বুখারী শরীফ ৮ম খণ্ড
/ ৫০৩
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর Wwww.icsbook.info ১১৯ আল্লাহ্‌! আল্লাহ্‌র কসম, আমি কখনও কোন মহিলার পর্দা খুলিনি। আয়েশা (রা) বলেন, পরবর্তী সময়ে এ (অভিযুক্ত) লোকটি আল্লাহ্‌র রাস্তায় শহীদ রূপে নিহত হন । তিনি বলেন, ভোর বেলায় আমার আব্বা ও আম্মা আমার কাছে এলেন । তাঁরা এতক্ষণ থাকলেন যে, রাসূলুল্লাহ্‌ শুকুর আসরের সালাত আদায় করে আমার কাছে এলেন । এ সময় আমার ডানে ও বাণে আমার আব্বা আমাকে ঘিরে বসা ছিলেন। তিনি (রাসূলুল্লাহ্‌ শ্রুহ্ু ) আল্লাহ্‌ তা'আলার হামদ ও সানা পাঠ করে বললেন, হে আয়েশা ! তুমি যদি কোন গুনাহ্র কাজ বা অন্যায় করে থাক তবে আল্লাহ্র কাছে তওবা কর, কেননা, আল্লাহ্‌ তাঁর বান্দার তওবা কবুল করে থাকেন। তখন জনৈক আনসারী মহিলা দরজার কাছে বসা ছিল। আমি বললাম, আপনি কি এ মহিলাকেও লজ্জা করছেন না, এসব কিছু বলতে ? তবুও রাসূলুল্লাহ্‌ শুন আমাকে উপদেশ দিলেন । তখন আমি কী বলব ? এরপরে আমি আমার আশ্মার দিকে লক্ষ্য করে বললাম আপনি রাসূলুল্লাহ্‌ সুহ -এর জবাব দিন । তিনিও বললেন, আমি কী বলব ? যখন তাঁরা কেউই রাসূলুল্লাহ্‌ শুঁহুর-কে কোন জবাব দিলেন না, তখন আমি কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ্র যথোপযুক্ত হামদ ও সানা পাঠ করলাম । এরপর বললাম, আল্লাহ্র কসম! আমি যদি বলি যে, আমি এ কাজ করিনি এবং আমি যে সত্যবাদী এ সম্পর্কে আল্লাহ্‌ই সাক্ষী, তবে তা আপনাদের নিকট আমার কোন উপকারে আসবে না কেননা, এ ব্যাপারটি আপনারা পরস্পরে বলাবলি করেছেন এবং তা আপনাদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে। আর আমি যদি আপনাদের বলি, আমি তা করেছি অথচ আল্লাহ্‌ জানেন যে আমি এ কাজ করিনি, তবে আপনারা অবশ্যই বলবেন যে সে তার নিজের দোষ নিজেই স্বীকার করেছে। আল্লাহ্র কসম! আমি আমার এবং আপনাদের জন্য আর কোন দৃষ্টান্ত পাচ্ছি না । তখন আমি ইয়াকুব (আ.)-এর নাম স্মরণ করার চেষ্টা করলাম কিন্তু পারিনি,-তাই বললাম, যখন ইউসুফ (আ)-এর পিতার অবস্থা ব্যতীত, যখন তিনি বলেছিলেন, (তোমরা ইউসুফ সম্পর্কে যা বলছ তার প্রেক্ষিতে) পূর্ণ ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যকারী ৷ ঠিক এ সময়ই রাসূলুল্লাহ্‌ ইহ্ুন-এর নিকট ওহী অবতীর্ণ হল । আমরা সৰাই নীরব রইলাম ৷ ওহী শেষ হলে আমি রাসূলুল্লাহ্‌ শ্রহত্বব -এর চেহারায় খুশীর নমুনা দেখতে পেলাম । তিনি তাঁর কপাল থেকে খাম মুছতে মুছতে বলছিলেন, হে আয়েশা, তোমার জন্য খোশখবর! আল্লাহ্‌ তোমার পবিত্রতা ঘোষণা করেছেন। আয়েশা (রা) বলেন, এ সময় আমি অত্যন্ত রাগান্বিত ছিলাম । আমার আব্বা ও আম্মা বললেন, ‘তুমি উঠে তাঁর কাছে যাও', (এবং তার শুকরিয়া আদায় কর) । আমি বললাম, আল্লাহ্র কসম! আমি তাঁর দিকে যাব না এবং তাঁর শুক্রিয়া আদায় করব না । আর আপনাদেরও শুকরিয়া আদায় করব না । কিন্তু আমি একমাত্র আল্লাহ্র প্রশংসা করব, যিনি আমার পবিত্রতা ঘোষণা করেছেন। আপনারা (অপবাদ রটনা) শুনছেন কিন্তু তা অস্বীকার করেননি এবং তার পাল্টা ব্যবস্থাও গ্রহণ করেননি । আয়েশা (রা) আরও বলেন, জয়নাব বিন্তে জাহাশকে আল্লাহ্‌ তাঁর দীনদারীর কারণে তাকে রক্ষা করেছেন। তিনি (আমার ব্যাপারে) ভাল ছাড়া কিছুই বলেননি ৷ কিন্তু তার বোন হামনা ধ্বংসপ্রাপ্তদের সাথে নিজেও ধ্বংস হল । যারা এই ব্যাপারে কটুক্তি করত তাদের মধ্যে ছিল মিস্তাহ্‌, হাস্সান ইব্‌ন সাবিত এবং মুনাফিক আবদুল্লাহ্‌ ইবন উবায় । সে-ই এ সংবাদ সংগ্রহ করে ছড়াত । আর পুরুষদের মধ্যে সে এবং হামনাই এ ব্যাপারে বিরাট ভূমিকা পালন করত । রাবী বলেন, তখন আবু বক্র (রা) কখনও মিসতাহ্‌কে কোন প্রকার উপকার করবেন না বলে কসম খেলেন । এ প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা আয়াত নাযিল করলেন, “তোমাদের মধ্যে যারা এশ্বর্য ও

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।