একভাগ পালন করার মাধ্যমে মানুষেরা মুক্তি প্রাপ্ত হবে" [মিশকাতুল মাসাবীহ ও তিরমিজির কিতাবুল ফিতানের উনআশিতম হাদিসা। এই হাদিস শরীফে উল্লেখিত সময় হল এই বর্তমান জামানা। তাই কাফিরদের বিরুদ্ধো জিহাদ করা, মুসলমানদের যারা আক্রমণ করছে তাদের চিনে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। [শক্তি প্রয়োগের দ্বারা জিহাদের বিষয়টি সরকার পরিচালনা করবে, রাষ্ট্রের সেনারা করবে। মুসলমানদের জন্য এরূপ জিহাদে অংশগ্রহণ, সৈনিক হিসেবে সরকার কর্তৃক অর্পিত দ্বায়িত্ব পালনের মাধ্যমে সম্পাদিত হয়। জিহাদে কাওলী'এর জিহাদে কাতলী থেকে অর্থাৎ কথা ও লেখার মাধ্যমে করা জিহাদ শক্তি প্রয়োগের দ্বারা কৃত জিহাদের তুলনায় যে অধিক ফায়দাজনক, তা পীঁয়ষট্টিতম মাকতুবেও বর্নিত হয়েছে৷] আহলি সুন্নাত আলেমদের কিতাবসমূহ ও মতবাদ প্রচারের জন্য আলেম হওয়া কিংবা কেরামতের অধিকারী হওয়ার মত কোন শর্ত নাই। প্রত্যেক মুসলমানেরই এর জন্য যথাসাধ্য চেষ্টা করা কর্তব্য। এ ধরণের সুযোগ হেলায় হারানো উচিৎ নয়। কিয়ামতের দিনে প্রত্যেক মুসলমানকেই এই প্রশ্ন করা হবে যে, ইসলামের খেদমত করা থেকে কেন বিরত ছিলে? ইলমে হাল কিতাবসমুহ প্রচারের জন্য যারা চেষ্টা করল না, যারা দ্বীনি ইলম প্রসারের জন্য যে সমস্ত সংস্থা বা ব্যক্তি কাজ করে যাচ্ছে তাদেরকে সহায়তা করল না তাদেরকে আযাব ভোগ করতে হবে। এ ব্যাপারে কোন উজর বা বাহানা কবুল করা হবে না। মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বাধিক মর্যাদার অধিকারী হওয়ার সত্বেও কখনো আরাম করেননি। মহান আল্লাহ্ তা'আলার দ্বীনকে, চিরস্থায়ী সৌভাগ্য অর্জনের পথকে প্রচারের জন্য রাতদিন পরিশ্রম করে গেছেন। যখন কেউ তাঁর নিকট মুজিযার দাবী করত তখন তিনি বলতেন, "মুজিযা আল্লাহ্ তা'আলা সৃষ্টি করেন, আমার কর্তব্য হল আল্লাহ তাআলার দ্বীনের তাবলীগ করা"। এই পথে এভাবে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন, একারণেই প্রয়োজন অনুযায়ী আল্লাহ্ তা'আলা তাঁকে সাহায্য করেছেন, মুজিষা সৃষ্টি করেছেন। আমাদেরও উচিত, আহলি সুন্নাতের অনুসারী আলেমগণের 'রাহিমাহ্ুমুল্লাহ্ব তা'আলা" কিতাবসমূহকে, তাদের বক্তব্যকে প্রচার করা। এছাড়াও কাফির ও দুশমনদের এবং যারা মুসলমানদের অপবাদ দেয়, অত্যাচার করে তাদের মন্দ, কুৎসিত, ভণ্ড রূপ ও মিথ্যা প্রোপাগান্ডার ব্যাপারে যুবকদের, বন্ধুদের অবগত করা আবশ্যক। [এই ধরণের 95
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।