http://islamiboi.tk/ ৬ ০-০ / সহীহ্ আত্-তিরমিযী- ৫ # > lo Hl সম্পাদকের কথা মহান আল্লাহ তা'আলার অসংখ্য ও অফুরন্ত প্রশংসা যিনি আমাকে বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস নাসির উদ্দীন আলবানী কতৃক তাহকীককৃত সহীহ তিরমিষীর বঙ্গানুবাদ ও সম্পাদনায় হুসাইন বিন সোহরাব সাহেবকে অতি নিকট থেকে সহযোগিতা করার তাওফীক প্রদান করেছেন। অতঃপর প্রিয় নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম । আমার বন্ধু হুসাইন বিন সোহ্রাব (বহু গ্রন্থ প্রণেতা)-কে নাসির উদ্দীন আলবানী কর্তৃক তাহকীককৃত সহীহ তিরমিযীর বাংলা অনুবাদে সহযোগিতা করার জন্য আমাকে অনুরোধ করেছেন। এ অনুরোধ রক্ষা করার যোগ্যতা আমার কতটা আছে সে সম্পর্কে আমি নিশ্চিত নই তবে তার অনুরোধে সাড়া দিতে পেরে * আমি আনন্দিত ও নিজকে ধন্য মনে করছি। বাংলাদেশের মানুষের কাছে মাতৃভাষার গুরুত্ব যেমন অনেক বেশী, তেমনি তাদের কাছে সহীহ হাদীসের চাহিদাও অনেক । অথচ এদেশীয় জনগণের মাতৃভাষা বাংলায় অনুবাদকৃত সহীহ হাদীসের তীব্র অভাব ও অপ্রতুল । সহীহ হাদীসের জ্ঞান না থাকার কারণে বর্তমানে মুসলমানগণ নির্ভরযোগ্য হাদীসের সন্ধান না পেয়ে সত্যিকার সহীহ ও সঠিক পথ থেকে সরে বিভিন্ন মতবাদের শিকারে পরিণত হচ্ছে। আমাদের দেশের মুসলমানদের কাছে সহীহ হাদীস জানার আগ্রহ বহুদিনের । এই দীর্ঘদিনের অভাব দূরীকরণের উদ্দেশ্যে সমস্যা ও চাহিদার দিকে লক্ষ করে হুসাইন বিন সোহ্রাব যে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন তজ্জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই । সহীহ হাদীস জানার, মুসলমানদের সহীহ ও সঠিক পথে চলার দিক নির্দেশক যে সব সহীহ হাদীসের কিতাব রয়েছে তন্মধ্যে এই সহীহ্ তিরমিযীর অনুবাদ গ্রন্থ উল্লেখযোগ্য । এধরনের একটি হাদীসের অনুবাদের আবশ্যকতা পাঠকগণ যে তীব্রভাবে অনুভব করছিলেন তার কিছুটা হলেও পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। সহীহ তিরমিযীর মত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ বাংলায় প্রকাশনা বাংলা ভাষাভাষী মুসলমান জনগোষ্ঠীর কাছে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ব্যাপার । পরিশেষে মহান আল্লাহ তা'আলার কাছে দুআ করছি তিনি যেন তাকে আরও অধিক ধৰ্মীয় গ্রন্থ প্রকাশ করে দ্বীনী খিদমাত করার তাওফীক দান করেন। সাধনা ও ত্যাগ স্বীকার করে বহু গ্রন্থ অনুবাদ ও রচনা করেছেন। আল্লাহ তার দ্বীনী খিদমাত কবুল করুন । আমীন!
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.