সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk/ ১১২ ৩০/৷ ০-০ / সহীহ্‌ আত্-তিরমিযী 112 ৯৩। হাম্মাম ইবনুল হারিস (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, জারীর ইবনু আবদুল্লাহ (রাঃ) পেশাব করলেন, অতঃপর ওযূ করলেন এবং মোজার উপর মাসিহ করলেন । তাকে বলা হল, আপনি এরূপ করছেন? তিনি বললেন, কোন জিনিস আমাকে বাধা দিবে? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি । হাম্মাম বলেন, জারীরের এ হাদীস সবারই ভাল লাগত কেননা তিনি সূরা মায়িদাহ্‌ অবতীর্ণ হওয়ার পর মুসলমান হয়েছেন। -সহীহ্‌ । ইবনু মাজাহ- (৫৪৩) । এ অনুচ্ছেদে উমার, আলী, হুযাইফা, মুগীরা, বিলাল, সা'দ, আবূ সা'দ, ইয়া‘লা ইবনু মুররা, উবাদা ইবনুস সামিত, উসামা ইবনু শারীক, আবূ উমামা, জাবির এবং উসামা ইবনু যাইদ, ইবনু উবাদাহ বা ইবনু উমারাহ বা উবাই ইবনু উমারাহ (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ‘ঈসা বলেন, জারীর (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান সহীহ । MSE SE IEE SAE GELTE At & Ll: JE 0s Ss ATI se es Ey : IG SOL LU 5: I OE AE NW 3 <NMVY/\ND> «l¥D : cane SHU TALC ৯৪ ৷ শাহার ইবনু হাওশাব হতে বর্ণিত; তিনি বলেন £ঃ আমি জারীর ইবনু আবদুল্লাহকে ওযু করতে এবং মোজার উপর মাসিহ করতে দেখলাম ৷ আমি এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলাম । তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু. ‘আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে এবং মোজার উপর মাসিহ করতে দেখেছি। আমি (শাহর) তাকে (জারীরকে) প্রশ্ন করলাম, সেটা কি সূরা মাইদা অবতীর্ণ হওয়ার আগে না পরে? তিনি বললেন, আমি তো সূরা মাইদা অবতীর্ণ হওয়ার পরেই ইসলাম গ্রহণ করেছি । -সহীহ্‌ । ইরওয়া- (১/১৩৭) ।

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।