বুখারী শরীফ ৮ম খণ্ড
/ ৫০৩
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info . ৩০৬ বুখারী শরীফ [৪৫৯০] ইয়াহ্‌ইয়া ইব্‌ন বুকায়র ও সাঈদ ইব্‌ন মারওয়ান (র) ........... নবী শ্ুুহ-এর সহধর্মিণী আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ঘুমন্ত অবস্থায় সত্য স্বপ্নের মাধ্যমে নবী সনক -এর প্রতি ওহী শুরু করা হয়েছিল । এঁ সময় তিনি যে স্বপ্ন দেখতেন, তা প্রভাতের আলোর মতই সুস্পষ্ট হত । এরপর নির্জনতা তার কাছে প্রিয় হয়ে উঠল । তিনি হেরা গুহায় চলে যেতেন এবং পরিবার-পরিজনের কাছে আসার পূর্বে সেখানে একনাগাড়ে কয়েকদিন পর্যন্ত তাহানুছ করতেন তাহানুছ মানে বিশেষ নিয়মে ইবাদত করা । এ জন্য তিনি কিছু খাবার-দাবার নিয়ে যেতেন । এরপর তিনি বিবি খাদীজার কাছে ফিরে এসে পুনরায় অনুরূপ কিছু খাবার-দাবার নিয়ে যেতেন ৷ অবশেষে হেরা গুহায় থাকা অবস্থায় আকস্মিক তার কাছে সত্যবাণী এসে পৌছল ৷ ফেরেশতা তার কাছে এসে বললেন, পড়ুন । রাসূল ুুুবললেন, আমি পড়তে পারি না। রাসূল ফ্রুন্ুৰ বলেন, এরপর তিনি আমাকে ধরে খুব জোরে আলিঙ্গন করলেন। এতে আমি প্রাণান্তকর কষ্ট অনুভব করলাম ৷ তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন । আমি বললাম, আমি তো পড়তে পারি না। রাসূল নন বলেন, এরপর তিনি আমাকে ধরে দ্বিতীয়বার খুব জোরে আলিঙ্গন করলেন । এতেও আমি ভীষণ কষ্ট অনুভব করলাম । এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন । আমি বললাম, আমি পড়তে পারি না। এরপর তিনি আমাকে ধরে তৃতীয়বার খুব জোরে আলিঙ্গন করলেন এবারও আমি অতীব কষ্ট অনুভব করলাম ৷ তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন । সৃষ্টি করেছেন মানুষকে আলাক > হতে । পাঠ কর, আর তোমার প্রতিপালক মহিমান্বিত । যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন । শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এরপর রাসূল হু এ আয়াতগুলো নিয়ে বাড়ি ফিরলেন । এ সময় তার কাধের গোশ্ত ভয়ে থরথর করে কাপছিল। খাদীজার কাছে পৌছেই তিনি বললেন, আমাকে বস্তাবৃত কর, আমাকে বস্তাবৃত কর । তখন সকলেই তাকে বস্তরাবৃত করে দিল । অবশেষে তার ভীতিভাব দূর হলে তিনি খাদীজাকে বললেন, খাদীজা আমার কি হল? আমি আমার নিজের সম্পর্কে আশংকাবোধ করছি । এরপর তিনি তাকে সব কথা খুলে বললেন । এ কথা শুনে খাদীজা (রা) বললেন, কখনো নয় । আপনি সুসংবাদ নিন । আল্লাহ্র শপথ, আল্লাহ্‌ কখনো আপনাকে লাঞ্চিত করবেন না। আপনি আত্মীয়দের খৌজ-খবর নেন, সত্য কথা বলেন, অসহায় লোকদের বোঝা লাঘব করে দেন, নিঃস্ব লোকদেরকে উপার্জন করে দেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং হকের পথে আগত বিপদাপদে লোকদেরকে সাহায্য করে থাকেন । তারপর খাদীজা তাকে নিয়ে তার চাচাত ভাই ওয়ারাকা ইব্‌ন নাওফালের কাছে গেলেন । তিনি জাহেলী যুগে খৃষ্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি আরবী ভাষায় কিতাব লিখতেন । আর তিনি আল্লাহ্র ইচ্ছা মাফিক আরবী ভাষায় ইনজীল কিতাব অনুবাদ করে লিখতেন । তিনি খুব বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন । খাদীজা (রা) তাকে বললেন, হে আমার চাচাত ভাই । আপনার ভাতিজা কি বলেন একটু শুনুন ৷ তখন ওয়ারাকা বললেন, ভাতিজা, কি হয়েছে তোমার? নবী শুহুঁ যা দেখেছিলেন, সব কিছুর সংবাদ তাকে জানালেন । সব কথা শুনে ওয়ারাকা বললেন, ইনিই সেই ফেরেশতা, যাকে মূসার কাছে পাঠানো হয়েছিল । আহ! সে সময় আমি যদি যুবক হতাম । আহ! সে সময় আমি যদি জীবিত থাকতাম ৷ তারপর তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করলে রাসূল শুনুন বললেন, সত্যিই তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যা, তারা তোমাকে বের করে দেবে। তুমি যে দাওয়াত নিয়ে এসেছ, এ দাওয়াত যে-২ নিয়ে এসেছে তাকেই কষ্ট দেয়া হয়েছে। তোমার নবুয়তকালে আমি জীবিত ১. আলাক- সংযুক্ত, ঝুলন্ত, রক্ত, রক্তপিণ্ড, এমন কিছু যা লেগে থাকে।

— পৃষ্ঠা ৩০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।