কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে
/ 16
📝 Text 📖 PDF

তুমি কি রাস্তায় পাশাপাশি ভিক্কায় রত দই ফকিরকে দেখো নি? তারা কিন্তু কখনোই এ আশা করে না, পাশের ভিক্ষুক তার প্লেটে কিছু দেবে। কাজেই বোকার মতো অন্যকে দেখানোর জন্যে আমল করে কি লাভ! হজরতজী মাওলানা ইউসুফ রহঃ বলতেন, " প্রতিটি আমলের শেষে এ জন্য ইস্তিগফার করা, আমি আমলটি ইখলাসের সাথে করতে পারি নি| ইসতিগফারের বদৌলতে একদিন আল্লাহ তায়ালা ইখলাস দিয়ে দেবেন। প্রতিদিন কিছু আমল গোপনেও করা চাই, যেন আল্লাহ ও ফেরেস্তা ছাড়া আর কেউ না জানে। তুমি হজরত ইমাম জয়নাল আবেদীন রহঃ এর কথা কি তালীমে শুনো নি? তার সাহায্যে ত্রিশটা পরিবারের ভরণপোষণ চলতো। অথচ তা প্রকাশ হলো যখন তিনি মারা গেলেন। তীর জীবদ্দশায় কেউ তা জানলো না| হেদায়ার গ্রন্থাকার হেদায়া কিতাবটি লিখেছেন দীর্ঘ তের বছরে। এ দীর্ঘ সময়ে তিনি প্রতিদিন রোযা রেখেছেন| অথচ তীর খাদেমও তা জানতে পারে নি।| খাদেম দিনের বেলা খাবার নিয়ে আসলে রেখে যেতে বলতেন। খাদেম চলে গেলে সে খাবার কোন ছাত্রকে খাইয়ে দিতেন। খাদেম যখন পাত্র ফেরত নিতে আসতো, খালি পেয়ে মনে করতো তিনিই খেয়ে নিয়েছেন। কাজেই তুমিও কিছু আমল গোপনে করার অভ্যাস বানাও। অন্য আমলে ইখলাস না থাকলেও এই আমলগুলোতে নিশ্চয়ই ইখলাস থাকবে। নিজেকে কখনোই মুখলিস মনে করতে যেও না। নিজের গুনের মাঝেও দোষ তালাশ করতে থাকো| আর অন্যকে সবসময়ই মুখলিস জ্ঞান করতে থাকো। ভুলেও কারও ইখলাসের ব্যাপারে খারাপ ধারনা করো না| ইমাম সুফিয়ান সাওরী রহঃ এর এক ঘটনা মশনুর আছে| একবার ছয়মাস তিনি তাহাজ্জুদ পড়তে পারেন নি। এর কারণ তালাশ করতে গিয়ে তিনি দেখেছেন, এক ব্যক্তিকে রোনাজারি করতে দেখে তিনি মনে করেছিলেন, মানুষকে দেখানোর জন্যে কীদছে। এরপর তিনি যখন তাওবা করলেন, আল্লাহ তায়ালা আবার আমলের তোফীক দিয়েছিলেন। আসলে কোন মুমিন কখনোই লোকদেখানো কোন আমল করে না। শুরুতে ইখলাসের সাথেই সে আমল শুরু করে। কিন্তু শয়তান তার নিয়তকে নষ্ট করার জন্যে ওয়াসওয়াসা ঢালতে থাকে। আমাকে শয়তানের এ কারসাজির ব্যাপারে সাবধান হতে হবে| ইখলাসের জন্যে চাই বুজুর্গানে দ্বীনের জুতা সোজা করা। চলতি জামাতে প্রতিটি সাথীকে আল্লাহর নেক বান্দা জ্ঞান করে তাদের খেদমত করতে থাকা চাই।| এমন কিছু কাজ থাকে যেগুলো নফস করতে চায় না| যেমন টয়লেট পরিস্কার করা, মসজিদ ঝাড়ু দেয়া, ইজতেমায়ী সামানা বহন করা| এ কাজগুলো নিজের ইসলাহর নিয়তে করতে থাকবো যেন দয়া করে রাবেব কারীম আমাকে ইখলাস দিয়ে দেন। আর চোখের পানি তো আছেই| দ্বীনের ক্ষেত্রে যার কোন বিকল্প নেই| আমার সমস্ত মেহনত বেকার হবে যদি তিনি দয়া না করেন। ব্যস, এই কথাগুলো বার বার অন্যদের সাথে মুজাকারা করা চাই| আমাদের বড়গন বলেন, যে আমলের উপর উঠতে হয়তো আরও পঞ্চাশ বছর লাগবে তার আলোচনাও আজকে থেকে শুরু করা যেন তার উপর উঠা সহজ হয়।

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.