Wwww.icsbook.info ১০৬ বুখারী শরীফ EE i TSS EC + AG At As ALL ডলাৰ ফাল ই লট EE FTE ORC P22 s4E LG eS] «ll 2 HIG le GL OE GANG hl MEA DU “LA ALA Ed Aer J ১ J | প্র AOE} AL. dies & dys s Ss Dt CE ESSA EEN A [৪৩৯১ | ইয়াহ্ইয়া ইব্ন বুকায়র (র) ............ ইব্ন শিহাব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমাকে উরওয়া ইব্ন যুবায়র, সাঈদ ইব্ন মুসাইয়্যিবক আলকামা ইব্ন ওয়াক্কাস, উবায়দুল্লাহ ইব্ন আবদুল্লাহ ইব্ন উতবা ইব্ন মাসউদ (র) নবী শ্রহহর -এর সহধর্মিণী আয়েশা (রা)-এর ঘটনা সম্পর্কে বলেন, যখন অপবাদকারীরা তার প্রতি অপবাদ এনেছিল এবং আল্লাহ তা'আলা তাকে তাদের অভিযোগ থেকে নির্দোষ থাকার বর্ণনা দেন। তাদের প্রত্যেকেই ঘটনার অংশ বিশেষ আমাকে অবহিত করেন । অবশ্য তাদের পরস্পর পরস্পরের বর্ণনা সমর্থন করে, যদিও তাদের মধ্যে কেউ অন্যের তুলনায় এ ঘটনাটি বেশি সংরক্ষণ করেছে । তবে উরওয়া আয়েশা (রা) থেকে আমাকে এরূপ বলেছিলেন যে, নবী শুকুরন-এর সহধর্মিণী আয়েশা (রা) বলেছেন যে, রাসূলুল্লাহ্ শুহু্নু যখন কোথাও সফরে বের হতেন, তখন তিনি তার স্ত্রীগণের মধ্যে লটারী দিতেন । এতে যার নাম উঠত, তাঁকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ হই বের হতেন । আয়েশা (র) বলেন, অতএব, কোন এক যুদ্ধে যাওয়ার সময় আমাদের মধ্যে লটারী দিলেন, তাতে আমার নাম উঠল । আমি রাসূলুল্লাহ্ শ্রুহুর-এর সঙ্গে বের হলাম, পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পরে । আমাকে হাওদায় করে উঠানো হতো এবং তাতে করে নামানো হতো । এ ভাবেই আমরা চললাম । যখন রাসূলুল্লাহ্ সহ যুদ্ধ শেষ করে ফিরলেন এবং ফেরার পথে আমরা মদীনার নিকটবর্তী হলাম । একদা (মনজিল থেকে) রওয়ানা দেয়ার জন্য রাত থাকতেই ঘোষণা দিলেন। এ ঘোষণা দিলে আমি উটে চড়ে সৈন্যদের অবস্থানস্থল থেকে কিছু দূরে চলে গেলাম । আমার প্রাকৃতিক প্রয়োজন সেরে যখন সওয়ারীর কাছে এলাম, তখন দেখতে পেলাম যে, জাফারের দানা খচিত আমার হারটি ছিড়ে কোথাও পড়ে গেছে। আমি তা খোজ করতে লাগলাম ।
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।