সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk/ /৷ ০০ / সহীহ্‌ আত্‌-তিরমিযী- ৪ # me lu Dl অনুবাদকের কথা কথা সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল ‘আলামীনের জন্য এবং দুরূদ ও সালাম মহানাবী মুহাম্মাদ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি । দুনিয়ার বুকে আল্লাহ তা'আলা কর্তৃক নির্দেশিত পূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম । আর সহীহ্‌ হাদীসের আলোকেই ইসলামকে জানতে এবং বুঝতে হবে। অতএব মুসলমান হিসাবে আমাদেরকে সহীহ্‌ হাদীস জানা ও বুঝা একান্ত অপরিহার্য । যা নির্ভর করে আরবী ভাষা জানা ও বুঝার উপর । আমাদের দেশে অধিকাংশ মুসলমান আরবী ভাষা বুঝতে অক্ষম, অথচ কুরআন ও হাদীসের ভাষা আরবী । হাদীসের ভাষা বুঝতে হলে বাঙ্গানুবাদের সাহায্য গ্রহণ ব্যতীত বিকল্প পথ নেই। এ ক্ষেত্রে যত বেশি সহীহ হাদীস বাঙ্গানুবাদ করা হবে ততই মঙ্গল। কিন্তু পরিতাপের সাথে বলতে হচ্ছে যে, ইতোপূর্বে হাদীসের প্রসিদ্ধ কিতাব তিরমিষী গ্রন্থ বাংলায় অনুদিত হলেও অনুবাদকগণের কেউই প্রসিদ্ধ তিরমিযী গ্রন্থকে যঈফ মুক্ত করেননি । অতএব সহীহ হাদীসের উপর আমলকারীদের জন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সচ্ছ চিন্তার অধিকারী বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, নাসির উদ্দীন আলবানী কর্তৃক তাহকীক কৃত সহীহ তিরমিযীর অনুবাদ গ্রন্থ একান্তই কাম্য । যা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সচ্ছ চিন্তার বিকাশ ঘটাবে । তাই গ্ৰন্থটি অনুবাদে আমার বন্ধু শাইখ মোঃ ঈসা (লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদী আরব) আমাকে সাহায্য করায় আমি তার এই প্রশংসনীয় আন্তরিকতাকে স্বাগত .জানাই । তিনি অনুবাদ প্রসঙ্গে মুক্ত নীতি অবলম্বন করেছেন। এ জন্য : তিনি অত্যন্ত সঙ্গতভাবেই ধন্যবাদ পাওয়ার হকদার । আমি তাকে আন্তরিক মুবারাকবাদ জানাই । আমি সত্যিকার অর্থেই অনুভব করছি যে, আমার বন্ধু শাইখ ঈসা এ মহৎ কাজে কতটা শ্রম স্বীকার করেছেন। তার এ পরিশ্রম সফল ও সার্থক হোক এটাই আমি কামনা করি। শাইখ মোঃ ঈসা মিঞা-এর দীর্ঘদিনের সহযোগিতার শুভ ফল বঙ্গানুবাদ সহীহ তিরমিযী প্রকাশ হওয়ায় বহুদিনের সুন্দর একটি চাহিদা পূর্ণ হয়েছে বলে আমি মনে করি। আমি আশা পোষণ করছি- পুস্তকটি সমাজে ব্যাপকভাবে মূল্যায়ন হবে। হে আল্লাহ! তুমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে ক্ৃবূল কর এবং আমাকে এরূপ আরো বেশী পরিমাণে খিদমাত করার তাওফীক্‌ দান কর । -আমীন! নির্ভুল ছাপার চেষ্টা করলেও ভুল-ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক প্রুফ সংশোধনে সময় দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত ৷ পাঠকবৃন্দের চোখে যে কোন ধরনের ভুল ধরা পড়লে আমাকে তা সংশোধনের জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে ভুল-ভ্ৰান্তি শুদ্ধ করে প্রকাশ করতে চেষ্টা করব ।

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।