ইমান এবং ইসলাম
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

মাজহাব অনুযায়ী আমল করা তার জন্য আবশ্যক হবে। মহান আলেম ইমাম নববী রাহিমাহুল্লাহি তা'আলা তাঁর 'রওজাতুত্‌ তালিবীন' নামক কিতাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কেননা, ইজতিহাদ করার মত যোগ্যতা অর্জন না করা পর্যন্ত কারো জন্যই কিতাব ও সুন্নত থেকে হুকুম আহরণ করা জায়েজ নয়। বর্তমান সময়ে কতিপয় জাহেল, নিজেদেরকে ইজতিহাদ করার যোগ্যতা অর্জনকারী মনে করে, 'নাস্‌' থেকে অর্থাৎ মহাপবিত্র কিতাব কুরআন ও সুন্নাতে শরীফ থেকে হুকুম বের করতে সক্ষম ভাবে তাই চার মাজহাব থেকে কোন একটির অনুসরণ করার প্রয়োজনীয়তা নাই বলে দাবী করছে। বহু বছর ধরে অনুসরণ করে আসা মাজহাবকে ত্যাগ করছে। বিকৃত চিন্তাচেতনার দ্বারা মাজহাবগুলিকে ধ্বংস করার চেষ্টা করছে। পূর্বেকার আলেমগণের অভিমতসমুহকে অনুসরণ করার দরকার নাই কেননা তারাও আমাদের মতই আলেম ছিল, এরূপ বোকামি ও অজ্ঞতাপূর্ণ কথাবার্তা বলে। শয়তানের প্ররোচনায় ও নাফসের উসকানির দ্বারা, নিজেদের শ্রেষ্ঠত্ব দাবী করে। এরূপ বলার মাধ্যমে, মূলত নিজেদের শ্রেষ্ঠত্ব নয় বরং নীচতার প্রকাশ পায় তা তারা উপলব্ধি করতে পারে না। তাদের মাঝ থেকে কেউ কেউ বলে যে, সকলের তাফসীর অধ্যয়ন করা দরকার, সকলের তাফসীর ও বুখারী শরীফ থেকে হুকুম আহরণ করা দরকার। এরূপ জাহেল ও পথন্রান্তদের অস্তিত্বও লক্ষ্য করা যায়। সাবধান মুসলমান ভাইসব! এই ধরণের অজ্ঞদের সাথে সম্পর্ক স্থাপন করা, তাদেরকে দ্বীনদার মনে করা ও তাদের রচিত কিতাবসমূহ অধ্যয়ন করা থেকে অতি সাবধান হোন! নিজ ইমামের মাজহাবকে শক্তভাবে আকড়ে ধরুন! চার মাজহাবের যে কোনটিকে আপন ইচ্ছা ও পছন্দানুষায়ী গ্রহণ করতে পারেন। কিন্তু মাজহাবগুলির মাঝে সহজ হুকুমগুলি অন্বেষণ করা অর্থাৎ 'তালফিক' করা জায়েজ নয়। [তালফিক হল, প্রত্যেকটি মাজহাব থেকে সহজতর হ্ুকুমগুলি খুঁজে বের করে সেই অনুযায়ী কোন আমল করা, যার দ্বারা মুলত কোন মাজহাবেরই অনুসরণ করা হয় না। কোন কাজ করার সময় চার মাজহাব থেকে কোন একটিকে পূর্ণ অনুসরণের পর, বাকী তিন মাজহাব অনুযায়ীও উক্ত কাজের সহীহ ও মাকবুল হওয়ার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়সমুহকে 2 ইয়াহয়া নববী, ৬৭৬ হজিরীত. (১২৭৭ খুস্টাব্দে শাম নগরীতইনতকাল করনে। 85

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।