আজমাঈন' প্রদর্শিত পথের অনুসারী। কিতাব তথা কুরআন করীম ও সুন্নাত তথা হাদিস শরীফ থেকে উতসরিত মুল্যবান ও সহীহ ইলম্ কেবলমাত্র এই ধরণে আলেমদের মারফৎ তাদের রচিত কিতাবসমূহ থেকে অর্জন করা সম্ভব। কিতাব ও সুন্নাত থেকে তারা যা বুঝেছেন তাই সহীহ ইলমু। প্রত্যেক আহলি বিদায়াত তথা রিফরমির্ট, পথভ্রষ্ট ও মাজহাববিরোধী ব্যক্তি নিজেদের ভ্রান্ত মতবাদসমুহকে, স্বীয় অপ্রতুল আকলের দ্বারা কিতাব ও সুন্নাত থেকে আহরিত বলেই দাবী করে। এর দ্বারা আহলি সুন্নাতের অনুসারী আলেমদেরকে অপদস্ত করতে সচেষ্ট হয়। একারণেই কিতাব ও সুন্নাত থেকে আহরিত বলে দাবী করা যে কোন বক্তব্য বা লেখাকে যথাযথ অনুসন্ধান না করে সহীহ ভাবা উচিত নয়, জাঁকজমকপূর্ণ প্রোপাগান্ডার দ্বারা প্রতারিত হওয়া উচিত নয়। সহীহ ইতিকাদকে প্রকাশ করার উদ্দেশ্যে মহান আলেম হযরত তুরপুশতি রহমাতুল্লাহি আলাইহ ফারসি ভাষায় “আল-মু"তামাদ' নামে একটি কিতাব রচনা করেছেন। কিতাবটি খুবই মুল্যবান ও অতি স্পষ্ট ভাষায় লিখিত হয়েছে, যা সহজেই বুঝতে পারা যায়। [হাক্কীকাত কিতাবএভি, ১৪১০ হিজরী (১৯৮৯ খুস্টাব্দে) কিতাবটি প্রকাশ করে। হযরত ফাদলুল্লাহ বিন হাসান তুরপুসতি রহমাতুল্লাহি আলাইহি হানেফী ফিকাহ'এর আলেম ছিলেন। ৬৬১ হিজরী (১২৬৩ খুস্টাব্ে) মৃত্যুবরণ করেন।] আকাঈদ তথা বিশ্বাসের বিষয়কে সংশোধনের পরে হালাল, হারাম, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মানদুব ও মাকরুহের বিষয়ে আহলি সুন্নাতপন্থী আলেমদের রচিত ফিকাহ'এর কিতাবসমূহ থেকে শিক্ষা গ্রহণ করা ও তদনুযায়ী আমল করা আবশ্যক। এই ধরণের আলেমদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে ওয়াকিবহাল নয় এমন জাহিলদের রচিত ভ্রান্তিময় গ্রন্থসমূহ পড়া থেকে নিজেদের বিরত রাখা উচিত। মহান আল্লাহ্ তা'আলা আমাদের রক্ষা করুক! ইতিক্কাদ তথা বিশ্বাস স্থাপনের বিষয়গুলিতে আহলি সুন্নাতের মাজহাবের বরখেলাপ বিশ্বাসের অধিকারী মুসলমানদের জন্য, আখিরাতে জাহান্নামে নিপতিত হওয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব হবে না। ঈমান সহীহ হওয়ার পর ব্যক্তির ইবাদতের ক্ষেত্রে ত্রুটিবিচ্যুতি হলে, এর জন্য তওবা না করেও ক্ষমা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে। ক্ষমা প্রাপ্ত না হলেও, আজাব ভোগের পরে জাহান্নাম থেকে মুক্তি পাবে। 93
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।