বুখারী শরীফ ৮ম খণ্ড
/ ৫০৩
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook:info ১১৮ বুখারী শরীফ তাদের শিরশ্ছেদ করার অনুমতি দিন। এর মধ্যে বনী খাযরাজ গোত্রের এক ব্যক্তি, যে হাস্সান ইব্‌ন সাবিতের মাতার আত্মীয় ছিল, সে দাড়িয়ে বলল, তুমি মিথ্যা বলেছ, জেনে রাখ, আল্লাহ্র কসম! যদি সে (অপবাদকারী) ব্যক্তিরা আউস্‌ গোত্রের হত, তাহলে তুমি শিরশ্ছেদ করতে পছন্দ করতে না । (তাদের পারস্পরিক বিতর্ক এমন এক পর্যায়ে গেল যে) আউস ও খাযরাজের মধ্যে মসজিদেই একটা দুর্ঘটনা ঘটবার আশংকা দেখা দিল। আর আমি এ বিষয় কিছুই জানি না । সেদিন সন্ধ্যায় যখন আমি আমার প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলাম, তখন উন্মে মিসতাহ্‌ আমার সাথে ছিলেন এবং তিনি হোঁচট খেয়ে বললেন, ‘মিস্তাহ্‌ ধ্বংস হোক'! আমি বললাম, হে উম্মে মিসতাহ ! তুমি তোমার সন্তানকে গালি দিচ্ছ ? তিনি নীরব থাকলেন । তারপর দ্বিতীয় হোঁচট খেয়ে বললেন, 'মিসতাহ্‌ ধ্বংস হোক’ আমি তাকে বললাম, ‘তুমি তোমার সন্তানকে গালি দিচ্ছ ?' তিনি (উম্মে মিসতাহ্‌) তৃতীয় বার পড়ে গিয়ে বলল, ‘মিসতাহ্‌ ধ্বং হোক’ । আমি এবারে তাকে ধমক দিলাম । তিনি বললেন, আল্লাহ্র কমম! আমি তাকে তোমার কারণেই গালি দিচ্ছি । আমি বললাম আমার ব্যাপারে ? আয়েশা (রা) বলেন, তখন তিনি আমার কাছে সব ঘটনা বিস্তারিত বললেন আমি বললাম, তাই হচ্ছে নাকি ? তিনি বললেন, হা আল্লাহ্র কসম ! এরপর আমি আমার ঘরে ফিরে এলাম এবং যে প্রয়োজনে বাইরে গিয়েছিলাম তা একেবারেই ভুলে গেলাম ৷ এরপর আমি আরও অসুস্থ হয়ে পড়লাম এবং রাসূলুল্লাহ্‌ প্রস্থ -কে বললাম যে, আমাকে আমার পিত্রালয়ে পাঠিয়ে দিন। তিনি একটি ছেলেকে আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলেন । আমি যখন ঘরে প্রবেশ করলাম, তখন উন্মে রমানকে নিচে দেখতে পেলাম এবং আবু বক্র (রা) ঘরের ওপরে পড়ছিলেন। আমার আম্মা জিজ্ঞেস করলেন, হে বৎস! কিসে তোমাকে এনেছে ? আমি তাকে সংবাদ দিলাম এবং তাঁর কাছে ঘটনা বললাম । এ ঘটনা তার ওপর তেমন প্রভাব বিস্তার করেনি, যেমন আমার ওপর প্রভাব বিস্তার করেছে। তিনি বললেন, হে বৎস, এটাকে তুমি হাল্‌কাভাবে গ্রহণ কর, কেননা, এমন সুন্দরী নারী কমই আছে, যার স্বামী তাঁকে ভালবাসে আর তার সতীনরা তার প্রতি ঈর্ষান্বিত হয় না এবং তার বিরুদ্ধে কিছু বলে না । বস্তুত তার ওপর ঘটনাটি অতখানি প্রভাব বিস্তার করেনি যতখানি আমার উপর করেছে, আমি জিজ্ঞেস করলাম, আমার আব্বা [আবু বক্র (রা)| কি এ ঘটনা জেনেছেন ? তিনি জবাব দিলেন, হ্যা ! আমি জিজ্ঞেস করলাম, আর রাসূলুল্লাহ্‌ শুই ও কি ? তিনি জবাব দিলেন হ্যাঁ । রাসূলুল্লাহ্‌ ঈহুহই ও এ ঘটনা জানেন । তখন আমি অশ্রু বাইয়ে কাঁদতে লাগলাম ৷ আবূ বক্র (রা) আমার কান্না শুনতে পেলেন। তখন তিনি ঘরের ওপরে পড়ছিলেন ৷ তিনি নিচে নেমে আসলেন এবং আমার আম্মাকে জিজ্ঞেস করলেন, তার কী হয়েছে ? তিনি বললেন, তার সম্পর্কে যা রটেছে তা তার গোচরীভূত হয়েছে। এতে আবূ বক্রের চোখের পানি ঝরতে লাগল । তিনি বললেন, হে বৎস! আমি তোমাকে কসম দিয়ে বলছি, তুমি তোমার ঘরের দিকে অবশ্য ফিরে যাও । আমি আমার ঘরে ফিরে এলাম ৷ তারপর রাসুলুল্লাহ্‌ শুনুন আমার ঘরে আসলেন ৷ তিনি আমার খাদেমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করলেন । সে বলল, আল্লাহ্র কসম, আমি এ ছাড়া তাঁর কোন দোষ জানি না যে, তিনি ঘুমিয়ে পড়তেন এবং বকরী এসে তাঁর খামির অথবা বললেন, গোলা আটা খেয়ে যেত । তখন কয়েকজন সাহাবী তাকে ধমক দিয়ে বললেন , রাসূলুল্লাহ্‌ শহৰ -এর কাছে সত্য কথা বল । এমনকি তাঁরা তাঁর নিকট ঘটনা খুলে বললেন । তখন সে বলল, সুবহান আল্লাহ্‌, আল্লাহ্‌র কসম! আমি তাঁর ব্যাপারে এর চেয়ে বেশি কিছু জানি না, যা একজন স্বর্ণকার তার এক টুকরা লাল খাঁটি স্বর্ণ সম্পর্কে জানে। এ ঘটনা সে ব্যক্তির কাছেও পৌছল যার সম্পর্কে এ অভিযোগ উঠেছে তখন তিনি বললেন, সুবহান

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।