বুখারী শরীফ ৮ম খণ্ড
/ ৫০৩
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ৫২ বুখারী শরীফ আবুল বাশার * । আল্লাহ্‌ তা'আলা আপনাকে স্বীয় (কুদরতী) হাত দ্বারা সৃষ্টি করেছেন, এবং তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলে তাঁরা আপনাকে সিজ্দা করেন । আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন । আপনি কি দেখছেন না যে, আমরা কিসের মধ্যে আছি ? আপনি কি দেখছেন না যে, আমরা কি অবস্থায় পৌছেছি। তখন আদম (আ) বলবেন, আজ আমার রব এত রাগান্বিত হয়েছেন যার আহেও কোনদিন এরূপ রাগান্বিত হননি আর পরেও এরূপ রাগান্বিত হবেন না । তিনি আমাকে একটি বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি অমান্য করেছি, নফ্সী, নফ্সী, নফ্সী, (আমি নিজেই সুপারিশ প্রার্থী) তোমরা অন্যের কাছে যাও, তোমরা নূহ্‌ (আ)-এর কাছে যাও । তখন সকলে নূহ্‌ (আ)-এর কাছে এসে বলবে, হে নূহ্‌ (আ)! নিশ্চয়ই আপনি পৃথিবীর মানুষের প্রতি প্রথম রাসূল ।২ আর আল্লাহ্‌ তা'আলা আপনাকে পরম কৃতজ্ঞ বান্দা হিসাবে অভিহিত করেছেন । সুতরাং আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন । আপনি কি দেখছেন না যে, আমরা কিসের মধ্যে আছি ? তিনি বলবেন, আমার রব আজ এত ভীষণ রাগান্বিত যে, পূর্বেও এরূপ রাগান্বিত হননি আর পরে কখনো এরূপ রাগান্বিত হবেন না । আমার একটি গ্রহণীয় দোয়া ছিল, যা আমি আমার কওযমের ব্যাপারে করে ফেলেছি, (এখন) নফ্সী, নফ্্‌সী, নফ্‌সী । তোমরা অন্যের কাছে যাও- যাও তোমরা ইব্রাহীম (আ)-এর কাছে। তখন, তারা ইব্রাহীম (আ)-এর কাছে এসে বলবে, হে ইব্রাহীম (আ)! আপনি আল্লাহ্র নবী এবং পৃথিবীর মানুষের মধ্যে আপনি আল্লাহ্র বন্ধু *। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন । আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কিসের মধ্যে আছি ? তিনি তাদের বলবেন, আমার রব আজ ভীষণ রাগান্বিত, যার আগেও কোন দিন এরূপ রাগান্বিত হননি, আর পরেও কোনদিন এরূপ রাগান্বিত হবেন না । আর আমি তো তিনটি মিথ্যা বলে ফেলেছিলাম ৷ রাবী আবূ হাইয়ান তাঁর বর্ণনায় এগুলোর উল্লেখ করেছেন - (এখন) নফ্সী, নফ্্‌সী, নফ্সী, তোমরা অন্যের কাছে যাও- যাও মূসার কাছে। তারা মূসার কাছে এসে বলবে, হে মূসা (আ) ! আপনি আল্লাহ্র রাসূল । আল্লাহ্‌ আপনাকে রিসালতের সম্মান দান করেন এবং আপনার সাথে কথা বলে সমগ্র মানব জাতির উপর মর্যাদা দান করেছেন। আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন । আপনি কি দেখতে পাচ্ছেন না আমরা কিসের মধ্যে আছি ? তিনি বললেন, আজ আমার রব ভীষণ রাগান্বিত আছেন, এরূপ রাগান্বিত পূর্বেও হননি এবং পরেও এরূপ রাগান্বিত হবেন না । আর আমি তো এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছিলাম, যাকে হত্যা করার জন্য আমাকে নির্দেশ দেয়া হয়নি । এখন নফ্সী, নফ্সী, নফ্্‌সী । তোমরা অন্যের কাছে যাও- যাও ঈসা (আ)-এর কাছে। তখন তারা ঈসা (আ)-এর কাছে এসে বলবে, হে ঈসা (আ)! আপনি আল্লাহ্র রাসূল এবং কালেমা 8, যা তিনি মরিয়ম (আ) উপর ঢেলে দিয়েছিলেন। আপনি ‘রূহ’ ৫ । আপনি দোলনায় থেকে ১. ‘আবুল বাশার’ অর্থ মানব জাতির পিতা ৷ ২. যেহেতু তিনি শরীয়তের হুকুম-আহকামের প্রথম নবী অথবা সমস্ত পৃথিবী প্রলয়ংকরী বন্যায় প্রাবিত হয়ে যাওয়ার পর পৃথিবীর সর্বপ্রথম নবী নূহ্‌ (আ) বিধায় তাকে ‘প্রথম নবী’ বলা হয়। তাঁর কওমকে ডুবিয়ে দেয়ার দোয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ৩. “খলীলুল্লাহ’ উপাধি একমাত্র আপনার । | ‘কালেমা’-এর দ্বারা বোঝানো হয়েছে, 4 শব্দ । যেহেতু এ শব্দটি বলার সাথে সাথে ঈসা (আ) আল্লাহ্র কুদরতে মাতৃগর্ভে আসেন । তাই তাকে ‘তার কালেমা’ (আল্লাহ্‌র কালেমা) বলা হয়। ৫. “রূহ' দ্বারা ফেরেশতাদের মধ্যে সর্বাপেক্ষা মর্যাদাসম্পন্ন ফেরেশতা জিবরাঈল (আ)-কে বোঝানো হয়েছে, যেহেতু তিনি এসে মরিয়মকে তাঁর পুত্রের সুসংবাদ দিয়েছিলেন, তাই বলা হয় ‘তার রূহ' ৷ [o )

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।