আমার এই লিখাটি কেবলহ কলেজ ও ভার্সিটি পড়ুয়া তাবলীগি ভাইদের উদ্দেশ্যে ভাই মোহাম্মদ মাসিউল্লাহ প্রিয় ভাই, তোমার বড় সৌভাগ্য তোমার সোনালী ছাত্রজীবনেই দাওয়াতের কাজের মতো এক হীরার টুকরো মেহনতের সঙ্ধান পেয়েছো। তুমি এ নিয়ামতের কদর করো। আমিও তোমার মতো এই পথেরই পথিক। ছাত্রজীবনের প্রারম্ভে রাব্বে কারীম আমাকেও নসীব করেছিলেন এই মেহনতে জুড়ার।আজ আল্লাহর মেহেরবানিতে প্রায় উনিশ বছর হয়ে চললো আমার এই পথচলা। এই বিপদসংকুল পথের বীঁকগুলো অতিক্রম করে এসেছি বলে রাস্তার হাল হাকীকত কিছুটা হলেও চেনা| আমার এই লিখা যদিও তোমাকে সন্মোধন করে লিখছি, বাস্তবে সম্মোধিতদের মাঝে আমিও আছি।| কারন আমাকে এই মেহনত মুহতাজ বনে চলা শিখিয়েছে। এই মেহনতে প্রতিটি কথা বলা, প্রতিটি কথা শুনা, এই রাস্তায় প্রতিটি কদম, প্রতিটি সফর নিজেকে সামনে রেখে। A Wl Lb WE x. যে সাধনা করে, সে নিজের জন্যেই সাধনা করে। ভাই, তোমার সেই অতীতের কথা কি মনে পড়ে, যেদিন তুমি দ্বীন থেকে গাফেল ছিলে? যেদিন মসজিদে আযান হতো, অথচ মসজিদে না যাওয়ার কারনে তোমার মনে কোন আফসোস অনুভূত হতো না? আজ এই মেহনতের বরকতে তুমি তোমাকে চিনেছ| নিজেকে এখন তোমার মুনাফিক মনে হয়। নিজের অনেক খারাবির কথা ভেবে তুমি পেরেশান হও। নিজেকে আর আগে বাড়াতে পারছো না বলে তোমার আফসোস হয়| হয়তো অনেক সময় তুমি ইহাও ভাবো, তাবলীগের কাজ করে তোমার আর ইসলাহ হচ্ছে না। কখনও কখনও নিজের উপর পেরেশান হয়ে ইসলাহের জন্য অন্য কোন পথ বা মতও তুমি হন্যে হয়ে খুঁজতে থাকো। অথচ তুমি একটু খেয়াল করে দেখো তো, যখন তুমি ঠিকমতো নামাজও পড়তে না, তখনও নিজের ইসলাহের জন্য কোন আফসোস তোমার মনে আসতো না| তুমি শোকরিয়া আদায় করো, এই যে নিজের মধ্যে দূর্বলতা অনুভব করা ইহাই নমানের আলামত | ক্রমাগত দাওয়াতের মেহনত করার বরকতেই এই নূর তোমার মাঝে তৈরি হয়েছে। অথচ শয়তান তোমাকে এই বলে ধোকা দিচ্ছে এই মেহনত করে তোমার আর অগ্রগতি হচ্ছে না| তুমি কি জানো, মাত্র কিছুদিন কাজে না জুড়লে এই আফসোসটুকুও তোমার থাকবে না? তোমার অগ্রগতি হয়তো তুমি বুঝতে পারছো না। মেহনত না করলে যে দ্রুত পতন হয় তা কিন্তু সহজে বুঝা যায়। তাহলে বুঝে নাও, দ্রদিন কাজে না জুড়লেই যখন তোমার অধঃপতন হয়, নিঃসন্দেহে প্রতিদিনের মেহনতের দ্বারা তোমার তরক্কী হচ্ছে, যদিও তা তুমি অনুভব করতে পারছো না। মনে রেখ, নিজের তরক্কী উপলন্ধি করতে না পারা এটিও একটি নিয়ামত। আমাদের রব আমাদের হেফাজতের জন্যই অনেক সময় আমাদের উপলন্ধির উপর পর্দা ঢেলে দেন, যেন মন অহংকারী হয়ে না উঠে। মেহনত যখন সহীহ হয়, তখন নিজের ইসলাহের ফিকর অন্তরে বজায় থাকে| আর যখন মেহনত গলদ হয়, নিজেকে পরিশুদ্ধ মনে হতে থাকে| তোমার যেহেতু নিজের উপর আফসোস হচ্ছে, শোকরিয়া আদায় করো, এক হক মেহনতের সাথে আল্লাহ তায়ালা তোমাকে সহীহভাবে জুড়ার তৌফীক দিয়েছেন। সুতরাং এই মেহনত যখন তোমাকে তোমার দূর্বলতা ধরিয়ে দিচ্ছে, ইয়াকীন করো, সে দূর্বলতা এই মেহনত করতে করতেই দূর হবে ইন শা আল্লাহ | চলবে (মারকাজের পথে চলেছি, রাস্তা খুব জ্যাম, তাই এই সুযোগে তোমাকে সন্মোধন)
— পৃষ্ঠা ১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।