সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ১ম খণ্ড
/ ৪৯৩
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk/ 101 ৮,5 ০-০ / সহীহ্‌ আত্‌-তিরমিযী "১০১ «2313 al oon : Ee UM? os os ra Lo IG .<\AOD> ৮০। জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম (কোথাও যাবার উদ্দেশ্যে) বের হলেন। আমিও তাঁর সাথে ছিলাম । তিনি এক আনসার মহিলার বাড়ীতে গেলেন। সে তীর জন্য একটি বকরী যাবাহ করল । তিনি তা খেলেন। অতঃপর সে তার জন্য পাত্রে করে তাজা খেজুর আনলো । তিনি তা হতে খেলেন, অতঃপর যুহরের নামাযের ওযু করলেন এবং নামায আদায় করলেন। মহিলাটি বকরীর অবশিষ্ট গোশত হতে কিছু গোশৃত তাকে দিলেন। তিনি তা খেলেন এবং আসরের নামায আদায় করলেন, কিন্তু ওযূ করেননি । হাসান সহীহ্‌ । সহীহ্‌ আবূ দাউদ- (১৮৫)। এ অনুচ্ছেদে আবূ বাক্র সিদ্দীক, ইবনু ‘আব্বাস, ইবনু মাসউদ, ইবনু নু’মান ও উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। কিন্তু সনদের বাছবিচারে তা সহীহ নয়, বরং ইবনু ‘আব্বাস (রাঃ) যে হাদীসটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে বর্ণনা করেছেন, সেটিই সহীহ । এ হাদীসটি একাধিক সূত্রে ইবনু ‘আব্বাসের নিকট হতে বর্ণিত হয়েছে। সনদের দিক হতে এটা বেশি সহীহ । এ আতা, আলী ইবনু আব্দিল্লাহ ইবনু ‘আব্বাস আরো অনেকে ইবনু ‘আব্বাস হতে বর্ণনা করেছেন। তারা আবু বাক্রের কথা উল্লেখ করেননি । আর এটিই অধিক সহীহ্‌ । আবু ‘ঈসা বলেন ঃ বেশিরভাগ সাহাবা, তাবিঈ ও তার পরবর্তী বিদ্বানগণ এ হাদীস অনুযায়ী আমল করেন। অর্থাৎ আগুনে রান্না করা জিনিস খেলে পুনরায় ওযূর দরকার নেই । তাদের মধ্যে রয়েছেন সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, শাফিঈ, আহমাদ ও ইসহাক । তাদের মতে, এ হাদীসটির মাধ্যমে পূর্ববর্তী হাদীসের কার্যকারীতা বাতিল হয়ে গেছে।

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।