ইসলামের সহীহ দ্বীন হওয়ার বিষয়কে প্রমাণকারী সবচেয়ে দৃঢ দলিলসমূহের অন্যতম। আমাদের দ্বীনি ইমামদের ইজতিহাদের মাঝে পরস্পরের থেকে ভিন্নমত পোষণ করা শুধুমাত্র 'ফুরু-ই দ্বীন'এর ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ ফিকহের মাসলা- মাসায়েলের ক্ষেত্রে হয়েছে। 'উসুল-উ দ্বীন' তথা ইতিক্াদ ও ঈমানের বিষয়ে কোন ধরণের মতপার্থক্য নাই। ফুরু'এর ক্ষেত্রেও দ্বীনের অপরিহার্য বিষয়সমূহ তথা যেসবের দলিলসমূহ হাদিস শরীফ থেকে তাওয়াতুরের মাধ্যমে জানানো হয়েছে, তাতেও কোন ইখতিলাফ নাই। ফুরু-ই দ্বীন'এর কিছুকিছু বিষয়ে তাদের মাঝে মত পার্থক্য রয়েছে। এর কারণ হল, দলিলের অকাট্যতার ব্যাপারে তাদের বুঝার ভিন্নতা। এই ধরণের ছোট খাটো ইখতিলাফ মুলত এই উম্মতের প্রতি এক ধরণের রহমত হিসেবে বিবেচিত। মুসলমানদের জন্য আপন ইচ্ছানুষায়ী, নিজের জন্য পালন করা সহজ এমন মাজহাবের অনুসরণ করা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লাম এই ধরণের মত পার্থক্যের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, বাস্তবেও তা তাই হয়েছে। পবিত্র কুরআন করীম ও হাদিস শরীফে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এমন ইতিক্কাদী বিষয়ে ও ফিকহী মাসয়ালার ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ নয়। এসব ক্ষেত্রে ইজতিহাদ, দালালাত ও পথভ্রষ্টতার কারণ হয়। কবীরা গুনাহ হয়। ইতিক্কাদের বিষয়ে একটিমাত্র সঠিক পথ রয়েছে। আর তা হল আহলি সুন্নত ওয়াল জামায়াতের মাজহাব। পবিত্র হাদিস শরীফে রহমত হিসেবে বিবেচিত ইখতিলাফ মুলত ফুরু'এর জন্য প্রযোজ্য। অর্থাৎ ফিকহী মাসায়েলের সাথে সম্পর্কিত। আমলের ক্ষেত্রে চার মাজহাবের মাঝে মত পার্থক্য রয়েছে এমন কোন একটি মাসয়ালার ক্ষেত্রে শুধুমাত্র একটির হুকুম সসীহ হবে। এই সহীহ হুকুমের অনুসারীদের জন্য দুইটি সওয়াব রয়েছে আর সহীহ নয় এমন হুকুমের অনুসারীদের জন্য একটি সওয়াব রয়েছে। মাজহাবসমূহকে রহমত হিসেবে গণ্য করায়, এক মাজহাব ছেড়ে আমলের ক্ষেত্রে অন্য মাজহাবের অনুসরণ করা যে জায়েজ হবে তা সহজেই অনুমেয়। কিন্তু এই চার মাজহাবের বাইরে আহলি সুন্নতের অন্তভূক্ত অন্য কোন মাজহাবের এমনকি আসহাবে কিরামদেরও তাক্কলীদ করা জায়েজ নয়। কেননা তাদের মাজহাবসমুহ কিতাবে 8৪8
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।