Wwww.icsbook.info তাফসীর ২৫৯ [৪৫৪৮] আবদুল আধীয ইব্ন আবদুল্লাহ্ (রা) .......... ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, উমর ইব্ন খাত্তাব (রা)-কে এ আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আমি এক বছর অপেক্ষা করেছি । কিন্তু তাঁর ব্যক্তিত্বের প্রভাবের ভয়ে আমি তাকে এ বিষয়ে জিজ্ঞেস করতে সক্ষম হইনি । অবশেষে তিনি হজ্জ্বের উদ্দেশ্যে রওয়ানা হলে, আমিও তাঁর সঙ্গে গেলাম । প্রত্যাবর্তনের সময় আমরা যখন কোন একটি রাস্তা অতিক্রম করছিলাম, তখন তিনি প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য একটি পিলু বৃক্ষের আড়ালে গেলেন । ইব্ন আব্বাস (রা) বলেন, তিনি প্রয়োজন সেরে না আসা পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করলাম । এরপর তাঁর সঙ্গে পথ চলতে চলতে বললাম, হে আমীরুল মু'মিনীন ! নবী লহু -এর স্ত্রীদের কোন্ দু'জন তার বিপক্ষে একমত হয়ে পরস্পর একে অন্যকে সহযোগিতা করেছিলেন ? তিনি বললেন, তাঁরা দু'জন হল হাফসা ও আয়েশা (রা । ইব্ন আব্বাস (রা) বলেন, আমি বললাম, আল্লাহ্র শপথ! আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য এক বছর যাবত ইচ্ছা করেছিলাম । কিন্তু আপনার ভয়ে আমার পক্ষে তা সম্ভব হয়নি । তখন উমর (রা) বললেন, অমন করবে না । যে বিষয়ে তুমি মনে করবে যে, আমি তা জানি, তা আমাকে জিজ্ঞেস করবে । এ বিষয়ে আমার জানা থাকলে আমি তোমাকে জানিয়ে দেব । তিনি বলেন, এরপর উমর (রা) বললেন, আল্লাহ্র শপথ ! জাহেলী যুগে মহিলাদের কোন অধিকার আছে বলে আমরা মনে করতাম না । অবশেষে আল্লাহ্ তাআলা তাদের সম্পর্কে যে বিধান নাযিল করার ছিল তা নাযিল করলেন এবং তাদের হক হিসাবে যা নির্দিষ্ট করার ছিল তা নিদিষ্ট করলেন ৷ তিনি বলেন, একদিন আমি কোন এক বিষয়ে চিন্তা ভাবনা করছিলাম, এমতাবস্থায় আমার স্ত্রী আমাকে বললেন, কাজটি যদি তুমি এভাবে এভাবে কর (তাহলে ভাল হবে) । আমি বললাম, তোমার কী প্রয়োজন ? এবং আমার কাজে তোমার এ অনধিকার চর্চা কেন। সে আমাকে বলল, হে খাত্তাবের বেটা! কি আশ্চর্য, তুমি চাও না ধ্য, আমি তোমার কথার উত্তর দান করি অথচ তোমার কন্যা হাফ্সা (রা) রাসুলুল্লাহ শু -এর কথার পৃষ্ঠে কথা বলে থাকে। এমনকি একদিন তো সে রাসূলুল্লাহ্ শ্ুগ্ুবঁ-কে রাগাঝ্িত করে ফেলে এ কথা শুনে উমর (রা) দাড়িয়ে গেলেন এবং চাদরখানা নিয়ে তার বাড়িতে চলে গেলেন । তিনি তাকে বললেন, বেটী! তুমি নাকি রাসূলুল্লাহ্ শ্রহুহ্ -এর কথার প্রতি-উত্তর করে থাক । ফলে তিনি দিনভর মনঃরক্ষুণ্ব থাকেন । হাফ্সা (রা) বলেন, আল্লাহ্র কসম! আমরা তো অবশ্যই তার কথার জবাব দিয়ে থাকি । উমর (রা) বলেন, আমি বললাম, জেনে রাখ! আমি তোমাকে আল্লাহ্র শাস্তি এবং রাসূলুল্লাহ্ শহর -এর অসম্তুষ্টি সম্পর্কে সতর্ক করছি । রূপ-সৌন্দর্যের কারণে রাসূলুল্লাহ্ হণ -এর ভালবাসা যাকে গর্বিতা করে রেখেছে, সে যেন তোমাকে প্রতারিত না করতে পারে। এ কথা বলে উমর (রা) আয়েশা (রা)-কে বোঝাচ্ছিলেন। উমর (রা) বলেন, এরপর আমি সেখান থেকে বেরিয়ে আসলাম এবং উম্মে সালামা (রা)-এর ঘরে প্রবেশ করলাম ও এ বিষয়ে তার সাথে কথাবার্তা বললাম ৷ কারণ, তীর সাথে আমার আত্মীয়তার সম্পর্ক ছিল। তখন উম্মে সালামা (রা) বললেন, হে খাত্তাবের বেটা! কি আশ্চয, তুমি প্রত্যেক ব্যাপারেই হস্তক্ষেপ করছ, রাসূলুল্লাহ্ হুনুহই্ ও তার স্ত্রীদের ব্যাপারেও হস্তক্ষেপ করতে চাচ্ছ। আল্লাহ্র কসম! তিনি আমাকে এমন কঠোরভাবে ধরলেন যে, আমার গোস্বাকে একেবারে শেষ করে দিলেন । এরপর আমি তার কাছ থেকে চলে আসলাম । আমার একজন আনসার বন্ধু ছিল । যদি আমি কোন মজলিশ থেকে অনুপস্থিত থাকতাম তাহলে সে এসে মজলিশের খবর আমাকে জানাত। আর সে যদি অনুপস্থিত থাকত তাহলে আমি এসে তাকে মজলিশের খবর জানাতাম ৷ সে সময় আমরা গাস্সানী বাদশাহর আক্রমণের আশংকা করছিলাম । আমাদেরকে বলা
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।