http://islamiboi.tk/ ১৮৪ ৬৮১) ০৯৮০ / সহীহ্ আত্-তিরমিযী 184 LENT SS aadl I SSLS 5% ee Yr 5 <CNMY0.> carb nlp : rane ১৮৩ । ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি হতে এ হাদীস শুনেছি যাদের মধ্যে ‘উমার (রাঃ)-ও ছিলেন। সাহাবাদের মধ্যে তিনিই ছিলেন আমার নিকট বেশি প্রিয় । (তারা বলেছেন) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফযরের নামাযের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত এবং ‘আসরের নামাযের পর সূর্যাস্ত না হওয়া পর্যন্ত অন্য কোন নামায আদায় করতে নিষেধ করেছেন। | -সহীহ্ । ইবনু মাজাহ- (১২৫০), বুখারী ও মুসলিম । এ অনুচ্ছেদে ‘আলী, ইবনু মাসউদ, ‘উকবা ইবনু ‘আমির, আবূ হুরাইরা, ইবনু উমার, সামুরা ইবনু জুনদুব, সালামা ইবনুল আকওয়া, যাইদ ইবনু সাবিত, ‘আবদুল্লাহ ইবনু ‘আমর, মু‘আয ইবনু আফরাআ, সুনাবিহী, ‘আয়িশাহ্, কা’ব ইবনু মুররা, আবূ উমামা, ‘আমর ইবনু ‘আবাসা, ইয়া'লা ইবনু উমাইয়া এবং মু‘আবিয়া (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবু ‘ঈসা বলেন ঃ ‘উমার (রাঃ)-এর সূত্রে বর্ণিত এই হাদীসটি হাসান সহীহ । সুনাবিহী নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে সরাসরি কোন হাদীস শুনেননি। নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ ফকীহ সাহাবা ও তাদের পরবর্তীগণ ফযর নামাযের পর হতে সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে কোন নামায আদায় করা মাকরূহ বলেছেন, কিন্তু ছুটে যাওয়া (ফওত হওয়া ফরয) নামায ফযর ও আসরের পর আদায় করা যাবে। ‘আলী ইবনুল মাদীনী- ইয়াহইয়া ইবনু সাঈদের সূত্রে, তিনি শু‘বার সূত্রে বর্ণনা করেন, তিনি (শু‘বা) বলেছেন, কাতাদা আবুল ‘আলীয়ার নিকট হতে তিনটি কথা ছাড়া আর কিছুই শুনেননি। এক. ‘উমার (রাঃ)-এর হাদীস- “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ‘আসরের নামাযের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং ফযরের নামাযের পর সূর্য উঠা পর্যন্ত সময়ের মধ্যে নামায আদায় করতে নিষেধ করেছেন।
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।