সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk/ 67 ৬১০৷ ৮ / সহীহ্‌ আত্‌-তিরমিষী | ৬৭ 22 Se GEN LL NOU (YY অনুচ্ছেদ ৪ ২২ ॥ এক আঁজলা পানি দিয়ে i করা ও নাক পরিষ্কার করা পন 4 Y. EA) 4 a ELE AA Ws oe dat 4 Als eS NIUE UF Ne El (PT Oe PCE ily Gaile LG ELT : IG 51> 033s al eer : a ০ - 3 ২৮ । ‘আবদুল্লাহ ইবনু যাইদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এক আঁজলা পানি দিয়ে কুলি করতে ও নাক পরিষ্কার করতে দেখেছি । তিনি তিনবার এরকম করেছেন। -সহীহ । সহীহ্‌ আবূ দাউদ- (১১০), বুখারী ও মুসলিম । আবূ ‘ঈসা বলেন £ এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সূত্রে বর্ণিত হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেন £ আবদুল্লাহ ইবনু যাইদের সূত্রে বর্ণিত হাদীস হাসান এবং গারীব। মালিক, ইবনু উআইনা ও অন্যরাও ‘আমর ইবনু ইয়াহইয়ার সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এক আঁজলা পানি দিয়ে কুলি করেছেন ও নাকে দিয়েছেন এ কথা উল্লেখ করেননি। খালিদ ইবনু ‘আবদুল্লাহই একথা বর্ণনা করেছেন। হাদীস রিজালশাস্ত্র বিচারে তিনি সিকাহ রাবী এবং হাফিয ৷ কিছু বিদ্বান বলেছেন, এক আজলা পানির কিছুটা দিয়ে কুলি করলে ও কিছুটা নাকে দিলে তাতে যথেষ্ট হবে। কেউ কেউ বলেছেন, মুখে এবং নাকে দেওয়ার জন্য পৃথকভাবে পানি নেয়াই উত্তম । ইমাম শাফিঈ বলেছেন, যদিও এক আঁজলা পানি দিয়ে উভয় কাজ করা জায়িয তবুও আমার মতে মুখ ও নাকের জন্য পৃথকভাবে পানি লওয়াই 'উত্তম ।

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।