Wwww.icsbook.info প্রকাশকের কথা সমস্ত প্রশংসা আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য এবং সালাত ও সালাম তার প্রিয় হাবীব সায়্যিদুল মুরসালীন হযরত মুহা্মদ রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের প্রতি ইসলাম প্রচারের প্রাথমিক কাল থেকে সারা দুনিয়ায় কুরআনুল করীম চর্চার পাশাপাশি হাদীসের চর্চাও চলে আসছে বাংলাদেশেও ইসলাম প্রচারের কাল থেকে কুরআনুল করীমের পাশাপাশি হাদীস শরীফের চর্চা সমানভাবে চলে আসলেও বাংলা ভাষায় হাদীস শরীফের তরজমা প্রকাশের ইতিহাস সুদীর্ঘ নয় । ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বিভিন্ন ভাষায় রচিত ইসলামী কিতাবাদি বিশেষ করে বুনিয়াদী কিতাবসমূহ বাংলা ভাষায় প্রকাশের এক ব্যাপক কর্মসূচি হণ করেছে। এই কর্মসূচির আওতায় ‘সিহাহ্ সিত্তাহ্’র অন্তর্গত ছয়খানা বিশুদ্ধ হাদীসের কিতাব রয়েছে। আর এজন্য দেশের মশহুর আলিম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে সিহাহ্ সিত্তাহ্ সম্পাদনা পরিষদ গঠন করা হয়। উক্ত কর্মসূচির আওতায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সম্পূর্ণ বুখারী শরীফ অনুবাদ করে তা দশ খণ্ডে প্রকাশ করে। এ গ্রন্থের দশটি খণ্ডই ব্যাপক পাঠক চাহিদার প্রেক্ষিতে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলো । দ্বিতীয় সংস্করণের পর্যায়েও দেশের প্রখ্যাত আলিম ও হাদীস বিশারদগণের সমন্বয়ে গঠিত সম্পাদনা পরিষদের মাধ্যমে অনুবাদের ভাষা ও মুদ্রণ প্রমাদসমূহ সংশোধন করে নেয়া হয়েছে । আমাদের বিশ্বাস, এ পর্যায়ে আমরা অনুবাদের ক্ষেত্রে কাঙিক্ষত মান অর্জন করতে পেরেছি। বুখারী শরীফের সম্পাদিত অষ্টম খণ্ডের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এ কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ্ তা'আলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন । আল্লাহ্ তা'আলা আমাদের সবাইকে তার হুকুম পুংখানুপুংখরূপে পালন করার এবং তার প্রিয় হাবীব হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সুন্নাতের পাবন্দ হবার তাওফীক দিন। আমীন । ইয়া রাববাল আলামীন । ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।