www.icsbook. info মহাপরিচালকের কথা ” হাদীস শরীফের কিতাবসমূহের মধ্যে বুখারী শরীফ বিশুদ্ধতম কিতাব । এই কিতাবখানির সংকলক আমীরুল মু'মিনিন ফিল হাদীস ইমাম আবদুল্লাহ্ মুহাম্মদ ইব্ন ইসমাঈল আল-বুখারী রহমাতুল্লাহি আলায়হি। তীর জন্বস্থান বুখারা ৷ সে কারণে তিনি ইমাম বুখারী নামে সমধিক পরিচিত । তিনি মহানবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের হাদীস শরীফ শিক্ষা ও সংগ্রহের মহান উদ্দেশ্যে বহু দেশ ও অঞ্চল সফর করেন। এক-একটি হাদীস সংগ্রহের জন্য সুদীর্ঘ পথ পাড়ি দেন। ছয় লক্ষাধিক হাদীস তিনি সনদের ধারাবিবরনীসহ কণ্ঠস্থ করেন ৷ এই বিরাট সঞ্চয় থেকে সুক্ষ্মভাবে পরীক্ষা-নিরীক্ষা করে, রাসূলে করীম সাল্লান্পাহু আলায়হি ওয়া সাল্লামের রওযা মুবারকের পার্শ্বে মুরাকাবা করে দীর্ঘ ষোল বছর অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্য- মে আল-জামিউস্ সহীহ্ বা সহীহ্ বুখারী শরীফ সংকলন করেন। এভাবে তিনি হাদীস সংরক্ষণ, সংকলন ও চর্চার ইতিহাসে তথা ইসলামের জ্ঞান-বিজ্ঞানের জগতে এক অমূল্য অবদান রেখে গেছেন। ইসলামের বুনিয়াদ স্থাপিত কুরআন ও হাদীসের উপর । তাই কুরআন ও হাদীস চর্চার গুরুত্ব অপরিসীম । বিদায় হজ্জের এতিহাসিক ভাষণে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেন, “আমি তোমাদের নিকট রেখে যাচ্ছি দু'টো জিনিস, যা দৃঢ়তার সাথে আঁকড়ে ধরলে তোমরা কখনো গোমরাহ্ হবে না - তা হচ্ছে আল্লাহ্র কিতাব ও তার রাসূলের সুন্নাত ।” রাসূলে করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের এই ভাষণে উঁ্ুদ্ধ হয়ে সেদিনকার আরাফাত ময়দানে সমবেত লাখো সাহাবায়ে কিরাম রাদিআল্লাহু তা'আলা আনহুম তার বাণীর প্রচার ও প্রসারের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। এভাবে আল্লাহ্র কালাম ও প্রিয় নবী সাল্লান্পাহু আলায়হি ওয়া সাল্লামের হাদীসের আলো সমগ্র দুনিয়ায় বিচ্ছুরিত হয় । পৃথিবীর বিভিন্ন ভাষায় বুখারী শরীফ অনুদিত হয়েছে। বাংলা ভাষী পাঠক সমাজের কাছে এই অমূল্য হাদীস সংকলনের বাংলা তরজমা পৌছে দেয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। আল্লাহ্র অশেষ রহমতে 'সিহাহ্ সিত্তাহ্ প্রকল্পের’ আওতায় দশ খণ্ডে সম্পূর্ণ বুখারী শরীফ ইতোপূর্বে প্রকাশিত হয়েছে প্রথম প্রকাশের পর দ্বিতীয় মুদ্রণের প্রাক্কালে পবিত্র এ গ্রন্থের অনুবাদ আরো স্বচ্ছ ও মূলানুগ করার জন্য দেশের বিশেষজ্ঞ আলেমগণের সমন্বয়ে গঠিত সম্পাদনা কমিটির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে। প্রয়োজনীয় সম্পাদনার পর এর অষ্টম খণ্ডটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পারায় আমরা আল্লাহ্ তাআলার মহান দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ্ তা'আলা আমাদের এই মহতী উদ্যোগ কবূল করুন । আমীন ।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।