হয়েছে, "তোমাদের মাঝে সেই সর্বাধিক সম্মানিত, যে আল্লাহ্ তা”আলাকে সর্বাধিক ভয় পান'। 'হাদিকা' নামক কিতাবের তিনশ পঁয়ষট্টিতম পৃষ্ঠায় বর্নিত হাদিস শরীফসমূহে এ ব্যাপারে আরো বলা হয়েছে যে, “যারা মানুষকে কল্যাণ শিক্ষা দেয় তাদের জন্য মহান আল্লাহ্ তা”আলা, ফেরেশতাগণ ও সকল জীব দোয়া করে”, “কিয়ামতের দিন প্রথমে পয়গন্বরগণ তারপর আলেমগণ তারপর শহিদগণ শাফায়াত করবেন”, “হে ইনসান! জেনে নাও যে,ইলম্ আলেমদের থেকে শুনে শুনে শিখতে হয়”, “ইলম্ অর্জন কর, ইলম্ অর্জন করা ইবাদত। ইলম্ যে শিক্ষা দেয় আর যে শিক্ষা নেয় তাদের জন্য জিহাদের সওয়াব রয়েছে। ইলম্ শিক্ষা দেয়া সাদাকা দেয়ার তুল্য। 'খুলাছা' নামক ফতোয়ার কিতাবের রচয়িতা হযরত তাহির বুখারী & রাহিমাহুল্লাহ তা"আলা বলেছেন যে, “ফিকাহ্'এর কিতাব অধ্যয়ন করা, রাত জেগে নামাজ আদায় করার চেয়েও অধিক সওয়াবের"। কেননা ফরজ ও হারামসমূহ, [আলেমদের থেকে অথবা তাদের রচিত] কিতাব থেকে শেখা ফরজ। নিজে পালন করা ও অন্যদের শিক্ষা দেয়ার উদ্দেশ্যে ফিকাহ'এর কিতাবসমূহ অধ্যয়ন করা, তাসবীহ নামাজ আদায়ের চেয়েও অধিক পুণ্যের। হাদিস শরীফে বলা হয়েছে, "ইলম্ অর্জন করা, সকল নফল ইবাদতের চেয়ে অধিক সওয়াবের। কেননা এতে নিজের সাথে সাথে অন্যের জন্যও ফায়দা বিদ্যমান"। হাদিসে আরও বলা হয়েছে, "অপরকে শেখানোর জন্য যে ইলম্ অর্জন করে, তাকে সিদ্দিদিকদের তুল্য সওয়াব প্রদান করা হয়”। ইসলামের জ্ঞান কেবলমাত্র উসতাদ ও কিতাব থেকে শেখা সম্ভব। যারা বলে, ইসলাম শেখার জন্য কিতাব ও রাহবারের প্রয়োজন নেই তারা মিথ্যাবাদী ও দ্বীন বিদ্বেষী। এভাবে তারা মুসলমানদেরকে প্রতারিত করছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দ্বীনি কিতাবসমুহে বর্নিত ইলমৃসমূহ মুলত কুরআন করীম ও 2৫ হযরত তাহরি বুখারী রাহমাহ্ল্লাহ্ তায়ালা ৫৪২ হজিরীত. (১১৪৭ খুস্টাব্দ) ইনতকাল করছেনে। 91
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।