আসহাবে কিরাম রাদিয়াল্লাহ্ব তা'আলা আনহুম আজমাইনদের প্রত্যেকেই হক্কের উপর ছিলেন, হিদায়েতের একেকটি নক্ষত্র ছিলেন। তাঁদের যে কোন জনই, সমস্ত দুনিয়াকে সঠিক পথের দিশা দিতে সক্ষম ছিলেন। সকলেই মুজতাহিদ ছিলেন বিধায় আপন মাজহাব অনুযায়ী চলতেন। তবে তাঁদের মাজহাবসমূহ পরস্পরের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। কিন্তু পরবর্তীতে তাঁদের মাজহাবসমূহ সংরক্ষিত হয়নি, কিতাবে লিপিবদ্ধ করা হয়নি। একারণে তাঁদের মাজহাবের অনুসরণ করা সম্ভব নয়। চার ইমামের মাজহাবসমূহ অর্থাৎ বিশ্বাসের ও পালনের বিষয়সমুহকে ইমাম ও তাঁদের তালাবাগণ, কুরআন ও সুন্নাত থেকে একত্রিত করেছেন ও ব্যাখ্যা দিয়েছেন এবং কিতাবে লিপিবদ্ধ করেছেন। বর্তমানে প্রত্যেক মুসলমানের, এই চার ইমামের যেকোন জনের মাজহাবের অনুসরণ করা, সে অনুযায়ী জীবন যাপন করা ও ইবাদতসমূহ পালন করা আবশ্যক। [এই চার মাজহাবের যে কোন একটিকে যে অনুসরণ করল না, সে আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। প্রারস্তিকা দ্রষ্টব্য] এই চার ইমামের তালাবা'দের মধ্য থেকে দুইজন, ঈমানী ইলমের ক্ষেত্রে অধিক অগ্রগামী ছিলেন। এভাবেই ইতিকাদের ক্ষেত্রে দুইটি মাজহাব হল। কুরআন করীম ও হাদিস শরীফে বর্নিত যথোপযুক্ত ঈমান, কেবলমাত্র এই দুই ইমামের দ্বারা অবহিত করা ঈমানের সাথেই মিলে। 'ফিরকা-ই নাজিয়া' বা মুক্তিপ্রাপ্ত দল তথা আহলি সুন্নাতের ঈমানী মতবাদকে সারা বিশ্বে এই দুজনের মাধ্যমেই ছড়িয়েছে। তাঁদের একজন হলেন, হযরত আবুল হাসান আল- আশৃআরী রহমতুল্লাহি আলাইহি, যিনি ২৬৬ হিজরীতে বসরায় জন্মগ্রহণ করেছেন ও তিনশত ত্রিশ হিজরীতে [৯৪১ খুস্টাব্দ্! বাগদাদে ইন্তিকাল করেছেন। আর দ্বিতীয়জন হলেন হযরত আবু মানসুর আল-মাতুরিদী, যিনি ৩৩৩ হিজরীতে [৯৪৪ খুস্টাব্দ সমরকন্দে ইন্তিকাল করেছেন। এই দুইজন ইমাম, ঈমানের একইরপ ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের মাঝে কতিপয় মতপার্থক্য রয়েছে। তবে তা গুরুত্বপূর্ণ নয়। হাক্কীকতের বিবেচনায় তা একই। প্রত্যেক মুসলমানের জন্য, ইতিক্কাদের বিষয়ে এই দুই ইমামের মাঝ থেকে কোন একজনের অনুসরণ করা আবশ্যক। আওলিয়াদের তরিকসমূহ হক্ক। ইসলামিয়্যাতের সাথে কোনভাবেই সাংঘর্ষিক নয়। [সবসময়ই দ্বীনকে ব্যবহার করে দুনিয়া অর্জনের চেষ্টায় লিপ্ত 98
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।