সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ 493
📝 Text 📖 PDF

http://islamiboi.tk/ 5০১৩ ০৯৮০ / সহীহ্‌ আত্-তিরমিযী- ৬ ভূমিকা যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তা'আলার জন্য । দরূদ ও সালাম বর্ষিত হোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ, সহচরবৃন্দ এবং তাদের উপর যারা তাদের অনুসরণ করতে থাকবেন কিয়ামাত পর্যন্ত । অতঃপর সুনানে তিরমিযী গ্রন্থের তাহকীক এবং এতে সন্নিবেশিত হাদীস সম্ভারের সহীহ্‌ ও যঈফ হাদীসগুলো পৃথক করার যে দায়িত্ব রিয়াদসন্থ মাকতাবাতুত তারবিয়্যাহ আল-আরাবী’র পক্ষ থেকে আমার উপর অর্পিত হয়েছিল তা আমি ১৪০৬ হিজরী সনের ১০ জিলক্বাদ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সমাপ্ত করেছি। আর এতে আমি সেই পন্থাই অবলম্বন করেছি, যে পন্থা অবলম্বন করেছিলাম সুনানে ইবনু মাযাহ’র তাহকীক করার ক্ষেত্রে । এখানে আমি আর তা আমি ইবনু মাযাহ’র ভূমিকায় উল্লেখ করেছি। তাই একই জিনিস পুনরুল্লেখ নিষ্প্ুয়োজন । তবে এই ভূমিকাতে কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার নিমিত্তে আলোকপাত করছি। প্রথমতঃ পাঠকবৃন্দ অনেক হাদীসের শেষে দেখতে পাবেন হাদীসের স্তর বা মর্যাদা বর্ণনার ক্ষেত্রে বিষয়টিকে আমি ইবনু মাযাহ’র বরাত দিয়েছি। যেমনটি আমি এই গ্রন্থের পঞ্চম নং হাদীসের ক্ষেত্রে বলেছি- সহীহ্‌ ইবনু মাযাহ ২৯৮ নং হাদীস । আমি এরূপ করেছি সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে । স্বল্প সময়ে লক্ষ্যে পৌঁছতে ও একই বিষয় পুনরাবৃত্তি করা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য । কেননা আপনি যদি ইবনু মাযাহতে উল্লিখিত নাম্বারযুক্ত হাদীসটি অনুসন্ধান করেন তাহলে দেখতে পাবেন, সেখানে লিখা আছে “সহীহ্‌” ইরওয়াহ ৪১ নং সহীহ্‌ আবূ দাউদ ৩নং আর-রওজ ৭৬ নং । এই বরাত দ্বারা আমি নিজেকে অনুরূপ কথা পুনরুল্লেখ করা থেকে রক্ষা করেছি। কোন কোন ক্ষেত্রে এই ধরনের উদ্ধৃতি দীর্ঘ, আবার কোন কোন ক্ষেত্রে তা সংক্ষিপ্ত তাহকীককৃত হাদীসের মূল গ্রন্থের আধিক্য বা স্বল্পতার ফলে।

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.