Wwww.icsbook.info তাফসীর ১০৭ খোজ করতে আমার একটু দেরী হয়ে গেল । ইতিমধ্যে এ সকল লোক যারা আমাকে সওয়ার করাতো তারা, আমি আমার হাওদার ভেতরে আছি মনে করে, আমার হাওদা উটের পিঠে রেখে দিল । কেননা এ সময় শরীরের গোশত আমাকে (হালকা পাতলা ছিলাম) ভারী করেনি। আমরা তো খুব অল্প-খাদ্য গ্রহণ করতাম । আমি ছিলাম অল্পবয়সঙ্কা এক বালিকা । সুতরাং হাওদা উঠাবার সময় তা যে খুব হালকা, তা তারা বুঝতে পারেনি এবং তারা উট হাকিয়ে রওয়ানা দিল । সেনাদল চলে যাওয়ার পর আমি আমার হার পেয়ে গেলাম এবং যেখানে তারা ছিল সেখানে ফিরে এলাম । তখন সেখানে এমন কেউ ছিল না, যে ডাকবে বা ডাকে সাড়া দিবে। আমি যেখানে ছিলাম সে স্থানেই থেকে গেলাম ৷ এ ধারণায় বসে থাকলাম যে, যখন, কিছুদূর গিয়ে আমাকে দেখতে পাবে না, তখন এ স্থানে অবশ্যই খুঁজতে আসবে । সেখানে বসা অবস্থায় আমার চোখে ঘুম এসে গেল, আমি ঘুমিয়ে পড়লাম । আর সৈন্যবাহিনীর পিছনে সাফওয়ান ইব্ন মু‘আত্তাল সুলামী যাকওয়ানী ছিলেন। তিনি শেষ রাতে রওয়ানা দিয়ে ভোর বেলা আমার এ স্থানে এসে পৌঁছলেন । তিনি একজন মানুষের আকৃতি নিদ্রাবস্থায় দেখতে পেলেন। তিনি আমার কাছে এসে আমাকে দেখে চিনতে পারলেন কেননা, পর্দার হুকুম নাযিল হবার আগে আমাকে দেখেছিলেন। কাজেই আমাকে চেনার পর উচ্চকঠ্ঠে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন” পড়লেন । পড়ার আওয়াজে আমি উঠে গেলাম এবং আমি আমার চাদর দিয়ে চেহারা ঢেকে নিলাম । আল্লাহ্র কসম, তিনি আমার সঙ্গে কোন কথাই বলেননি এবং তার মুখ হতে “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” ছাড়া আর কোন কথা আমি শুনিনি । এরপর তিনি তার উক্্রী বসালেন এবং সামনের দুই পা নিজ পায়ে দাবিয়ে রাখলেন । আর আমি তাতে আরোহণ করলাম ৷ তখন সাফওয়ান উদ্ট্রীর লাগাম, ধরে চললেন । শেষ পর্যন্ত আমরা সৈন্যবাহিনীর নিকট এ সময় গিয়ে পৌছলাম, যখন তারা দুপুরের প্রচণ্ড উত্তাপের সময় অবতরণ করে। (এ ঘটনাকে কেন্দ্ করে) যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হল । আর যে ব্যক্তি এ অপবাদের নেতৃত্ব দেয়, সে ছিল (মুনাফিক সরদার) আবদুল্লাহ্ ইব্ন উবায় ইব্ন সলূল । তারপর আমি মদীনায় এসে পৌছলাম এবং পৌঁছার পর আমি দীর্ঘ একমাস পর্যন্ত অসুস্থ ছিলাম । আর অপবাদকারীদের কথা নিয়ে লোকেরা রটনা করছিল। আমি এসব কিছুই বুঝতে পারিনি। তবে এতে আমাকে সন্দেহে ফেলেছিল যে, আমার অসুস্থ অবস্থায় স্বাভাবিকভাবে ' রাসূলুল্লাহ্ হুনু যে রকম স্সেহ-ভালবাসা দেখাতেন, এবারে তেমনি ভালবাসা দেখাচ্ছেন না । শুধু এতটুকুই ছিল যে, রাসূলুল্লাহ্ শ্রহ্ুই আমার কাছে আসতেন এবং সালাম দিয়ে জিজ্ঞেস করতেন, তোমার অবস্থা কী ? তারপর তিনি ফিরে যেতেন। এই আচরণই আমাকে সন্দেহে ফেলেছিল ; অথচ আমি এই অপপ্রচার সম্বন্ধে জানতেই পারিনি । অবশেষে একটু সুস্থ হওয়ার পর মিসতাহের মায়ের সঙ্গে মানাসের দিকে বের হলাম । সে জায়গাটিই ছিল আমাদের প্রাকৃতিক প্রয়োজন সারার স্থান । আর আমরা কেবল রাতের পর রাতেই বাইরে যেতাম এ ছিল এ সময়ের কথা যখন আমাদের ঘরসংলগ্ন পায়খানা নির্মিত হয়নি । কেননা, ঘর-সংলগ্ন পায়খানা নির্মাণ আমরা কষ্টকর মনে করতাম । কাজেই আমি ও মিসতাহের মা বাইরে গেলাম! তিনি ছিলেন আবু রুহ্ম ইব্ন আব্দ মানাফের কন্যা এবং মিসতাহের মায়ের মা ছিলেন সাখর ইব্ন আমিরের কন্যা, যিনি আবূ বকর সিদ্দীক (রা)-এর খালা ছিলেন । আর তার পুত্র ছিলেন ‘মিসতাহ্ ইব্ন উসাসাহ’ । আমি ও উম্মে মিসতাহ্ আমাদের প্রয়োজন সেরে ঘরের দিকে ফিরলাম ৷ তখন মিসতাহের মা তার চাদরে হোঁচট খেয়ে বললেন,‘মিসতাহ্’ ধ্বংস হোক । আমি তাকে বললাম, তুমি খুব
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।