http://islamiboi.tk/ ৩১/৭ (০-০ / সহীহ্ আত্-তিরমিযী- ৯১ বল শত তল আমল আক ক এ কত গ্রন্থের শুরুতে বিষয়টিকে আরো স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তাতে (তিরমিযীতে) চৌদ্দ প্রকার জ্ঞান রয়েছে। যা আমালের অধিক নিকটবর্তী ও নিরাপদও বটে । একাধারে সনদ বর্ণনা করেছেন, সহীহ্ ও যঈফ বর্ণনা করেছেন, একই হাদীসের বিভিন্ন তুরুক বর্ণনা করেছেন, রাবীর দোষ-গুণ বর্ণনা করেছেন, রাবীর নাম ও উপনাম উল্লেখ করেছেন, যোগসূত্রতা ও বিচ্ছিন্নতা বর্ণনা করেছেন, যা ‘আমালযোগ্য বা ‘আমাল হয়ে আসছে তা বর্ণনা করেছেন আর যা পরিত্যক্ত সেটাও বিবৃত হয়েছে। হাদীস গ্রহণ বা প্রত্যাখ্যান করার ব্যাপারে আলিমদের মতভেদ বর্ণনা করেছেন এবং হাদীসের ব্যাখ্যায় তাদের মতভেদ উল্লেখ করেছেন। এই ইলমসমূহের প্রত্যেকটিই তার অধ্যায়ে একটি মূল বিষয় এবং প্রতিটি অংশই একক ৷ এ গ্রন্থের পাঠক যেন সর্বদাই একটি 'চ্্ছ বাগানে, সুসজ্জিত ও সমন্বিত জ্ঞান-ভাণ্ডারে বিচরণ করে। আর এটা এমন বিষয় যা স্থায়ী জ্ঞান, অধিক পরিপন্ধতা এবং সদা-সর্বদা চিন্তা গবেষণা ব্যতীত ব্যাপকতা লাভ করে না। যদি বলা হয় যে, আপনি যা উল্লেখ করেছেন তা তাহযীবুত তাহযীব গ্রন্থে ইমাম তিরমিযীর জীবনীতে যা এসেছে তার বিপরীত ৷ কারণ মানসুর খালেদী বলেন, “আবূ ঈসা (তিরমিযী) বলেছেন আমি এই কিতাব (আল-মুসনাদ আল-সহীহ্) রচনা করার পর হিযায, খুরাসান ও ইরাকের আলিমদের নিকট পেশ করেছি। তারা এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ।” . আমি বলবো ৪ “না তা কক্ষণও নয়” এর কারণ অনেক । তার বর্ণনা এই- প্রথম £ “মুসনাদ সহীহ্” কথাটি যে ইমাম তিরমিযীর নিজের নয় তা অত্যন্ত স্পষ্ট । এটা কোন বর্ণনাকারীর ব্যাখ্যা মাত্র । আর সম্ভবতঃ এ ব্যাখ্যাকারী মানসুর খালেদী । আর ব্যাপারটি যদি তাই হয়, তাহলে এ কথার কোন মূল্যই নেই । কেননা সর্বোত্তম অবস্থায় তার এই কথাটি ইমাম হাকিম এবং খাতীব বাগদাদীর ন্যায় ধরা যেতে পারে যদি খালেদী এ দুই জনের মতো বিশ্বস্ত হন৷ এ সত্বেও ইমাম ইবনু কাসীর তাদের এঁ
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.