http://islamiboi.tk/ ৩০/০ ০-০ / সহীহ্ আত্-তিরমিযী- ৯ ইমাম তিরমিযী (রহঃ) তার অভ্যাসগতভাবেই হাদীস বর্ণনা করার সময় বলে থাকেন- “এই অধ্যায়ে আলী, যায়িদ ইবনু আররূাম, জাবির ও ইবনু মাসউদ (রাঃ) হতে অনুরূপ বর্ণিত হয়েছে। কোন কোন সময় হাদীসকে সাহাবীর উপর মুয়াল্লাক করে থাকেন, সেটার পূর্ণ সনদ বর্ণনা করেন না। এ ধরনের ও এর পূর্বে বর্ণিত পদ্ধতির হাদীসগুলো আমি তাখরীজের গুরুত্ব দেইনি ৷ কেননা ওগুলোর তাখরীজের জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন । বর্তমানে আমি যে কাজে ব্যস্ত তাতে এ কাজ করার জন্য সময় যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ সতর্কবাণী ৪ ইমাম তিরমিযী রচিত হাদীসের গ্রন্থটি ‘আলিম সমাজের নিকট দু'টি নামে প্রসিদ্ধ দুই. সুনানুত তিরমিযী । গ্রন্থটি প্রথম নামেই অধিক প্রসিদ্ধ । সাময়ানী, মিষ্যি, যাহাবী এবং আসক্বালানীর মতো প্রসিদ্ধ হাফিযে হাদীসগণ সেটাকে প্রথম নামেই উল্লেখ করেছেন। তবে কতিপয় লেখক প্রথম নাম জামি এর সাথে সহীহ্ শব্দটি যুক্ত করে সেটাকে আল-জামিউস্ সহীহ বলে উল্লেখ করেছেন। তন্মধ্যে কাতিব জালাবী তার রচিত গ্রন্থ “কাশফুষ্ যুনুনে” এই নামে উল্লেখ করেছেন “সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিম” বলার পর । বুখারী ও মুসলিম এরই উপযুক্ত শুধুমাত্র সহীহ্ হাদীস বর্ণনা করার জন্য । কিন্তু তিরমিযী এর ব্যতিক্রম । আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে, আনল্লামাহ আহমাদ শাকিরের মতো ব্যক্তিও তার অনুকরণে সুনানে তিরমিযীকে আল-জামিউস সহীহ্ নাম দিয়ে গ্রন্থটি প্রকাশ করেছেন এবং তিনি এ গ্রন্থের জ্ঞানগর্ভ ও অতুলনীয় তাহকীক করেছেন। এ সত্ত্বেও তিনি অনেক হাদীসের সমালোচনাও করেছেন। এমনকি কোন কোন হাদীসকে যঈফ বলেও সাব্যস্ত করেছেন। অতঃপর কিতাব প্রচার ও প্রসারের উদ্দেশ্যে কোন কোন প্রকাশক তার অনুকরণ করেছে। যেমনটি করেছে বৈরুতস্থ “দারুল ফিকর” ।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।