়তান অনেক সময় দ্বীনদার শ্রেণীকে তার দুনিয়ার প্রতি বেশি বিতৃষ্ণ করে তুলতে চায়। জায়েজ দুনিয়ার প্রতি ঘৃণা তেরি করে তাকে জাগতিক ব্যাপারে উদাসীন করে তুলে। দুনিয়ার ক্ষতি করিয়ে তাকে দ্বীন থেকে সরানোর কৌশল হিসেবে শয়তান তা করে থাকে| যখন এক সময় সে দেখে দুনিয়ার ক্ষেত্রে বেশি পিছিয়ে গেছে, তার মধ্যে দুনিয়া হাসিলের জেদ চেপে বসে| ফলে সে দ্বীন থেকে গাফেল হয়ে যায়। মেহনত করতে গিয়ে যখন তোমার মনে এ খেয়াল আসে, পড়াশুনা বেশি করে কি লাভ, কোনভাবে পাশ করলেই তো চলে, বুঝে নাও, শয়তান তোমাকে নিয়ে খেলছে। নিজের পড়াশুনাকে কখনোই তুচ্ছজ্ঞান করতে যেও না| দ্রনিয়াবী জ্ঞান বিজ্ঞান হাসিল করা কখনোহ দ্বীনদারীর পরিপন্থী নয়। বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ব্যাপারে উৎসাহ দিয়েছেন। হাদীসে এসেছে, le Bl 05 aaa 5 al nll Hs AAS, জ্ঞানবিজ্ঞান মু'মিনের হারানো সম্পদ, যেখানেই তা পাওয়া যাবে, মু'মিনই এর সবচেয়ে বেশি হকদার। কাজেই কখনোই তুমি এ কথা ভেবো না, তোমার এই ফিজিব্য ও কেমিস্ট্রি পড়া, তোমার এই মেডিকেল সায়েস ও ইঞ্জিনিয়ারিং পড়া দরনিয়া। বরং তুমি তোমার এই পড়াশুনাকে আখিরাত বানাও। আমাদের একজন স্যার আছেন। ডাঃ মাঈদ্রল ইসলাম স্যার। স্যার একবার আমাদের বলছিলেন, " আমি যদি মেডিকেলের বহগুলি পড়ি তখনও ওযুর সাথে পড়ি।" যখন স্যারকে বলা হলো, ' কেন স্যার, এগুলো তো কোরআন হাদীস না|" স্যার বললেন, " আমি তো আমার পড়াশুনাকে, আমার প্রফেশনকে আখিরাত বানিয়েছি। আমি তো এই পড়াশুনার দ্বারাও নেকীর আশা করি। তাই আমি মেডিকেলের বই পড়ার সময়ও ওযু করে নিই " দেখো, এই হচ্ছে বড়দের দৃষ্টিভঙ্গি। আর আমরা বোকার মতো একটাকে মনে করি দুনিয়া, আর একটাকে মনে করি আখিরাত। অথচ মূ'মিনের সবই তো আখিরাত, সে এমন কিছু করতে পারে না, যা আখিরাতে কাজে আসবে না| যে নিয়ত করতে জানে, তার জন্য মুবাহ কাজও নেকীর কারন হয়ে যায়। কাজেই তুমি যেন তোমার পড়াশুনাকেও দাওয়াত বানিয়ে নাও| একবার আমাদের হোস্টেলে ঢাকা মেডিকেলের এক সিনিয়র জামাতে এসেছিলেন| তিনি আমাদের সাথে মূজাকারার সময় বললেন, " ছাত্রদের জন্য পড়াশুনাকে গুছিয়ে রাখা এমন, যেমন সাহাবাগন আল্লাহর রাস্তায় যাওয়ার জন্যে নিজেদের ঘোড়া, নিজেদের হাতিয়ার ইত্যাদি রেডি করে রাখতেন। ঘোড়াকে ভাল মতো খাবার খাইয়ে মোটাতাজা করে রাখতেন, যেন জিহাদের ডাক এলে সওয়ার হয়ে যেতে পারেন।" তো তিনি বললেন, ছাত্রদের জন্য পড়াশুনাটা যেন সওয়ারী। পড়াশুনা গোছানো থাকবে, দ্বীনের যেকোন তাকাজা সে সহজে পূরণ করতে পারবে। পড়াশুনা রেডি না থাকলে তার জন্য তা সহজ হবে না| কাজেই তোমার পড়াশুনা তোমার মেহনতেরই অংশ, কখনো নিছক দুনিয়া নয়।
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।