তাফসীর Wwww.icsbook.info ২৫৫ বললেন, এক মহিলা তার স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর বাচ্চা প্রসব করেছে। সে এখন কিভাবে ইদ্দত পালন করবে, এ বিষয়ে আমাকে ফতোয়া দিন । ইব্ন আব্বাস (রা) বললেন, ইদ্দত সম্পর্কিত হুকুম্ দু'টির যেটি দীর্ঘ, তাকে সেটি পালন করতে হবে । আবু সালামা (র) বলেন, আমি বললাম, আল্লাহ্র হুকুম তো . হলঃ গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত । আবু হুরায়রা (রা) বলেন, আমি আমার ভ্রাতুম্পুত্র অর্থাৎ আবূ সালামার সাথে আছি। তখন ইব্ন আব্বাস (রা) তীর ক্রীতদাস কুরায়বকে বিষয়টি জিজ্ঞেস করার জন্য উম্মে সালামা (রা)-এর কাছে পাঠালেন । তিনি বললেন, সুরায়আা আসলামিয়া (রা)-এর স্বামীকে হত্যা করা হল, তিনি তখন গর্ভবতী ছিলেন। স্বামীর মৃত্যুর চল্লিশ দিন পর তিনি সন্তান প্রসব করলেন । এরপরই তার কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হল । রাসূলুল্লাহ্ শ্রুঁছ্ু তাকে বিয়ে করিয়ে দিলেন ৷ যারা তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন আবুস্ সানাবিল তাদের মধ্যে একজন ৷ (অন্য এক সনদে) সুলায়মান ইব্ন হার্ব (র) ও আবুন নু'মান, হাম্মাদ ইব্্ন যায়দ ও আইয়ুবের মাধ্যমে মুহাম্মদ লৰ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি এ মজলিশে ছিলাম, যেখানে আবদুর রহমান ইব্ন আবু লায়লা (র)-ও উপস্থিত ছিলেন। তার সঙ্গীরা তাকে খুব সম্মান করতেন । তিনি ইদ্দত সম্পর্কিত হুকুম দু'টি থেকে দীর্ঘ সময় সাপেক্ষ হুকুমটির” কথা উল্লেখ করলে আমি আবদুল্লাহ্ ইব্ন উতবার বরাত দিয়ে সুবায়আ বিন্ত হারিছ ' আসলামিয়্যা (র) সম্পর্কিত হাদীসটি বর্ণনা করলাম ৷ মুহাম্মদ ইব্ন সিরীন (র) বলেন, এতে তার কতিপয় - সঙ্গী-সাথী আমাকে থামিয়ে দিল । তিনি বলেন, আমি বুঝলাম, তারা আমার হাদীসটি অস্বীকার করছে । তাই আমি বললাম, আবদুল্লাহ্ ইব্ন উতবা (র) কুফাতে এখনও জীবিত আছেন, এমতাবস্থায় যদি আমি তার নাম নিয়ে মিথ্যা কথা বলি, তাহলে এতে আমার চরম দুঃসাহসিকতা দেখানো হবে। এ কথা শুনে আবদুর রহমান ইব্ন আবু লায়লা লজ্জিত হলেন এবং বললেন, কিন্তু তার চাচা তো এ হাদীস বর্ণনা করেন নি। তখন আমি আবূ আতিয়া মালিক ইব্ন আমিরের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলাম । তিনি সুবায়আ (রা)-এর হাদীসটি বর্ণনা করে আমকে শোনাতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, (এ বিষয়ে) আপনি আবদুল্লাহ্ (রা) থেকে কোন কথা শুনেছেন কি? তিনি বললেন, আমরা আবদুল্লাহ্ (রা)-এর সঙ্গে ছিলাম ৷ তখন তিনি বললেন, তোমরা কি এ ধরনের মহিলাদের প্রতি সহজ পন্থা অবলম্বন না করে কঠোরতা অবলম্বন করতে চাচ্ছ ? সূরা নিসা আল্কুসরা এরপরে নাযিল হয়েছে। আল্লাহ্ বলেন, গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত । 2-2 et | সূরা তাহরীম PO ET MN SPT AER I TE NEO RT PT TES AE Ss SE AIA LG as Ed GA LRUMAAATT ANE * iS st ly daly!
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।