ব্যাখ্যা করেছেন, তেমন হাদিস শরীফসমুূহও কেবলমাত্র আসহাব-ই কিরাম ও মুজতাহিদ ইমামগণ বুঝতে পেরেছেন ও বুঝাতে পেরেছেন। এগুলি অনুধাবনের জন্য, আল্লাহ্ তা'আলা মুজতাহিদ ইমামগণকে আকলী ও নাকলী ইলমসমুহ, বুঝশক্তি, তীক্ষণ বিচারবুদ্ধি ও অত্যাধিক মেধা সহ আরো অনেক শ্রেষ্ঠত্ব ইহসান করেছেন। এই শ্রেষ্ঠত্বের শীর্ষে তাকওয়ার অবস্থান। এরপর হল, ক্কালবসমুহে নূর-ই ইলাহীর অস্তিত্ব । মুজতাহিদ ইমামগণ, এই সকল বৈশিষ্ট্যের সাহায্যে, আল্লাহ্ তা'আলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কালাম থেকে তাদের মুরাদকে বুঝতে পেরেছেন। আর যা বুঝতে পারেননি তা কিয়াসের মাধ্যমে জানিয়ে গেছেন। চার মাজহাব ইমামের প্রত্যেকেই অবহিত করেছেন যে, তারা নিজেদের মনগড়া কোন ফতোয়া প্রদান করেননি। একইসাথে নিজের অনুসারীদের বলেছেন যে, "সহীহ হাদিসের সন্ধান পেলে, আমার মতকে ত্যাগ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের হাদিসের অনুসরণ কর'। মাজহাব ইমামগণ, এই কথা তাদের মত মুজতাহিদ ও গভীর ইলমের অধিকারীদেরকে বলেছেন। যেই আলেমগণ, চার মাজহাবের দলীল সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, যারা আহলি তারজিহ'এর অন্তর্ভূক্ত। এই মুজতাহিদ আলেমগণ, মাজহাব ইমামের ইজতিহাদের দলিলের সাথে নতুন জানা সহীহ হাদিসের সনদসমুহ, বর্ননাকারীদের অবস্থা ও কোন হাদিস পরে ওয়ারিদ হয়েছে ইত্যাদির মত আরো বহু বিষয়ে পর্যবেক্ষন করে কোন হুকুম গ্রহণ করতে হবে তা বুঝতে পারে। অথবা মুজতাহিদ ইমাম, কোন মাসআলার ক্ষেত্রে দলিল হিসেবে নিজের নিকট হাদিস শরীফ না পৌছার কারণে, কিয়াস করে হুকুম দিয়েছিলেন। পরবর্তীতে তাঁর তালাবাদের কেউ এ মাসআলার জন্য সনদ হবে এমন হাদিস শরীফ সম্পর্কে জেনে, ভিন্ন হুকুম প্রদান করে থাকতে পারেন। কিন্তু এক্ষেত্রে এরূপ ইজতিহাদ করার সময় তালাবাগণ, কোন অবস্থাতেই মাজহাব ইমামের কায়দাসমূহের বাইরে যান না। তাঁদের পরে আসা মুজতাহিদ মুফতীগণ, এইরূপ ফতোয়া দিয়েছেন। এই আলোচনা থেকে বুঝা যাচ্ছে যে, চার মাজহাব ইমামকে ও তাঁদের শিক্ষায় বড় হওয়া মুজতাহিদদের তাক্কলীদকারী মুসলমানগণ, মুলত আল্লাহ্ তা'আলা ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহ্র আলাইহি ওয়া সাল্লামের হ্ুকুমকে তামিল করল। এই মুজতাহিদগণ, কুরআন করীম ও হাদিস শরীফ থেকে অন্যদের পক্ষে বুঝা 8
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।