http://islamiboi.tk/ 53 ৩১৭ ৯০ / সহীহ্ আত্-তিরমিযী ৫৩ ১৩। হুযাইফা (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোন এক সম্প্রদায়ের আবর্জনা রাখার স্থানে আসেন এবং সেখানে দাড়িয়ে পেশাব করেন । অতঃপর আমি তার জন্য পানি আনি । আমি অপেক্ষা করার জন্য একটু দূরে সরে দীড়াই। তিনি আমাকে . ডাকলেন এবং আমি এসে তার পায়ের সামনে দাড়ালাম । তিনি ওযু করলেন এবং মোজার উপর মাসিহ করলেন । সহীহ । ইবনু মাজাহ (৩০৫) । - আবু ঈসা বলেন £ আমি জারুদকে বলতে শুনেছি, তিনি বলেন £ আমি ওয়াকী‘কে.এই হাদীস বর্ণনা করতে শুনেছি আ‘“মাশ হতে ৷ অতঃপর ওয়াকী‘ বলেন, এটাই নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হতে মাসিহ'র ক্ষেত্রে বর্ণিত সর্বাধিক সহীহ্ হাদীস । আবূ ‘আম্মার হুসাইন ইবনু হুরাইসকেও অনুরূপ কথা বলতে শুনেছি। আবূ ‘ঈসা বলেন ঃ হুযাইফার লাম গলত কর আর খাত জার বর্ণনায় অনুরূপ বর্ণনা করেছেন। এবং মুগীরা ইবনু শু'বার সূত্রে নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হতে আবূ ওয়াইলের বরাতে হাম্মাদ ইবনু সুলাইমান এবং আসিম ইবনু বুহদালাহ বৰ্ণনা করেছেন। হুযাইফার সূত্রে আবূ ওয়াইলের হাদীস অধিকতর সহীহ্ ।. আবু ‘ঈসা বলেন ঃ উবাইদাহ ইবনু ‘আমর আস্সালমানী হতে ইবরাহীম নাখয়ী হাদীস বর্ণনা করেছেন। উবাইদাহ উঁচু স্তরের তাবেয়ীদের অন্তৰ্ভুক্ত । ‘উবাইদাহ্ হতে বৰ্ণিত আছে, তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দুই বছর পূর্বে ইসলাম গ্রহণ করেছি। উবাইদাহ ইবনু মুয়াত্তিব আযবাব্বী, তার উপনাম ‘আব্দুল করীম ।
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।