ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

সাধ্যানুযায়ী সম্পাদন করাকে 'তাকওয়া' বলা হয়। তাকওয়ার দ্বারা প্রচুর সওয়াব অর্জিত হয়।] হাদিস শরীফ পাঠ করে তার অর্থ বুঝতে সক্ষম কোন মুসলমানের উচিত, প্রথমে নিজের মাজহাবের দলিল হিসেবে উপস্থাপিত হাদিসসমূহ অধ্যয়ন করা অতঃপর উক্ত হাদিসসমূহের দ্বারা যে সব আমলের প্রশংসা করা হয়েছে তা পালন করা আর যে সব করতে বারণ করা হয়েছে তা থেকে বিরত থাকা। এরপর হাদিস শরীফ থেকে ইসলাম দ্বীনের বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব, মহান আল্লাহ্‌ তা'আলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসম্‌ ও সিফাতসমূহের সৌন্দর্য ও পরিপূর্ণতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়া সাল্লামের জীবনী, তাঁর শ্রেষ্ঠত্ব ও তাঁর মুজিযাসমুহ, দুনিয়া, আখিরাত, জান্নাত ও জাহান্নামের অবস্থাসমূহ, ফেরেশতা, জ্বিন, পূর্ববর্তী উম্মত ও তাদের নিকট প্রেরিত পয়গম্বর ও কিতাবসমূহ এবং তাদের উপরে কুরআন-ই করীম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্রেষ্ঠত্ব, তাঁর পরিবার ও সাহাবীগণের 'রাদিয়াল্লাহ্ব তা'আলা আলাইহিম আয্মাঈন' অবস্থা ও মর্যাদা, কিয়ামতের আলামতসমূহ এবং এরূপ আরো অনেক দুনিয়া ও আখিরাতের জ্ঞানসমূহ অর্জন করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্ব আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফের মাঝে দুনিয়া ও আখিরাত সংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় জ্ঞানকে একত্রীভূত করা হয়েছে। উপরোক্ত আলোচনা যদি বোধগম্য হয়ে থাকে তবে, মুজতাহিদগণ হাদিস শরীফ থেকে যে সকল দ্বীনি হুকুম বের করেন তার কোন ফায়দা নেই যারা বলে, তারা কতটা জাহিল তা বুঝা যাবে। হাদিস শরীফের দ্বারা আমাদেরকে অসংখ্য ইলমৃ সম্পর্কে অবহিত করা হয়েছে। এর মাঝে ইবাদত ও মুয়ামালাত সম্পর্কিত হাদিস শরীফের সংখ্যা অতি নগণ্য। কতিপয় আলেমের মতে তা পাঁচশর মত হবে। [একই অর্থ বহনকারী ভিন্ন ভিন্ন বর্ননার হাদিস শরীফ সহ গণনা করলেও তা তিন হাজারের অধিক হবে না।] এত কম সংখ্যক হাদিস শরীফ থেকে এমন কোন সহীহ হাদিস থাকতে পারে না, যা চার মাজহাব ইমামের থেকে কেউই শ্রবণ করেননি। এরূপ ধারণা করা অসম্ভব। সহীহ হাদিসসমূহের প্রত্যেকটিই, চার মাজহাব ইমামের থেকে কেউ না কেউ অবশ্যই দলিল হিসেবে গ্রহণ করেছেন। কোন মুসলমান যদি দেখতে পায় যে, তার 86

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।