Wwww.icsbook.info ২৩৬ - বুখারী শরীফ EAE rT EY CES AAA Ze Aes rs Ao / L Azar zr SAO EE AYE. iste SESSIY Ss AS Sli la #23 Ed ৰ! Pht A AE u “LAS £৯ Ad Sr Ed lH A EOE EG EH EES AE GAL AOR OE ASS A « Call EC OE EEE Rm RE 2 AIF «Sisal A LY Gol Y JUG. Sse ssi 95a eS y al ll AT Ar + sy Jy হুমায়দী (র) .......... আলী (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূল শর যুবায়র (রা), মিকদাদ (রা) ও আমাকে পাঠালেন এবং বললেন, তোমরা ‘রওযা খাখ'’ নামক স্থানে যাও ৷ সেখানে এক উষ্টারোহিণী মহিলা পাবে। তার সাথে একখানা পত্র রয়েছে, তোমরা তার থেকে সে পত্রখানা নিয়ে নেবে। এরপর আমরা রওয়ানা হলাম । আমাদের ঘোড়া আমাদেরকে নিয়ে ছুটে চলল ৷ যেতে যেতে আমরা রওযায় গিয়ে পৌছলাম ৷ সেখানে পৌঁছেই আমরা উক্ট্রারোহিণীকে পেয়ে গেলাম । আমরা বললাম, পত্রখানা বের কর । সে বলল, আমার সাথে কোন পত্র নেই । আমরা বললাম, অবশ্যই তুমি পত্রখানা বের করবে, অন্যথায় তোমাকে বিবস্তু করে ফেলা হবে। এরপর সে তার চুলের বেনী থেকে পত্রখানা বের করল । আমরা পত্রখানা নিয়ে নবী ৰু -এর কাছে এলাম । দেখা গেল, পত্রখানা হাতিব ইব্ন আবু বাল্তাআহ্ (রা)-এর পক্ষ হতে মক্কার কতিপয় মুশরিকের কাছে লেখা । এ চিঠিতে তিনি নবী শুগুই -এর বিষয় তাদের কাছে ব্যক্ত করে দিয়েছেন। নবী করীম শ্রহুই জিজ্ঞেস করলেন, হাতিব কী ব্যাপার ? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্ ! আমার ব্যাপারে ত্বরিৎ কোন সিদ্ধান্ত নেবেন না। আমি কুরাইশ বংশীয় লোকদের সাথে বসবাসকারী এক ব্যক্তি ; কিন্তু বংশগতভাবে তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই । আপনার সঙ্গে যত মুহাজির আছেন, তাদের সবারই সেখানে আত্মীয়-স্বজন বিদ্যমান । এসব আত্মীয়-স্বজনের মক্কায় তাদের পরিবার-পরিজন এবং ধন-সম্পদ রক্ষা পাচ্ছে । আমি চেয়েছিলাম, যেহেতু তাদের সাথে আমার বংশগত কোন সম্পর্ক নেই, তাই এবার যদি আমি তাদের প্রতি অনুগ্রহ করি, তাহলে হয়তো তারাও আমার আত্মীয়-স্বজনের প্রতি সহযোগিতার হাত সম্প্রসারিত করবে । কুফ্্র ও স্বীয় ধর্ম ত্যাগ করার মনোভাব নিয়ে আমি এ কাজ করিনি । তখন নবী শুধু বললেন, সে তোমাদের কাছে সত্য কথাই বলেছে । তখন উমর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আমাকে অনুমতি দিন এক্ষুণি আমি তাঁর গদার্নি উড়িয়ে দেই । নবী সন বললেন, সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। তুমি কি জান না, আল্লাহ্ অবশ্যই বদরী অংশগ্রহণকারীদের প্রতি লক্ষ্য করে বলেছেন £ “তোমরা যা চাও কর, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি ।” আমর বলেন, এ ঘটনার প্রেক্ষিতে নাযিল হয়েছে £ “হে ঈমানদারগণ ! আমার শক্ত ও তোমাদের শক্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না!” সুফয়ান (রা) বলেন, আয়াতটি হাদীসের অংশ না আমর (রা)-এর কথা, তা আমি জানি না ।
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।