৭৪ Wwww.icsbook.info বুখারী শরীফ AD, Ha Aad A - Ee Er BEE © ETE I AN SE Set cso Loi ot Rr alk isl Lak te ain Ca Ll | কুতায়বা ইব্ন সাঈদ (র) .......... সাঈদ ইবন জুবায়র (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইব্ন আব্বাস (রা)-কে বললাম, নওফুল বাক্কালীর ধারণা, বনী ইসরাঈলের মুসা, খিযির (আ)-এর সাথী মুসা একই ব্যক্তি নয়। এ কথা শুনে ইব্ন আব্বাস (রা) বললেন, আল্লাহ্র শক্ত মিথ্যা বলেছে উবায় ইব্ন কা'আব রাসূলুল্লাহ্ শ্হুরুু থেকে আমাকে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, (একদা) মূসা (আ) বনী ইসরাইঈলের সামনে ভাষণ দিচ্ছিলেন । তখন তাঁকে জিজ্ঞেস করা হল, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে ? তিনি বললেন, আমি । আল্লাহ্ তাঁর এ কথায় অসন্তুষ্ট হলেন। কেননা, তিনি এ কথাটি আল্লাহ্র দিকে নিসবত করেননি ৷ আল্লাহ্ তাঁর উপর ওহী নাযিল করে বললেন, (হে মূসা!) দু-সমুদ্রের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চাইতে অধিক জ্ঞানী । মূসা (আ) বললেন, হে রব! আমি তাঁর কাছে কিভাবে যেতে পারি ? আল্লাহ্ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে রওয়ানা হও ৷ যেখানে মাছটি হারিয়ে যাবে, সেখানেই তার অনুসরণ করবে । মুসা (আ) রওয়ানা হলেন এবং তার সাথে ছিল তাঁর খাদেম ইউশা ইব্ন নূন । তারা মাছ সাথে নিলেন তারা চলতে চলতে সমুদ্রের তীরে একটি বিশাল শিলাখণ্ডের কাছে পৌঁছে গেলেন সেখানে তারা বিশ্রামের জন্য থামলেন । বর্ণনাকারী বলেন, মুসা (আ) শিলাখণ্ডের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন ৷ সুফিয়ান বলেন, আমর ইব্ন দীনার ছাড়া সকল বর্ণনাকারী বলেছেন, শিলাখণ্ডটির তলদেশে একটি ঝরনা ছিল, তাঁকে হায়াত বলা হত । কেননা, যে মৃতের ওপর তার পানি পড়ে, সে অমনি জীবিত হয়ে ওঠে । সে মাছটির ওপরও এ ঝরনার পানি পড়ল এবং সাথে সাথে সে লাফিয়ে উঠল । তারপর মাছটি বের হয়ে সমুদ্রে চলে গেল । এরপরে মূসা (আ) যখন জেগে উঠলেন । “মূসা তাঁর খাদেমকে বললেন, ‘আমাদের নাস্তা আন, আমরা তো আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি ।” রাসুলুল্লাহ শুদ্ব বলেন, য়ে স্থান সম্পর্কে তাঁকে বলা হয়েছিল সে স্থান অতিক্রম করার পর থেকেই তিনি ক্লান্তি অনুভব করছিলেন । তাঁর খাদেম ইউশা ইবৃন নূন তাকে বললেন, “আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম ? বর্ণনাকারী বলেন, তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে (সে স্থানে) প্রত্যাবর্তন করলেন । তারা সমুদ্রে মাছটির চলে যাওয়ার জায়গায় সুড়ঙ্গের মত দেখতে পেলেন, যা মূসা (আ)-এর সাথী যুবককে আশ্চর্যান্বিত করে দিল । যখন তাঁরা শিলাখণ্ডের কাছে পৌছলেন, সেখানে এ ব্যক্তিকে কাপড় আবৃত অবস্থায় দেখতে পেলেন মূসা (আ) তাঁকে সালাম দিলেন । তিনি বললেন, তোমাদের এলাকায় সালামের প্রথা কিভাবে এল ? মুসা (আ) বললেন, আমি মূসা । তিনি (খিযির (আ)) বললেন, বনী ইসরাইঈলের মূসা (আ)? মূসা (আ) উত্তর দিলেন, হ্যা । তারপর বললেন, “সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দিবেন- এ শর্তে আমি আপনার অনুসরণ করব কি? খিযির (আ) বললেন, হে মূসা ! তুমি আল্লাহ্ কর্তৃক যে জ্ঞান প্রাপ্ত হয়েছ, তা আমি (সম্পূর্ণভাবে) জানি
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।