http://islamiboi.tk/ 7/০ ০-০ / সহীহ্ আত্-তিরমিযী- ৭. দ্বিতীয়তঃ পাঠকবৃন্দ দেখতে পাবেন যে, কোন কোন হাদীস একেবারেই তাখরীজ করা হয়নি৷ শুধুমাত্র সেটির মর্যাদা ও স্তর উল্লেখ করেছি । কারণ এ হাদীসগুলো আমি এ গ্ৰন্থসমূহে পাইনি । আবার কখনো কখনো এক হাদীস অন্য একটি হাদীসের অংশ হিসেবে পাওয়া গেছে। কিন্তু সুনানে তিরমিযীর এঁ হাদীসগুলোর সনদ সম্পর্কে হুকুম লাগানো প্রয়োজন ছিল। সুনানে ইবনু মাজাহ্তেও এ ধরনের হাদীসের ক্ষেত্রে আমি এমনটিই করেছি। আর এ হাদীসগুলোর মর্যাদা আমি এভাবে বর্ণনা অর্থাৎ, তিরমিষী বহির্ভূত কোন শাহিদ বা মুতাবি হাদীস দ্বারা সহীহ্ । কোন কোন সময় এভাবেও বলি “সেটার পূর্বেরটা দ্বারা” অর্থাৎ, পূর্বের শাহিদ বা মুতাবি দ্বারা সহীহ্ । আবার কোন সময় বলি- সহীহ্; দেখুন এটির পূর্বটি । অর্থাৎ, পূর্বের হাদীসেই এর তাখরীজ করা হয়েছে। তৃতীয়তঃ অল্প কিছু হাদীস এমনও রয়েছে যে, ইমাম তিরমিযী সেটির সনদ বর্ণনা করেছেন; কিন্তু তার মতন উল্লেখে পূর্বের হাদীসের বরাত দিয়েছেন। যেমন তিনি বলেন, ‘মিছলুহু’ যেমন ৬২ নং হাদীসটি । অথবা তিনি বলেন, ‘নাহবুহু’ যেমন ২২৬ নং হাদীস । এ ধরনের অধিকাংশ হাদীসের ক্ষেত্রে আমি কোন হুকুম লাগাইনি ৷ পূর্ববর্তী হাদীসের হুকুমই যথেষ্ট মনে করে। কেননা আলোচনার বিষয়ই হচ্ছে হাদীসের মতন । সনদ Wl PS OR Mc cl Lal ML Gl ALLEL উল্লেখ করেছি। চতুর্থতঃ সুনানে তিরমিযীর পাঠকবৃন্দ অবগত আছেন যে, “কুতুবুস সিত্তাহ” এর মধ্যে ইমাম তিরমিযী’র বাচনভঙ্গী অন্যান্য লেখকদের
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।