বুখারী শরীফ ৮ম খণ্ড
/ ৫০৩
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info খারাপ কথা বলছ, তুমি কি এমন এক ব্যক্তিকে মন্দ বলছ, যে বদরের যুদ্ধে হাজির ছিল? তিনি বললেন, হে আত্মভোলা! তুমি কি শোননি সে কি বলেছে ? আমি বললাম, সে কি বলেছে? তিনি বললেন, এমন এমন ৷ এ বলে তিনি অপবাদকারীদের মিথ্যা অপবাদ সম্পর্কে আমাকে বিস্তারিত খবর দিলেন। এতে আমার অসুখের মাত্রা বৃদ্ধি পেল । যখন আমি ঘরে ফিরে আসলাম এবং রাসূলুল্লাহ্‌ লুল আমার ঘরে প্রবেশ করে বললেন, তুমি কেমন আছ ? তখন আমি বললাম, আপনি কি আমাকে আমার আব্বা-আসশ্মার নিকট যেতে অনুমতি দিবেন ? তিনি বললেন, তখন আমার উদ্দেশ্য ছিল যে, আমি তাঁদের কাছে গিয়ে তাদের থেকে আমার এ ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে জেনে নেই ৷ রাসূলুল্লাহ্‌ শ্রহু্ব আমাকে (আসার জন্য) অনুমতি দিলেন। আমি আব্বা-আশ্মার কাছে চলে গেলাম এবং আমার আম্মাকে বললাম, ও গো আম্মা ! লোকেরা কী বলাবলি করছে ? তিনি বললেন, বৎস! তুমি তোমার মন হালকা রাখ ৷ আল্লাহ্র কসম! এমন কমই দেখা যায় যে, কোন পুরুষের কাছে এমন সুন্দরী রূপবতী স্ত্রী আছে, যাকে সে ভালবাসে এবং তার সতীনও আছে; অথচ তার ক্রুটি বের করা হয় না। রাবী বলেন, আমি বললাম, ‘সুবহান আল্লাহ্‌’! সত্যি কি লোকেরা এ ব্যাপারে বলাবলি করছে ? তিনি বলেন, আমি সে রাত কেঁদে কাটালাম, এমন কি ভোর হয়ে গেল, তথাপি আমার কান্না থামল না এবং আমি ঘুমাতেও পারলাম না । আমি কাদতে কাদতেই ভোর করলাম । যখন ওহী আসতে দেরী হল, তখন রাসূলুল্লাহ্‌ শ্ুহু্নন আলী ইব্‌ন আবূ তালিব (রা) ও উসামা ইব্‌ন যায়িদ (রা)-কে তার স্ত্রীর বিচ্ছেদের ব্যাপারে তাঁদের পরামর্শের জন্য ডাকলেন । তিনি বলেন, উসামা ইব্ন যায়েদ তার সহধর্মিণী (আয়েশা (রা)-এর পবিত্রতা এবং তাঁর অন্তরে তাদের প্রতি তার ভালবাসা সম্পর্কে যা জানেন তার আলোকে তাকে পরামর্শ দিতে গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌ ! আপনার পরিবার সম্পর্কে আমরা ভাল ধারণাই পোষণ করি। আর আলী ইব্‌ন আবূ তালিব (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আল্লাহ্‌ আপনার উপর কোন সংকীৰ্ণতা আরোপ করেননি এবং তিনি ছাড়া বহু মহিলা রয়েছেন । আর আপনি যদি দাসীকে জিজ্ঞেস করেন, সে আপনার কাছে সত্য ঘটনা বলবে ৷ তিনি (আয়েশা (রা)) বলেন, তারপর রাসূলুল্লাহ্‌ সরু বারীরাকে ডাকলেন এবং বললেন, হে বারীরা! তুমি কি তার কাছ থেকে সন্দেহজনক কিছু দেখেছ ? বারীরা বলল, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, তার কসম! আমি এমন কোন কিছু তার মধ্যে দেখতে পাইনি, যা আমি গোপন করতে পারি তবে তার মধ্যে সবচাইতে বেশি যা দেখেছি, তা হল, তিনি একজন অন্পবয়ঙ্কা বালিকা । তিনি কখনও তার পরিবারের আটার খামির রেখে ঘুমিয়ে পড়তেন । আর বক্রীর বাচ্চা এসে তা খেয়ে ফেলত । এরপরে রাসূলুল্লাহ্‌ নন্দকু (মিম্বরে) দাড়ালেন । আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায় ইব্‌ন সলূলের বিরুদ্ধে তিনি সমর্থন চাইলেন আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ হুহহৰ মিস্বরের উপর থেকে বললেন, হে মুসলিম সম্প্রদায়! তোমাদের মধ্যে এমন কে আছে যে, এঁ ব্যক্তির মিথ্যা অপবাদ থেকে আমাকে সাহায্য করতে পারে, যে আমার স্ত্রীর ব্যাপারে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ্র কসম ! আমি আমার স্ত্রী সম্পর্কে ভালই জানতে পেরেছি এবং তারা এমন এক পুরুষ সম্পর্কে অভিযোগ এনেছে, যার সম্পর্কে আমি ভাল ছাড়া কিছুই জানি না। সে কখনও আমাকে ছাড়া আমার ঘরে আসেনি ৷ এ কথা শুনে সা'দ ইব্ন মু‘আয আনসারী (রা) দাড়িয়ে বললেন, ইয়া রাসুলাল্লাহ্‌! তার বিরুদ্ধে আমি আপনাকে সাহায্য করব, যদি সে আউস গোত্রের হয়, তবে আমি তার গর্দান মেরে দিব। আর যদি আমাদের ভাই খাযরাজ গোত্রের লোক হয়, তবে আপনি নির্দেশ দিলে আমি আপনার নির্দেশ

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।