অনুসৃত মাজহাবের কোন হুকুম বা ফতোয়া, সহীহ কোন হাদিস শরীফের সাথে সামাঞ্জষ্যপূর্ণ হচ্ছে না তাহলে তার উচিত হবে, ঞঁ বিষয়ে উক্ত হাদিস শরীফ অনুযায়ী ইজতিহাদ করেছেন এমন কোন মাজহাব ইমামের অনুসরণ করা। তবে খেয়াল রাখতে হবে, নিজের মাজহাব ইমামও হয়ত উক্ত হাদিসটি শ্রবণ করেছেন, কিন্তু এর চেয়েও অধিক সহীহ কোন হাদিস শরীফের সন্ধান পেয়েছেন বলে অথবা অন্য কোন হাদিস শরীফ দ্বারা উক্ত হাদিসটির নাসখু হয়েছে জেনে কিংবা মুজতাহিদের জানা অন্য কোন যুক্তিযুক্ত কারণ থাকায় উক্ত হাদিস শরীফকে দলিল হিসেবে গ্রহণ করেননি। কোন মুসলমান যখন কোন একটি হাদিস শরীফের সহীহ হওয়ার ব্যাপারে নিশ্চিত হয় এবং দেখতে পায় যে নিজের অনুসৃত মাজহাব উক্ত হাদিস শরীফের হুকুম অনুযায়ী আমল করছে না তখন তার জন্য নিজ মাজহাবের প্রদত্ত হুকুম না মেনে উক্ত হাদিস শরীফের অনুসরণ করা যদিও উত্তম হবে তথাপি তার কর্তব্য হল উক্ত হাদিস শরীফের ভিত্তিতে হ্রকুম প্রদানকারী অন্য মাজহাবের তাকলীদ করা। কেননা এ মাজহাব ইমাম, আহকামের দলিলসমুহ সম্পর্কে তার না জানা বিষয়েও জ্ঞান রাখেন, অতএব উক্ত হাদিস শরীফ অনুযায়ী আমলের ক্ষেত্রে অন্য কোন ধরণের বাঁধার অস্তিত্বহীনতার ব্যাপারে অবগত থাকবেন। একইভাবে এ ক্ষেত্রে নিজ মাজহাবের অনুসরণ করে আমল করাও জায়েজ হবে। কেননা মাজহাব ইমামের এরূপ ইজতিহাদের ক্ষেত্রে অবশ্যই মজবুত কোন দালিলিক ভিত্তি রয়েছে। মুকাল্লিদ হিসেবে এই সংক্রান্ত দলিলের বিষয়ের অজ্ঞতাকে, ইসলামিয়্যাত উজর হিসেবে গণ্য করে। কেননা চার মাজহাবের কোন ইমামই, ইজতিহাদের ক্ষেত্রে কিতাব ও সুন্নত থেকে একচুল পরিমাণও ছাড় দেননি। মূলত তাদের মাজহাবগুলি হল কিতাব ও সুন্নতের বিবরণ ও ব্যাখ্যা মাত্র। কিতাব ও সুন্নাতের অর্থ, তাৎপর্য ও হুকুমসমুহকে সাধারণ মুসলমানদের জন্য উপস্থাপন করেছেন। তারা যেন বুঝতে পারে সেভাবেই ব্যাখ্যা করেছেন, নিজেদের রচিত কিতাবসমুহে লিপিবদ্ধ করেছেন। মাজহাব ইমামগণের 'রাহিমাহুল্লাহ্ব তা'আলা' এই মহান প্রচেষ্টা, ইসলাম দ্বীনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ ও ব্যাপক এক খেদমত যে, মহান আল্লাহ তা'আলার অশেষ দয়া ও সহায়তা ব্যতিরেকে কোন মানুষের পক্ষে তা করা সম্ভব হত না। এক অর্থে, এই মাজহাবসমূহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হক্ব পয়গাম্বর ও 87
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।